ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

দিলারা জামানের বাড়ি দখলের খবর, যা জানা গেল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পিএম
জনপ্রিয় অভিনেত্রী দিলারা জামান। ছবি: সংগৃহীত

সম্প্রতি জনপ্রিয় অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখলের খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এর মাঝেই বিষয়টি নিয়ে মুখে খুলেছেন বরেণ্য এই অভিনয়শিল্পী।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে দিলারা জামান বলেন, মানুষের মাথা কি নষ্ট হয়ে গেছে! একটু ভেবেচিন্তে, কথা বলে লিখলে তো ভালো হয়। ভালো কাজে যদি মস্তিষ্ক কাজে না লাগে, তাহলে কেমন লাগে! কী আর বলব।

সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিষয়টিকে অনেক পুরোনো বলে মন্তব্য করেছেন তিনি। তার ভাষ্য, ২০০৩–২০০৪ সালের দিকে তিনি ঢাকার শ্যামলী এলাকায় থাকতেন। সেখানে ছিল তাঁর পৈতৃক বাড়ি। বাবার কাছ থেকে পাওয়া সেই বাড়িতেই পরিবার নিয়ে থাকতেন তিনি।

একপর্যায়ে বাড়িটি দখলের পরিস্থিতি তৈরি হয়। তখন বিষয়টি নিয়ে প্রথম আলোয় খবর প্রকাশিত হলে সংশ্লিষ্টদের টনক নড়ে। এরপর সেই দখলের পরিস্থিতি আর এগোয়নি। তবে সেই বাড়ি এখন আর তার নেই।

তিনি বলেন, ঢাকার শ্যামলীর সেই ঘটনা তো ২২–২৩ বছর আগের। সেই বাড়ি পরে বিক্রি করে দিই। ২০০৮ সালে আমি পরিবার নিয়ে উত্তরায় চলে আসি। এখানে ১৬০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনি। তারপর থেকে এখানেই থাকছি।

দেশের বাইরে থাকা দুই মেয়ের কাছে মাঝেমধ্যে গিয়ে কিছুদিন থাকার কথা জানিয়ে দিলারা জামান বলেন, ‘এখন আর তেমন দেশের বাইরে যাওয়া হয় না। অভিনয় নিয়েই ব্যস্ততা, আর উত্তরার নিজের ফ্ল্যাটেই থাকি।’

এত বছর পর পুরোনো সেই ঘটনা নতুন করে কেন বা কারা ছড়াল—তা নিয়ে নিজেও বিস্মিত দিলারা জামান। তার মতে, ‘হঠাৎ করে এই ধরনের আজগুবি তথ্য সামনে কীভাবে এল, নিজেই তো অবাক হয়ে গেলাম!’

