ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ শহরে সুনেরাহ-রেহানের মিউজিক্যাল ফিল্মের শুটিং

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১০:১৪ এএম
ছবি: সংগৃহীত

নেপালের মুস্তাং জেলার অন্তর্গত জমসম—সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত একটি শহর। কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরটি নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। তুষারে ঢাকা পাহাড়, খোলা নীল আকাশ আর নিরব প্রকৃতির কারণে দীর্ঘদিন ধরেই এটি আন্তর্জাতিক নির্মাতাদের পছন্দের শুটিং লোকেশন। বলিউডের একাধিক প্রজেক্টের শুটিং হয়েছে এই জমসমে।

এই শহরেই সম্প্রতি শুটিং সম্পন্ন হয়েছে বাংলাদেশের নতুন মিউজিক্যাল ফিল্ম ‘ও জান’। এতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল ও ফররুখ আহেমদ রেহান। শুটিং হয়েছে মাইনাস ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এমন আবহাওয়ায় শুটিং করা বাংলাদেশের কোনো টিমের জন্য তুলনামূলকভাবে ভিন্ন অভিজ্ঞতা।

WhatsApp_Image_2026-01-19_at_08.08.50

‘ও জান’ মূলত আলোচিত গান ‘ময়না’-এর টিমের দ্বিতীয় প্রজেক্ট। গত বছরের জুলাইয়ে প্রকাশিত ‘ময়না’ গানটি দর্শক-শ্রোতাদের মধ্যে আলোচনায় আসে। সেই গানে কণ্ঠ দিয়েছিলেন কোনাল ও নিলয়, কথা লিখেছিলেন আসিফ ইকবাল এবং ভিডিও নির্মাণ করেছিলেন তানিম রহমান অংশু। ‘ও জান’-এও একই গায়কদ্বয় কণ্ঠ দিয়েছেন এবং গীতিকার হিসেবে রয়েছেন আসিফ ইকবাল। তবে এবার সুরে যুক্ত হয়েছেন ঢাকার আভ্রাল সাহির ও কলকাতার লিংকন। সংগীতায়োজন করেছেন আভ্রাল সাহির। নির্মাণের দায়িত্বে আবারও আছেন তানিম রহমান অংশু।

মিউজিক্যাল ফিল্মটির দৃশ্যায়নে গুরুত্ব দেওয়া হয়েছে জমসম শহরের প্রাকৃতিক পরিবেশকে। তুষার, পাহাড় ও খোলা প্রাকৃতিক দৃশ্যকে কেন্দ্র করে গল্পটি এগিয়েছে। শুটিং শেষে সুনেরাহ বিনতে কামাল নেপালের পরিবেশ ও অভিজ্ঞতার কথা জানান। অন্যদিকে ফররুখ আহেমদ রেহান শুটিংয়ের সময় ঠাণ্ডাজনিত চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন।

WhatsApp_Image_2026-01-19_at_03.40.49

‘ও জান’ প্রকাশের প্রাথমিক পরিকল্পনা ছিল নতুন বছর উপলক্ষে। তবে বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়। শেষ পর্যন্ত আগামী ৩০ জানুয়ারি গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে মিউজিক্যাল ফিল্মটি প্রকাশ করা হবে। নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, এটি বাংলাদেশ, ভারত ও নেপালের যৌথ উদ্যোগে নির্মিত একটি প্রজেক্ট।

