ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

এবার তাহসানকে নিয়ে আরেক গায়িকার বিস্ফোরক মন্তব্য 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১২:১৮ পিএম

বিচ্ছেদের খবর সামনে আসার পর থেকেই আলোচনায় জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। রাফিয়াত রশিদ মিথিলার পর রোজা আহমেদের সঙ্গে ঘর ভাঙায় অনেকে একটু ভ্রু কুঁচকেই তাকাচ্ছেন গায়কের দিকে। যেন সব দোষ তার! এরইমধ্যে এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাহসানের মুখের ওপর এক তরুণীকে বলতে শোনা যাচ্ছে, তোমার সঙ্গে কোনো প্রাণীর-ই সম্পর্ক রাখা সম্ভব না।

ভিডিওর ওই সংগীতশিল্পী সিঁথি সাহা। তাহসানের উদ্দেশে তাকে বলতে শোনা যায়, তোমার সাথে কোনো প্রাণীর সম্পর্ক রাখা সম্ভব না। তোমার সাথে কার সম্পর্ক রাখা সম্ভব জানো? টিকটিকির। কারণ টিকটিকি সারাদিন দেয়ালের সাথে আঠার মতো লেগে থাকে আর তুমি বিছানার সাথে আঠার মতো লেগে থাকো।

এরপর বলতে থাকেন, তোমার এখানে আজকে আসার কথা ছিল নয়টায়। এখন কয়টা বাজে? এখন বাজে বারোটা। আমি এখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকি আর তুমি প্রতিদিন দেরি করে আসো। তোমার সাথে আমার যখন রিলেশন হচ্ছিল তখন আমার বন্ধুরা আমাকে বলেছিল, তুমি হচ্ছ একটা গুড ফর নাথিং ছেলে। বাট সরি, তুমি গুড ফর নাথিং না। তুমি হচ্ছ একটা টিকটিকি।

এ সময় তাহসান কিছু বলতে চাইলেও তাকে ধমকে চুপ করিয়ে রাখেন সিঁথি। শেষে আরও কিছুক্ষণ ভর্ৎসনা করে চলে যান। মূলত ভিডিওটি একটি নাটকের অংশ। যাতে অভিনয় করেছেন সিঁথি সাহা ও তাহসান। ভিডিওটি এর আগেও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। বিচ্ছেদের খবরের পর ফের ছড়িয়েছে।

আরটিভি/এএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডেঙ্গুতে আক্রান্ত ‘যাও পাখি বলো তারে’র গায়িকা কৃষ্ণকলি
সারাদেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও। এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কৃষ্ণকলি। চার দিন জ্বরে ভোগার পর গত বৃহস্পতিবার তার ডেঙ্গু শনাক্ত হয়েছে।  বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন গায়িকার মেয়ে অমৃতাঞ্জলি শ্রেষ্ঠশ্বরী।  তিনি বলেন, মা বাসাতেই আছেন। চারদিন ধরে জ্বর থাকার পর বৃহস্পতিবার তার ডেঙ্গু ধরা পড়েছে। শনিবার আরেকটি টেস্ট করা হবে। এতে যদি দেখা যায় প্লাটিলেট অনেক কমে গেছে, তখন হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হবে।’ ২০০৭ সালে ‘সূর্যে বাঁধি বাসা’ অ্যালবামের মাধ্যমে সংগীতজগতে আত্মপ্রকাশ করেন কৃষ্ণকলি। তবে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ সিনেমার ‘যাও পাখি বলো তারে’ গানটি তাকে শ্রোতাদের কাছে বিশেষভাবে পরিচিত করে তোলে। গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়।  এর জন্য চন্দনা মজুমদারের সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন তিনি। দীর্ঘ সংগীতজীবনে একাধিক অ্যালবাম ও মৌলিক গান উপহার দিয়েছেন কৃষ্ণকলি। ‘সূর্যে বাঁধি বাসা’ ছাড়াও তার রয়েছে ‘আলোর পিঠে আঁধার’ ও ‘বুনোফুল’ অ্যালবাম। নিয়মিত নতুন গান প্রকাশ করছেন তিনি, যেগুলো শোনা যাচ্ছে তার ইউটিউব চ্যানেলে। আরটিভি/এসআর
ডেঙ্গুতে আক্রান্ত ‘যাও পাখি বলো তারে’র গায়িকা কৃষ্ণকলি
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু
দেশের জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু দীর্ঘদিন ধরে কিডনি ক্যানসারে আক্রান্ত। প্রায় দুই বছর ধরে মরণব্যাধি এই ক্যানসারের সঙ্গে লড়াই করছেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন এই সংগীতশিল্পীর শারীরিক অবস্থা নিয়ে দেখা দিয়েছে গভীর উদ্বেগ।
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু
সংসার ভাঙার ঘোষণা দিলেন প্রীতম-শাহতাজ
দীর্ঘ ১০ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী শাহতাজ মুনিবারা হাশেম।
সংসার ভাঙার ঘোষণা দিলেন প্রীতম-শাহতাজ
জিলেট স্টেডিয়ামে ‘ফ্রি প্যালেস্টাইন’ টি-শার্ট পরে গান গাইলেন জ্যাক ব্রায়ান
যুক্তরাষ্ট্রের বস্টনের কাছে জিলেট স্টেডিয়ামে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা টি-শার্ট পরে গান গেয়েছেন মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী জ্যাক ব্রায়ান। শুক্রবার (২ অক্টোবর) রাতে কনসার্টে তার এই পোশাকের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর এনবিসির।
জিলেট স্টেডিয়ামে ‘ফ্রি প্যালেস্টাইন’ টি-শার্ট পরে গান গাইলেন জ্যাক ব্রায়ান
নিজের জন্মদিনে এআই নিয়ে তরুণ মিউজিশিয়ানদের যে বার্তা দিলেন জেমস
আজ ২ অক্টোবর বাংলা ব্যান্ডসংগীতের জনপ্রিয় শিল্পী মাহফুজ আনাম জেমসের জন্মদিন।
নিজের জন্মদিনে এআই নিয়ে তরুণ মিউজিশিয়ানদের যে বার্তা দিলেন জেমস
আরও পড়ুন
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পর নিখোঁজ গায়িকা, মরদেহ মিলল খালে
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় খুন হলেন গায়িকা
এবার ভারতে গৃহকর্মীর ছুরিকাঘাতে গায়িকার মৃত্যু
এবার সুখবর দিলেন তাহসান খান