ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

এবার মুক্তি পাচ্ছে মিজান মালিকের ‘শুভ্র পৃথিবী’

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ মার্চ ২০২১, ১০:৩৮ পিএম
ফাইল ছবি

অনুসন্ধানী সাংবাদিক, সৃষ্টিশীল লেখক গীতিকবি মিজান মালিকের ‘খেয়া’ গানের পর এবার আসছে ‘শুভ্র পৃথিবী’। করোনাকালে তার লেখা অনেকগুলো গানের মধ্যে শুভ্র পৃথিবী অন্যতম। গেয়েছেন শিল্পী কামরুজ্জামান রাব্বী। সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ বাশার পংকজ। গানটি গত মে মাসে লেখা হলেও নানা কারণে সঙ্গীতের কাজ শেষ করতে সময় যায়।

গানের মিউজিক ভিডিওর কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। আজকালের মধ্যে প্রথমে গানের একটি টিজার ও পরে পুরো গানের মিউজিক ভিডিও মিজান মালিকের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে রিলিজ পাচ্ছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে গানের লেখা মিজান মালিক বলেন, করোনা আমাদের জীবনকে থমকে দিয়েছে। এক বছরের বেশি সময় ধরে অদৃশ্য এই ভাইরাসের সঙ্গে বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষ লড়াই করছে।

করোনায় নিস্তব্ধ হয়ে যাওয়া বিশ্বকে আগের ঠিকানায় আমরা দেখতে চাই। আমার গানের শুরুটাও ছিল তেমনি। 'জেগে ওঠো ভালোবাসার/ শুভ্র পৃথিবী আমার...। আমি আশাবাদী এটিও একটি অনন্য সৃষ্টি হবে।

গানটির বিষয়ে শিল্পী কামরুজ্জামান রাব্বী বলেন, আমি মিজান মালিক ভাই এর গান গেয়ে একটা আত্মতৃপ্তি বোধ করি। আমার আম্মাকে এ গানটি শুনিয়েছি। খুব পছন্দ করেছেন। তিনি বারবার জানতে চান কবে রিলিজ পাবে। আমার এ গানটিও সবার ভালো লাগবে আশাকরি।

এই গানের মিউজিক ভিডিও নির্মাণ করছেন এ মাসুদ। যিনি "খেয়া" গানের মিউজিক ভিডিও তৈরি করেন। যেটি সবার ভালো লেগেছে।

প্রসঙ্গত, মিজান মালিকের ‘খেয়া’ গানটি এরই মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। গত ৬ মার্চ (শনিবার) রাতে গানটি মিজান মালিকের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে রিলিজ করা হয়।

