ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

দ্বিতীয় বিয়েকে ‘সৌভাগ্য’ বললেন শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পিএম
অভিনেত্রী শবনম ফারিয়া। ছবি: সংগৃহীত

প্রথম সংসারের তিক্ততা ও নানা টানাপোড়েন পেছনে ফেলে নতুন জীবনে সুখ খুঁজে পেয়েছেন মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া। ব্যাংকার তানজিম তৈয়বের সঙ্গে দ্বিতীয় বিয়ের এক বছর পূর্তিতে অতীতের নানা কষ্ট, মানসিক লড়াই এবং বর্তমান জীবনের সুখের অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।

বিবাহবার্ষিকীর প্রথম প্রহর ঘরোয়াভাবে উদ্‌যাপন করেন শবনম ফারিয়া ও তানজিম তৈয়ব। কেক কাটার পাশাপাশি বিশেষ মুহূর্তের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন অভিনেত্রী। একই সঙ্গে দীর্ঘ এক আবেগঘন বার্তায় জীবনের কঠিন সময় পেরিয়ে নতুন করে সুখ খুঁজে পাওয়ার গল্প তুলে ধরেন তিনি।

অতীতের ভুল সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে ফারিয়া লেখেন, প্রত্যেকটা মানুষের মতো আমিও জীবনে অনেক ভুল করেছি। কিন্তু আমার কিছু ভুল শুধু ভুল বললে হবে না লিটেরালি নিজের সঙ্গে নিজে অন্যায় করেছি। সামাজিকতা রক্ষায় নিজ চরিত্রের বাইরে গিয়ে অন্যায় সহ্য করেছি।

সেই কঠিন সময় থেকে বেরিয়ে আসতে বিভিন্নভাবে চেষ্টা করেছেন বলেও জানান অভিনেত্রী। তিনি লেখেন, সহ্য না করতে পারলে সামাজিক যোগাযোগমাধ্যমে এসে কখনো কখনো রাগ ঝেড়েছি। নিজের এবং অন্যের ওপর জমা এই জেদ সরাতে কাউন্সেলিং, থেরাপি কিছুই বাদ দিইনি। জীবন থেকে বেশকিছু বছর চলে গেছে ভেতরে জমা সেই আর্তনাদ থেকে পালাতে।

তবে দীর্ঘ সেই কষ্টের পর বর্তমান জীবনকে নিজের জন্য বড় পাওয়া হিসেবে দেখছেন ফারিয়া। দ্বিতীয় বিয়েকে নিজের সৌভাগ্য হিসেবে উল্লেখ করে স্বামী ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

ফারিয়া লেখেন, আল্লাহ তার সৃষ্টিকে খুব বেশিদিন কষ্টে রাখেন না। তিনি আমাকেও এত বছরের কষ্ট সহ্য করার উপহারস্বরূপ এই ভদ্রলোককে আমার জীবনে পাঠিয়েছেন। তার চেয়েও বড় উপহার, আমাকে চমৎকার একটা পরিবারের অংশ করেছেন।

স্বামীর পরিবারের সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী। শ্বশুর-শাশুড়ির সঙ্গে অনেক কিছু ভাগ করে নিতে পারেন এবং ননদের সঙ্গে তানজিমকে নিয়েও হাসি-ঠাট্টা করতে পারেন বলে জানান তিনি। সবকিছুর জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখার শেষে তিনি বলেন, আলহামদুলিল্লাহ।

এর আগে, ২০২০ সালে প্রথম স্বামী হারুনুর রশীদ অপুর সঙ্গে বিচ্ছেদ হয় শবনম ফারিয়ার। এরপর দীর্ঘ পাঁচ বছর পর ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর ব্যাংকার তানজিম তৈয়বকে বিয়ে করেন তিনি।

তানজিম তৈয়ব অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি ব্যাংকে সহকারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

অতীতের তিক্ততা ও কঠিন সময় পেছনে ফেলে তানজিম ও তার পরিবারের সঙ্গে নতুন জীবনে ভালো আছেন বিবাহবার্ষিকীর আবেগঘন বার্তায় সেই অনুভূতিই তুলে ধরেছেন শবনম ফারিয়া।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভিডিও ভাইরাল,‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে কি বাদ পড়ছেন পাভেল?
জনপ্রিয় নাট্যধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে অভিনেতা সাইদুর রহমান পাভেল বাদ পড়ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়েছে। কয়েকদিন আগে পাভেলের একটি ভিডিও ভাইরাল হওয়ার পরই নতুন করে এ আলোচনা শুরু হয়।
ভিডিও ভাইরাল,‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে কি বাদ পড়ছেন পাভেল?
এবার পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল
‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনা শুরু হয়েছে। ৪৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এবার প্রায় পাঁচ মিনিটের আরেকটি ভিডিও অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
এবার পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল
আপত্তিকর সেই ভিডিও নিয়ে মুখ খুললেন পাভেল
ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে নানা আলোচনা ও মন্তব্যের মধ্যে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই অভিনেতা। ভাইরাল হওয়া ভিডিওতে থাকা নারী সম্পর্কে পাভেল জানিয়েছেন, তিনি তার বান্ধবী। তবে ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব আলোচনা চলছে, সেগুলোর সঙ্গে বাস্তবতার মিল নেই বলে দাবি করেছেন তিনি। পাভেলের ভাষ্য, ভিডিওতে থাকা ওই নারী তার বান্ধবী। তাদের মধ্যে বন্ধুত্ব ও ব্যক্তিগত পরিচয়ের সম্পর্ক রয়েছে। এর বাইরে অন্য কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছেন অভিনেতা। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য ও আলোচনা শুরু হয়। এরই মধ্যে নিজের অবস্থান পরিষ্কার করে পাভেল বলেন, ভিডিওতে থাকা নারীকে ঘিরে যেসব কথা বলা হচ্ছে, সেগুলো সঠিক নয়। ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পান পাভেল। বিভিন্ন নাটক ও ধারাবাহিকে অভিনয় করে ইতোমধ্যে ছোট পর্দায় নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। এবার অভিনয় নয়, ব্যক্তিগত একটি ভিডিওকে কেন্দ্র করেই আলোচনায় এসেছেন এই অভিনেতা। আরটিভি/এসকে
আপত্তিকর সেই ভিডিও নিয়ে মুখ খুললেন পাভেল
‘ব্যাচেলর পয়েন্ট’র জাকিরের আপত্তিকর ভিডিও ভাইরাল
ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি কথিত আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রায় ৪৫ সেকেন্ডের ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে।
‘ব্যাচেলর পয়েন্ট’র জাকিরের আপত্তিকর ভিডিও ভাইরাল
তরুণ নাট্য নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন
তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে নাট্যাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
তরুণ নাট্য নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন
আরও পড়ুন
অভিনয়ে ফিরতে চান শবনম ফারিয়া!