প্রসঙ্গত, ‘বাবার দেওয়া জমিতে ধারদেনা করে বাড়ি করেছিলাম। দেনা শোধ করতে বাড়ি ভাড়া দিয়েছিলাম, কিন্তু ভাড়ার টাকা পাইনি। একপর্যায়ে ভাড়াটে বাড়ি দখল করে নেয়। এখন ছোট্ট পাখির মতো বাসায় ভাড়া থাকি।’ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি বক্তব্য ঘিরে শুক্রবার সকাল থেকেই আলোচনা শুরু হয়।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৩ হাজার ১৫০ হীরার মুকুট ছাড়াও মিস ইউনিভার্স বিজয়ী পাবেন যেসব সুবিধা
মিস ইউনিভার্সের মুকুট জয়ের মধ্য দিয়ে শুধু বিশ্বসুন্দরীর খেতাবই নয়, বরং এক বছরের জন্য মিলবে নানা সুযোগ-সুবিধা। বিলাসবহুল আবাসন, মাসিক ভাতা, আন্তর্জাতিক ভ্রমণ, ব্যক্তিগত স্টাইলিস্ট থেকে শুরু করে সৌন্দর্য ও স্বাস্থ্যসেবার ব্যবস্থাও রয়েছে বিজয়ীর পুরস্কার প্যাকেজে।
৩ হাজার ১৫০ হীরার মুকুট ছাড়াও মিস ইউনিভার্স বিজয়ী পাবেন যেসব সুবিধা
যে প্রশ্নের উত্তর দিয়ে মিস ইউনিভার্সের মঞ্চে বাজিমাত করেন জেনিফার
মিস ইউনিভার্সের মঞ্চে সৌন্দর্যের পাশাপাশি বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস ও বিচক্ষণতার পরিচয় দিয়ে আলোচনায় এসেছেন পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার বারেতো।
যে প্রশ্নের উত্তর দিয়ে মিস ইউনিভার্সের মঞ্চে বাজিমাত করেন জেনিফার
আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা মামুনুর রশীদ। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ
শেষ দুই প্রশ্নের কী উত্তর দিয়ে মুকুট জিতলেন জেনিফার বারেত্তো
মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫তম আসরের মুকুট জিতেছেন স্বাগতিক দেশ পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো। ফাইনালে তাকে দুটি প্রশ্ন করা হয়েছিল।
শেষ দুই প্রশ্নের কী উত্তর দিয়ে মুকুট জিতলেন জেনিফার বারেত্তো
নগদ অর্থসহ যেসব সুবিধা পাবেন মিস ইউনিভার্স জয়ী জেনিফার বারেত্তো
মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫তম আসরের মুকুট জিতেছেন স্বাগতিক দেশ পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে এই মুকুট জয়ের পর কি কি সুবিধা ভোগ করবেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে পুয়ের্তো রিকোর সান হুয়ানে অবস্থিত হোসে মিগুয়েল আগ্রেলট কলিসিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার ৭৫তম আসরে ১১৫ জন প্রতিযোগীকে পেছনে ফেলে জয়ী হন বারেত্তো। সংবাদমাধ্যম হোলা জানিয়েছে, বিজয়ী হিসেবে বারেত্তো প্রায় ২ লাখ ৫০ হাজার ডলার পাবেন বলে ধারণা করা হচ্ছে। এই তথ্যের ভিত্তি হলো, গত বছরের বিজয়ী মেক্সিকোর ফাতিমা বশও একই পরিমাণ অর্থ পেয়েছিলেন। মাসিক ভাতা: শিরোপাধারী হিসেবে দায়িত্ব পালনের এক বছর প্রতি মাসে আনুমানিক ৫০ হাজার ডলার করে দেওয়া হতে পারে। কিছু প্রতিবেদনে এটিকে বেতন বলা হয়েছে।  