কেএফ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার র‌্যাপ করে ‘কাঁচাবাদাম’ গান ভাইরাল (ভিডিও)
কিছুদিন আগে শ্রীলঙ্কান পপকুইন ইয়োহানির ‘মাগে হিতে’ গানটি আলোড়ন তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। গানটি নিয়ে কম হইচই হয়নি। এবার ভাইরাল ‘কাঁচাবাদাম’ গান। বিশেষ করে বাংলাদেশ ও ভারতের সামাজিকমাধ্যমে সয়লাব এই গান। অনেকের মতে, উপমহাদেশের গণ্ডি ছাড়িয়ে এই গান এখন বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষি মানুষের মুখে মুখে। তবে অনেকেই জানতেন না, এই গানের গীতিকার, সুরকার আর গায়ক কে বা কারা? আর গানটি এলো কোথা থেকে! কেনইবা ভাইরাল হলো? সেই অর্থে ‘কাঁচাবাদাম’ কোনো গান নয়। ক্রেতাদের আকৃষ্ট করতে এক বাদামওয়ালার মুখে মুখে বানানো কথামালা। তবে চলতি বছরের অন্যতম ভাইরাল গান ‘কাঁচাবাদাম’। এই গানের জন্য রাতারাতি নেট দুনিয়ায় তারকা হয়ে গেছেন ভুবন বাদ্যকর। এবার তার এই গানের একটি র‌্যাপ সংস্করণে নেচে-গেয়ে হাজির হলেন তিনি। ‘বাদাম অফিশয়াল’ শিরোনামের গানটি সম্প্রতি ইউটিউবে প্রকাশ হয়েছে। এতে ভুবন বাদ্যকরকে চোখে সানগ্লাস দিয়ে র‌্যাপের তালে নেচে গানটি গাইতে দেখা গেছে। শুধু তাই নয়, এতে তার সঙ্গে একজন নারীও নেচেছেন, যা ভিডিওটির দর্শকের মাঝে বাড়তি বিনোদন জুগিয়েছে। মিউজিক ভিডিওতে নারী কণ্ঠে বলতে শোনা যায়, ‘তোমার কাছে নেই কো কাকু ভাজা বাদাম, তোমার কাছে আছে শুধু কাঁচাবাদাম।’ এরপর নাচের তালে ভুবন বাদ্যকর গাইতে শুরু করেন, ‘পায়ের তোড়া, হাতের বালা, থাকে যদি সিটি গোল্ডের চেইন, দিয়ে যাবেন, তাতে সমান সমান বাদাম পাবেন।’ গানটি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। মূল শিল্পীকে গানে রাখার জন্য অনেকেই মিউজিক ভিডিও নির্মাতাদের ধন্যবাদ জানিয়েছে। আবার কেউ কেউ কটাক্ষও করেছেন। কেইউ/টিআই
এবার র‌্যাপ করে ‘কাঁচাবাদাম’ গান ভাইরাল (ভিডিও)
প্রশংসায় ভাসছে নিরব-মিমির গান (ভিডিও)
প্রথমবার বাংলাদেশের কোনো নায়কের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন কলকাতার অভিনেত্রী ও তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। কোনো চলচ্চিত্রে নয়, একটি মিউজিক ভিডিওতে নিরবের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। ‘তুই আর আমি’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি। কৌশিক হোসেন তাপস ফিচারিং-এ গানটির কথাগুলো এমন-‘তুই আর আমি, চল করি পাগলামি-হয় হোক বদনামি, পৃথিবী দেখুক-হোক প্রেমেরই জয়, করিনা তো ভয়-যদি হয় ভুল হোক, এভাবে চলুক।’ এ গান নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। শুক্রবার (২৪ ডিসেম্বর) মিউজিক ভিডিওটি টিএম রেকর্ডের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকে প্রশংসা কুড়াচ্ছেন নিরব-মিমি। গানটিতে তাদের কোরিওগ্রাফি নজর কেড়েছে নেটিজেনদের। পাশাপাশি গায়ক রুমি মন কেড়েছেন ভক্তদের। ইউটিউবের কমেন্ট বক্স ঘুরে অন্তত তেমনটাই দেখা যায়। মিউজিক ভিডিওটি আরফিন রুমি তার ভেরিফায়েড ফেসবুকেও পোস্ট করেছেন। শনিবার (২৫ ডিসেম্বর) ভিডিওটি শেয়ার করেন তিনি। একদিনে ফেসবুকে ভিডিওটির ভিউ দাঁড়িয়েছে ৩১ লাখ। আলোচিত এ গানের ভিডিও পরিচালনা করেছেন কলকাতার খ্যাতনামা নির্মাতা ও নৃত্যশিল্পী বাবা যাদব। কেইউ/এসকে
প্রশংসায় ভাসছে নিরব-মিমির গান (ভিডিও)
মাঝ সমুদ্রের জাহাজে সিয়াম-পূজা (ভিডিও)
মুক্তির অপেক্ষায় রয়েছে ঢাকাই সিনেমার এ সময়ের ক্রেজ সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত সিনেমা ‘শান’। আগামী ৭ জানুয়ারি দেশব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। বর্তমানে চলছে এর প্রচারণার কাজ। এরই ধারাবাহিকতায় এবার প্রকাশ পেলো ‘শান’ সিনেমার রোমান্টিক গান ‘তোর মতো আমাকে’। রোমান্টিক ঘরনার গানটির দৃশ্যধারণ করা হয়েছে মাঝ সমুদ্রে একটি জাহাজে। যেখানে নীল সমুদ্রের মাঝে জাহাজের ওপর সিয়াম ও পূজার রোমান্স বেশ নজর কেড়েছে সিনেপ্রেমীদের। ‘তোর মতো আমাকে’ শিরোনামের গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। গানের কথা লিখেছেন এ মিজান। এর সংগীতায়োজন করেছেন আহম্মেদ হুমায়ূন। গানের কোরিওগ্রাফি করেছেন ভারতের জয়েশ প্রধান। ‘শান’ সিনেমাটি পরিচালনা করেছেন এম রাহিম। একটি সত্য ঘটনা অবলম্বে এর কাহিনী লিখেছেন আজাদ খান। সিনেমাটি যৌথভাবে এটি প্রযোজনা করেছেন এম আতিকুর রহমান ও আজাদ খান। অ্যাকশন-থ্রিলার ধাঁচের সিনেমাটিতে সিয়াম ও পূজা ছাড়া আরও অভিনয় করেছেন তাসকিন, চম্পা, অরুণা বিশ্বাস, হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদ প্রমুখ। কেইউ