আরটিভি/এএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডেঙ্গুতে আক্রান্ত ‘যাও পাখি বলো তারে’র গায়িকা কৃষ্ণকলি
সারাদেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও। এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কৃষ্ণকলি। চার দিন জ্বরে ভোগার পর গত বৃহস্পতিবার তার ডেঙ্গু শনাক্ত হয়েছে।  বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন গায়িকার মেয়ে অমৃতাঞ্জলি শ্রেষ্ঠশ্বরী।  তিনি বলেন, মা বাসাতেই আছেন। চারদিন ধরে জ্বর থাকার পর বৃহস্পতিবার তার ডেঙ্গু ধরা পড়েছে। শনিবার আরেকটি টেস্ট করা হবে। এতে যদি দেখা যায় প্লাটিলেট অনেক কমে গেছে, তখন হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হবে।’ ২০০৭ সালে ‘সূর্যে বাঁধি বাসা’ অ্যালবামের মাধ্যমে সংগীতজগতে আত্মপ্রকাশ করেন কৃষ্ণকলি। তবে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ সিনেমার ‘যাও পাখি বলো তারে’ গানটি তাকে শ্রোতাদের কাছে বিশেষভাবে পরিচিত করে তোলে। গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়।  এর জন্য চন্দনা মজুমদারের সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন তিনি। দীর্ঘ সংগীতজীবনে একাধিক অ্যালবাম ও মৌলিক গান উপহার দিয়েছেন কৃষ্ণকলি। ‘সূর্যে বাঁধি বাসা’ ছাড়াও তার রয়েছে ‘আলোর পিঠে আঁধার’ ও ‘বুনোফুল’ অ্যালবাম। নিয়মিত নতুন গান প্রকাশ করছেন তিনি, যেগুলো শোনা যাচ্ছে তার ইউটিউব চ্যানেলে। আরটিভি/এসআর
ডেঙ্গুতে আক্রান্ত ‘যাও পাখি বলো তারে’র গায়িকা কৃষ্ণকলি
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু
দেশের জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু দীর্ঘদিন ধরে কিডনি ক্যানসারে আক্রান্ত। প্রায় দুই বছর ধরে মরণব্যাধি এই ক্যানসারের সঙ্গে লড়াই করছেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন এই সংগীতশিল্পীর শারীরিক অবস্থা নিয়ে দেখা দিয়েছে গভীর উদ্বেগ।
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু
সংসার ভাঙার ঘোষণা দিলেন প্রীতম-শাহতাজ
দীর্ঘ ১০ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী শাহতাজ মুনিবারা হাশেম।
সংসার ভাঙার ঘোষণা দিলেন প্রীতম-শাহতাজ
জিলেট স্টেডিয়ামে ‘ফ্রি প্যালেস্টাইন’ টি-শার্ট পরে গান গাইলেন জ্যাক ব্রায়ান
যুক্তরাষ্ট্রের বস্টনের কাছে জিলেট স্টেডিয়ামে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা টি-শার্ট পরে গান গেয়েছেন মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী জ্যাক ব্রায়ান। শুক্রবার (২ অক্টোবর) রাতে কনসার্টে তার এই পোশাকের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর এনবিসির।
জিলেট স্টেডিয়ামে ‘ফ্রি প্যালেস্টাইন’ টি-শার্ট পরে গান গাইলেন জ্যাক ব্রায়ান
নিজের জন্মদিনে এআই নিয়ে তরুণ মিউজিশিয়ানদের যে বার্তা দিলেন জেমস
আজ ২ অক্টোবর বাংলা ব্যান্ডসংগীতের জনপ্রিয় শিল্পী মাহফুজ আনাম জেমসের জন্মদিন।
নিজের জন্মদিনে এআই নিয়ে তরুণ মিউজিশিয়ানদের যে বার্তা দিলেন জেমস
আরও পড়ুন
ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধিদল
নেপালে ফানটাস্টিক হেব্বি এনার্জির ‘হেব্বি অ্যাডভেঞ্চার টু হিমালয়া’, ৩ বিজয়ীর রোমাঞ্চকর অভিযান
‘কিডনি আবার গজাবে’ দালালের প্রতারণায় যে গ্রাম হয়ে ওঠে কিডনি ভ্যালি
নেপালে ভয়াবহ বিপর্যয়ের ৩৭ দিন পর পর্যটককে জীবিত উদ্ধার