ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার কলকাতা উৎসবে থাকবে ‘উত্তম পুরস্কার’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম
উত্তম কুমার-ছবি: সংগৃহীত

আগামী ১৬ ডিসেম্বর থেকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩২তম আসর শুরু হবে। এই আসরে নানা পরিবর্তন ও চমক থাকছে। তবে সবচেয়ে বড় চমক হলো, এবার থাকবে ‘উত্তম পুরস্কার’।

মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ চলছে। এ বছরটিতে তাকে ঘিরে নানা আয়োজন করছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। সেটারই অংশ হিসেবে কলকাতা উৎসবে দেওয়া হবে বিশেষ পুরস্কার। তবে কোন বিভাগে এই পুরস্কার থাকবে, সেটা এখনই খোলাসা করা হয়নি।

এবারের কলকাতা উৎসবের কমিটির চেয়ারম্যান থাকছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। আর মুখ্য উপদেষ্টা মিঠুন চক্রবর্তী।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক বৈঠক শেষে তারা জানান, এবারের আয়োজনে উৎসবের লোগোও পরিবর্তন হচ্ছে।

আনন্দবাজার পত্রিকার খবরে জানা গেছে, কলকাতা উৎসবের এই আসরের সমস্ত পরিকল্পনাই হবে মিঠুনের নেতৃত্বে। শুক্রবারের বৈঠকে তার সঙ্গে হাজির ছিলেন প্রসেনজিৎ, জিৎ, হিরণ চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, জুন মালিয়া, লকেট চট্টোপাধ্যায়, ধ্রুব বন্দ্যোপাধ্যায়, পাপিয়া অধিকারী, সুদেষ্ণা রায়, অঞ্জনা বসু, হরনাথ চক্রবর্তী, প্রেমেন্দুবিকাশ চাকি-সহ আরও অনেকে।

১০ দিনব্যাপী উৎসবটির পর্দা নামবে ২৩ ডিসেম্বর। সমাপনী দিনেই দেওয়া হবে বিভিন্ন বিভাগের পুরস্কার।

প্রসঙ্গত, কলকাতা উৎসবের গত আসরে চেয়ারম্যান ছিলেন নির্মাতা-অভিনেতা গৌতম ঘোষ।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ
চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আজ অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে।  মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুনানিতে পরীমণির উপস্থিত থাকার কথা জানিয়েছেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। গত ২৯ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানির দিন ধার্য থাকলেও পায়ে ব্যথার কারণে আদালতে হাজির হতে পারেননি পরীমণি। তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানির নতুন তারিখ ১৭ নভেম্বর নির্ধারণ করেন। ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব। সংস্থাটির দাবি, ওই অভিযানে বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় র‍্যাবের করা মামলায় পরীমনিকে গ্রেপ্তার করা হলেও পরে তিনি জামিনে মুক্তি পান। মামলার অপর দুই আসামি হলেন পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং তার খালু কবীর হোসেন হাওলাদার। ২০২২ সালের ৫ জানুয়ারি বিচারিক আদালত তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।  পরে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। হাইকোর্টের পর্যবেক্ষণসহ রায়ের পর মামলায় পুনরায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আসে। আরটিভি/এসআর
পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ
দীর্ঘ ৫ বছর পর আবারও ফিরছে ‘মীরাক্কেল’
দীর্ঘ পাঁচ বছরের বিরতি কাটিয়ে আবারও ছোটপর্দায় ফিরছে জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল’। অনুষ্ঠানটির ১১তম সিজন আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষ।
দীর্ঘ ৫ বছর পর আবারও ফিরছে ‘মীরাক্কেল’
উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বসছে গানের আসর
বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে ঢাকায় আয়োজন করা হয়েছে বিশেষ সংগীতসন্ধ্যা। 
উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বসছে গানের আসর
অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন ‘দুষ্টু কোকিল’ খ্যাত অভিনেত্রী মিমি
দুষ্টু কোকিল খ্যাত টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন ‘দুষ্টু কোকিল’ খ্যাত অভিনেত্রী মিমি
বাবাকে হারালেন অভিনেতা সোহম
দীপাবলি উৎসবের আনন্দের মধ্যেই শোকের ছায়া নেমে এসেছে কলকাতার টালিউড অভিনেতা ও সাবেক তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর পরিবারে।
বাবাকে হারালেন অভিনেতা সোহম
আরও পড়ুন
বিক্রি হয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স!
উড়ার আগে বিমানে ছিনতাইয়ের হুমকি, কলকাতা বিমানবন্দরে আতঙ্ক
টয়লেটে পাওয়া চিরকুট ঘিরে কলকাতা বিমানবন্দরে তোলপাড়, ছিল যে বার্তা 
কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে প্রাণ গেল ১৯ জনের