তবে গালফ নিউজ জানিয়েছে, আয়োজক সংস্থা বিষয়টিকে কিছুটা ভিন্নভাবে বর্ণনা করেছে। তাদের ভাষায়, বিশ্বব্যাপী দূত হিসেবে দায়িত্ব পালনের জন্য বিজয়ীকে ‘প্রাথমিক তহবিল ও মাসিক আয়’ দেওয়া হয়। হোলার তথ্য অনুযায়ী, আনুষ্ঠানিক কার্যক্রম, বিভিন্ন প্রকল্প এবং সংস্থার আন্তর্জাতিক দূত হিসেবে দায়িত্ব পালনের খরচ মেটাতেই এই অর্থ দেওয়া হয়। যদিও স্বাধীনভাবে নগদ অর্থের পরিমাণ নিশ্চিত করা যায়নি। আর আয়োজক সংস্থাও এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। অন্যান্য সুযোগ-সুবিধা অর্থের বাইরেও এই পুরস্কার প্যাকেজের মূল উদ্দেশ্য হলো এক বছরের জন্য পূর্ণকালীন দূত হিসেবে জীবনযাপন ও কাজ করার সুযোগ দেওয়া। হোলার প্রতিবেদনে বলা হয়েছে, বিজয়ীকে নিউইয়র্ক সিটির একটি অ্যাপার্টমেন্টে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে এই শহরই আয়োজক সংস্থার প্রধান কার্যালয়ের কেন্দ্র হিসেবে পরিচিত। এছাড়া বিমানভাড়া, হোটেল এবং ভ্রমণ-সংক্রান্ত যাবতীয় ব্যবস্থাপনার খরচও বহন করা হয়। পাশাপাশি স্টাইলিস্ট, ব্যক্তিত্ব ও ভাবমূর্তি উন্নয়নবিষয়ক পরামর্শক এবং মেকআপ আর্টিস্টদের সেবা পাওয়ার সুযোগ থাকে। সাধারণত সংস্থাটি পুষ্টিবিষয়ক পরামর্শ এবং মানসিক স্বাস্থ্য সহায়তাও দিয়ে থাকে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গালফ নিউজ গত বছরের বিজয়ীর জন্যও একই ধরনের সুযোগ-সুবিধার কথা জানিয়েছে। এর মধ্যে ছিল সম্পূর্ণ ভ্রমণ ব্যবস্থাপনা, ব্যক্তিগত স্টাইলিস্ট, চুল ও মেকআপ বিশেষজ্ঞ এবং সৌন্দর্য ও স্বাস্থ্যসেবা।সর্বশেষ খবর নতুন মুকুট ২০২৬ সালের বিজয়ী হিসেবে বারেটো প্রথমবারের মতো পরেছেন ‘দ্য রেডিয়েন্স অব ইটারনাল লিগ্যাসি’ নামের মুকুটটি। মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষভাবে তৈরি করা হয়েছে এটি। ডেইলি ট্রিবিউনের তথ্য অনুযায়ী, ১২ নভেম্বর সান হুয়ানের প্লাজা লাস আমেরিকাসে আয়োজিত ‘দ্য মিস ইউনিভার্স এক্সপেরিয়েন্স’ অনুষ্ঠানে মুকুটটি উন্মোচন করা হয়।  সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্যারিসের গয়না নির্মাতা প্রতিষ্ঠান মেজোঁ দ'ওরের সহযোগিতায় গয়না নকশাকার জর্জ উইটেলস এটি তৈরি করেছেন। ১৮ ক্যারেট সাদা সোনার ওপর বসানো হয়েছে ৩ হাজার ১৫০টি উজ্জ্বলভাবে কাট করা হীরা। মুকুটটির কেন্দ্রে রয়েছে তিনটি বড় হীরা।  ডেইলি ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, দুই পাশের হীরা অতীতের পথপ্রদর্শক এবং বর্তমানে সমাজে ইতিবাচক পরিবর্তন আনছেন এমন নারীদের সম্মান জানাতে। আর মাঝখানের হীরাটি প্রতিনিধিত্ব করে ভবিষ্যৎ প্রজন্মকে। তবে মুকুটটির আর্থিক মূল্য প্রকাশ করা হয়নি। গালফ নিউজ জানিয়েছে, গত বছর বশ যে ‘লুমিয়ের দ্য লাঁফিনি’ নামের ৫০ লাখ ডলারের মুকুট পরেছিলেন, সেটির মতোই নতুন মুকুটটিও শুধু আনুষ্ঠানিক অনুষ্ঠানে পরা হবে এবং পরবর্তী বিজয়ীর কাছে হস্তান্তর করা হবে। মুকুট জয়ের পর যেসব কাজ করবেন বারেত্তো মিস ইউনিভার্সের শিরোপার মেয়াদ এক বছর। এই সময় বারেটো সংস্থার প্রধান দূত হিসেবে দায়িত্ব পালন করবেন। গালফ নিউজ ও হোলার তথ্য অনুযায়ী, এসময় তাকে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে হবে, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নিতে হবে, দাতব্য কার্যক্রম পরিচালনা করতে হবে এবং বিশ্বের বিভিন্ন স্থানে জনসমক্ষে উপস্থিত হতে হবে। এক বছর দায়িত্ব পালনের পর তিনি আবার মঞ্চে ফিরবেন এবং তার উত্তরসূরির মাথায় মুকুট পরিয়ে দেবেন। গত বছরের বিজয়ীও একই দায়িত্ব পালনের জন্য পুয়ের্তো রিকোতে এসেছিলেন। আরটিভি/এসআর
নগদ অর্থসহ যেসব সুবিধা পাবেন মিস ইউনিভার্স জয়ী জেনিফার বারেত্তো