মাঝ সমুদ্রের জাহাজে সিয়াম-পূজা (ভিডিও)
‘আরটিভি এসএমসি মনিমিক্স প্রেরণা পদক ২০২১’ পেলেন যারা (ভিডিও)
আরটিভি চতুর্থবারের মতো প্রদান করল ‘আরটিভি এসএমসি মনিমিক্স প্রেরণা পদক ২০২১’। রাজধানীর হোটেল সোনারগাঁও বলরুমে ‘আরটিভি এসএমসি মনিমিক্স প্রেরণা পদক ২০২১’ অনুষ্ঠানের বর্ণাঢ্য আয়োজন করা হয়। যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ শিশু-কিশোর, প্রতিবন্ধী মানুষ ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মধ্যে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও বিজ্ঞান চর্চায় অবদান রেখে চলেছেন তাদের মধ্য থেকে তিনজন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। ‘আরটিভি এসএমসি মনিমিক্স প্রেরণা পদক ২০২১’ অর্জন করেছেন : ১. সরেরহাট কল্যাণী শিশু সদন (সমাজসেবা) ২. দৃষ্টি প্রতিবন্ধী শাহিন আলম (অদম্য মেধাবী) ৩. বাংলাদেশ সায়েন্স সোসাইটি (বিজ্ঞান চর্চা) ৪. প্রিয়াংকা ভদ্র (অদম্য সাহসী তরুণী) ৫. কিশোর দাবাড়– তাহসিন আজওয়ার জিয়া (ক্রীড়া) ৬. ‘টইটম্বুর’ মাসিক শিশু-কিশোর পত্রিকা (প্রকাশনা)।  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি বলেন, শিশু-কিশোররাই ভবিষ্যত বাংলাদেশের কাণ্ডারি। মাতৃ ও শিশুমৃত্যু হার কমানো এবং তাদের টিকা নিশ্চিত করার ক্ষেত্রে সরকার সারা বিশ্বের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে। সরকারের পাশাপাশি আরটিভি এবং এসএমসিসহ যে সব প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে তাদেরকে আমি আন্তরিক সাধুবাদ জানাই। ‘আরটিভি এসএমসি মনিমিক্স প্রেরণা পদক ২০২১’ যারা প্রাপ্ত হলেন তারা অন্যদের জন্য প্রেরণা হয়ে থাকবেন। আরটিভির চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম, এমপি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শিশু-কিশোরদের সুরক্ষায় এবং তাদের জীবনমান উন্নয়নে যারা কাজ করে যাচ্ছেন, তাদেরকে সবাইকে সামনে তুলে আনতে ‘আরটিভি এসএমসি মনিমিক্স প্রেরণা পদক’ প্রবর্তন করা হয়েছে। আমি বিশ্বাস করি, এতে তারা আরও অনুপ্রাণিত হবেন এবং অন্যরাও তাদেরকে দেখে অনুপ্রাণিত হবেন। আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশকে প্রতিবছর বন্যা, খরা, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হচ্ছে। নদীভাঙন, লবণাক্ততা, জলাবদ্ধতাসহ বিভিন্ন কারণে প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ বাস্তুহারা হচ্ছেন। এর ফলে উল্লেখযোগ্য সংখ্যক তরুণের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। তবে, সমাজের কিছু মানুষ এবং প্রতিষ্ঠান নিরবে নিভৃতে এই তরুণদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। নিবেদিত প্রাণ এই ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাত ধরে পিছিয়ে পড়া তরুণরা দারিদ্র্য ও বৈষম্যের চক্র ভেদ করতে সক্ষম হচ্ছে, যা আমাদের আশাবাদী করে। আমরা সমাজ সংস্কারক এই ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করতেই প্রতিবছর তিনটি প্রতিষ্ঠান এবং তিনজন ব্যক্তির হাতে তুলে দিচ্ছি ‘আরটিভি এসএমসি মনিমিক্স প্রেরণা পদক ২০২১’। এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা খান বলেন, এসএমসি একটি অলাভজনক প্রতিষ্ঠান। মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় এবং তাদের জীবনমান উন্নয়নে সর্বদা কাজ করে যাচ্ছে। যারা ব্যক্তি ও সাংগঠনিকভাবে সমাজের বিভিন্ন শাখায় এই উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন, আরটিভির সঙ্গে