ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

এবার সুখবর দিলেন তাহসান খান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১০:২৭ এএম
ছবি: সংগৃহীত

নতুন গানের পাশাপাশি এবার পর্দায়ও নতুন রূপে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। সম্প্রতি তার দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার খবর জানানোয় ব্যক্তিগত জীবনে কিছুটা চাপের মধ্য দিয়ে গেলেও এবার তিনি নতুন সুখবর শোনালেন।

তাহসান খান মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে এক বছর পূর্ণ হওয়ার আগেই বিচ্ছেদের খবর দেন। ২০২৫ সালের জানুয়ারিতে চার মাসের পরিচয়ে বিয়ে হয় তাদের। রোজা একজন অভিজ্ঞ ব্রাইডাল মেকআপ আর্টিস্ট, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে কাজ করছেন এবং নিউইয়র্কেও তাঁর একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।

এর আগে তাহসানের প্রথম বিয়ে হয়েছিল ২০০৬ সালে অভিনেত্রী ও সংগীতশিল্পী মিথিলার সঙ্গে, তাদের ঘরে এসেছে কন্যাসন্তান আইরা তাহরিম খান। ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়।

ব্যক্তিগত জীবনের এই ওঠাপড়ার মাঝেও তাহসান নতুন চমক নিয়ে আসছেন। তিনি এখন একটি জনপ্রিয় বেসরকারি টেলিভিশনের পারিবারিক গেম শো’র সিজন-২ এর উপস্থাপক হিসেবে পর্দায় ফিরে আসবেন। তাহসান জানান, নতুন সিজনটি সত্যিই জমে উঠেছে। সারাদেশের ৬৪ জেলা থেকে প্রশ্নগুলোর সার্ভে নেওয়া হওয়ায় শোটি মজার ও চমকপ্রদ হওয়ার পাশাপাশি দর্শকদের আরও আকৃষ্ট করবে।

আরও পড়ুন

তাহসান সংগীত ও অভিনয় দুটো মাধ্যমেই জনপ্রিয়তার শীর্ষে। নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছেন। পাশাপাশি কলকাতার অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে বড়পর্দায়ও জুটি হয়ে অভিনয় করেছেন। এবার নতুন এই টেলিভিশন শো’র মাধ্যমে তাহসানের পর্দায় ফেরার অপেক্ষায় তার ভক্তরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি করলেন আদার-আলেখা, কারণ কী?
বলিউডের কাপুর পরিবারের সদস্য ও অভিনেতা আদার জৈন এবং আলেখা আদভানি ফের আলোচনায়। রাজকীয় আয়োজনে বিয়ের প্রায় দেড় বছর পর অবশেষে নিজেদের বিয়ের আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই তারকা দম্পতি।
বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি করলেন আদার-আলেখা, কারণ কী?
‘আফসানা বানায়া আপনে’তে ফিরল ইমরান-হিমেশের নস্টালজিয়া
প্রায় দুই দশক পর আবারও একসঙ্গে ইমরান হাশমি ও হিমেশ রেশমিয়া। ‘আশিক বানায়া আপনে’ গানের জনপ্রিয়তার স্মৃতি উসকে দিয়ে এবার নতুন গান নিয়ে হাজির হয়েছেন তারা। ইমরান হাশমি অভিনীত আসন্ন রোমান্টিক-অ্যাকশন সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর প্রথম গান ‘আফসানা বানায়া আপনে’ মুক্তির পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নস্টালজিয়ার চর্চা।
‘আফসানা বানায়া আপনে’তে ফিরল ইমরান-হিমেশের নস্টালজিয়া
৪ দিন বাড়ি থেকে বের হতে পারেননি রাধিকা, কী ঘটেছিল
বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের জন্য অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা একসময় পর্দার বাইরেও ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছিল। একটি ছবির অন্তরঙ্গ দৃশ্য অনুমতি ছাড়াই ফাঁস হয়ে যাওয়ার পর টানা চার দিন বাড়ি থেকে বের হতে পারেননি অভিনেত্রী। শুধু অস্বস্তি নয়, নিজের নিরাপত্তা নিয়েও আতঙ্কে ছিলেন তিনি।
৪ দিন বাড়ি থেকে বের হতে পারেননি রাধিকা, কী ঘটেছিল
আরটিভিতে আজ (২৪ সেপ্টেম্বর) যা দেখবেন
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (২৪ সেপ্টেম্বর) যা দেখবেন
মান্যতাকে সিঁদুর পরিয়ে আলোচনায় সঞ্জয় দত্ত
মুম্বাইয়ের জনপ্রিয় লালবাগচা রাজা মণ্ডপে স্ত্রী মান্যতা দত্তকে সঙ্গে নিয়ে হাজির হয়ে আলোচনায় বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত।
মান্যতাকে সিঁদুর পরিয়ে আলোচনায় সঞ্জয় দত্ত
আরও পড়ুন
বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম: তাহসান
কতদিন ধরে আলাদা থাকছেন, জানালেন তাহসান
ভাঙছে তাহসান-রোজার সংসার, নেপথ্যে যে কারণ