যুক্ত হয়ে তাদেরকে এই প্রেরণা প্রদান করতে পেরে আমরা গর্বিত। এসএমসির উপব্যবস্থাপনা পরিচালক তসলিম উদ্দিন খান বলেন, ১৯৭৪ সাল থেকে এসএমসি গর্ভবতী মা ও শিশুদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এসএমসির ‘ওরস্যালাইন এন’ ডায়েরিয়াজনিত কারণে শিশুমৃত্যুর হার কমিয়ে আনতে এক অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। এসএমসি সবসময়ই জনকল্যাণমুখী উদ্যোগের সঙ্গে রয়েছে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদানের পাশাপাশি মনোনীতদের হাতে পদক তুলে দেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক এমপি, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার, আরটিভির পরিচালক বিলকিস নাহার, ইউএসএইড বাংলাদেশ-এর ভারপ্রাপ্ত ওপিএইচএনই পরিচালক মারভিন ক্র্যাসপিন গোমেজ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক শেনীন রুবাইয়াত, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল, অভিনয়শিল্পী আল মামুন, পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া প্রমুখ। শিবলী জিয়ার প্রযোজনায় অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন নীল হূরের জাহান। অনুষ্ঠানের মাঝে কবিরুল ইসলাম রতনের কোরিওগ্রাফিতে দুটি, হৃদি শেখ ও ঈগল ডান্স কোম্পানির পরিবেশনায় একটি নৃত্য প্রদর্শন করা হয়। গান পরিবেশন করেন ফ্যামিলি ব্যান্ড অ্যাসেইস। জাদু পরিবেশন করেন অনিক ও তৃষা। পুরো আয়োজনটি আরটিভির পর্দায় ও আরটিভি ইউটিউবে প্রচার শুরু হয় ২৪ ডিসেম্বর শুক্রবার বিকাল ৫টা ৩০মিনিটে।  পুরো আয়োজনের টাইটেল স্পন্সর- এসএমসি মনিমিক্স। পাওয়ার্ড বাই- স্মাইল পারফেক্ট বেবি ডায়াপার, সহযোগিতায়- ইউএসএইড বাংলাদেশ। অনলাইন পার্টনার- আরটিভি অনলাইন। ম্যাগাজিন পার্টনার- মান্থলি লুক@মি। মেকাপ পার্টনার- পারসোনা। উত্তরীয় সরবরাহ- রং বাংলাদেশ। কেইউ/টিআই
‘আরটিভি এসএমসি মনিমিক্স প্রেরণা পদক ২০২১’ পেলেন যারা (ভিডিও)
ঐশীর গানে নেচে মাতালেন সানি লিওন (ভিডিও)
চলতি প্রজন্মের জনপ্রিয় গায়িকা ফাতিমা তুয যাহরা ঐশী। তার কণ্ঠে ‘দুষ্টু পোলাপাইন’ গানে নেচে মাতালেন বলিউডের আলোচিত আইটেম গার্ল সানি লিওন। দর্শক-শ্রোতারা তাদের এই নতুন চমকে মাতোয়ারা। কথা ছিল বড় চমক নিয়ে বাংলাদেশের সংগীতাঙ্গনে ধরা দেবে টিএম রেকর্ডস। সে কথার প্রতিফলনই ঘটছে। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন কৌশিক হোসেন তাপস। গতকাল বুধবার (২২ ডিসেম্বর) রাতে প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডস ‘দুষ্টু পোলাপাইন’ শিরোনামের গানটির এক ঝলক প্রকাশ করে। ঐশী বলেন, ‘আমাকে বরাবরই গানে নতুন নতুন রূপে জন্ম দিচ্ছেন কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী। তারা আমার মতো তরুণ শিল্পীদের বড় স্বপ্ন দেখতে শিখিয়েছেন, স্বপ্নগুলো বাস্তবায়নও করছেন। এ গানটির মাধ্যমে তেমনই একটি স্বপ্ন পূরণ হলো। টিএম রেকর্ডসের নতুন যাত্রায় আমিও একজন অংশ হতে পেরে নিজেকে দারুণ সৌভাগ্যবান মনে করছি। বিশেষ করে যখন আমার গানে পারফর্ম করছেন সানি লিওন।’ জানা যায়, গানটির ভিডিওর দৃশ্যধারণ করা হয় মুম্বাইয়ে। বিপুল বাজেটের গানটির ভিডিও নির্মাণ করেছেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার ও নির্মাতা আদিল শেখ। শিগগিরই পুরো গানচিত্রটি উন্মুক্ত করা হবে। প্রসঙ্গত, বাংলা গানকে বিশ্বময় ছড়িয়ে দিতে দেশের সংগীতাঙ্গনে যাত্রা শুরু করেছে টিএম রেকর্ডস। শুধু গান নয়, গানের পাশাপাশি নান্দনিক উপস্থাপনকেও সমানভাবে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। যার কারণে প্রতিটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হচ্ছে আন্তর্জাতিক মানসম্পন্ন আকারে। এনএস
ঐশীর গানে নেচে মাতালেন সানি লিওন (ভিডিও)
আরও পড়ুন
গীতিকার রাসেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সাংবাদিকের স্ত্রীর অন্তরঙ্গ ছবি প্রকাশ করে আরেক সাংবাদিক গ্রেপ্তার
আর সাক্ষাৎকার দেবেন না প্রধান বিচারপতি
সাগর-রুনি হত্যা: ৮৪ বার সময় পেলেন তদন্ত কর্মকর্তা