ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

টয়লেটে পাওয়া চিরকুট ঘিরে কলকাতা বিমানবন্দরে তোলপাড়, ছিল যে বার্তা 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পিএম
নারীদের টয়লেটে বোমার হুমকি লেখা চিরকুট পাওয়ার পর কলকাতা বিমানবন্দরে তোলপাড়। ছবি: কাল্পনিক

যাত্রীদের ভিড়ে সরগরম কলকাতার দমদম বিমানবন্দর। এর মধ্যেই নারীদের টয়লেটে মিলল একটি চিরকুট। তাতে লেখা, ৩০ নম্বর ফটকে রাখা আছে বোমা। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক, তোলপাড় শুরু হয়ে যায় বিমানবন্দর জুড়ে। এরপরই শুরু হয় তল্লাশি অভিযান। তবে শেষ পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ভারতের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের নারীদের টয়লেটে চিরকুটটি পান এক পরিচ্ছন্নতাকর্মী। এতে ৩০ নম্বর ফটকে বোমা রাখা আছে বলে উল্লেখ করা হয়।

চিরকুট পাওয়ার পরপরই বিমানবন্দর থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর সদস্য ও বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা বিমানবন্দরে পৌঁছে তল্লাশি চালান। তবে তল্লাশিতে সন্দেহজনক কোনো বস্তু পাওয়া যায়নি বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।

দুর্গাপূজার ছুটি শেষে শুক্রবার (২৩ অক্টোবর) বিমানবন্দরে যাত্রীদের ভিড় ছিল অন্য দিনের তুলনায় বেশি। এমন সময়ে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ায় যাত্রী ও বিমানবন্দরের কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

এর আগে গত ৮ অক্টোবরও কলকাতার একই বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়িয়েছিল। সে সময় ইমেইলের মাধ্যমে বিমানবন্দরের ভেতরে বোমা রাখা আছে বলে হুমকি দেওয়া হয়। পরে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও বোমা নিষ্ক্রিয়কারী দল তল্লাশি চালালেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খাবার চেয়েছিলেন হোটেলে, না পেয়ে কুকুরের মাংস খেলেন ব্যক্তি
ভারতের উড়িষ্যা রাজ্যের সম্বলপুরে সড়ক দুর্ঘটনায় নিহত একটি কুকুরের মাংস খেতে দেখা গেছে এক ব্যক্তিকে। মানেস্বর চকের কাছে ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খাবার চেয়েছিলেন হোটেলে, না পেয়ে কুকুরের মাংস খেলেন ব্যক্তি
ভুয়া আদালতের আদেশে ওয়েবসাইট বন্ধ, কর্মকর্তাকে তলব মোদির
ভুয়া আদালতের আদেশের ভিত্তিতে ১০০টির বেশি ওয়েবসাইট বন্ধের ঘটনায় টেলিযোগাযোগ বিভাগের সচিবকে তলব করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 
ভুয়া আদালতের আদেশে ওয়েবসাইট বন্ধ, কর্মকর্তাকে তলব মোদির
মোদির বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুল গান্ধীর
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নিজের ফোনে আড়িপাতার অভিযোগ তুলেছেন দেশটির লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।
মোদির বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুল গান্ধীর
‘বাংলাদেশের সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠাতে চাওয়া’র প্রশ্নে জয়সওয়ালের বক্তব্য
বাংলাদেশের সামরিক বিমানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে চায় ভারত সরকার- এমন তথ্য দিয়ে গতকাল একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। এমনকি তাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর উদ্যোগও ব্যর্থ হয়েছে বলে দাবি করা হয় প্রতিবেদনে। তাই শুক্রবার (১৩ নভেম্বর) এই প্রতিবেদনের প্রসঙ্গ উঠে এসেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে। তবে প্রশ্নের উত্তরে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি মুখপাত্র রণধীর জয়সওয়াল।  আরেক প্রশ্নের উত্তরে শেখ হাসিনার প্রত্যর্পণের প্রসঙ্গে তিনি জানান, এটি একটি আইনি বিষয়, সেই অনুযায়ী তা মোকাবিলা করা হবে। এর আগে বাংলাদেশের সঙ্গে অনুষ্ঠিতব্য কনস্যুলার সংলাপ স্থগিত হওয়া নিয়ে অপর এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। এরই ধারাবাহিকতায় বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সুসংগঠিত কাঠামোর আওতায় নানা উদ্যোগ নেয়া হয়েছে এবং নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।’ তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপের পরবর্তী পর্বটি উভয় পক্ষের সুবিধাজনক কোনো সময়ে অনুষ্ঠিত হবে। সেখানে ভ্রমণের সংশোধিত ব্যবস্থাসংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হবে। বিদ্যমান এই কাঠামোগুলোর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে ভারত। আরটিভি/এসআর
‘বাংলাদেশের সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠাতে চাওয়া’র প্রশ্নে জয়সওয়ালের বক্তব্য
সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে: জয়সওয়াল
বাংলাদেশ ও ভারতের মধ্যকার কনস্যুলার সংলাপের পরবর্তী পর্বটি উভয় পক্ষের সুবিধাজনক কোনো সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।  শুক্রবার (১৩ নভেম্বর) দিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা জানান মুখপাত্র রণধীর জয়সওয়াল। এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপের পরবর্তী পর্বটি উভয় পক্ষের সুবিধাজনক কোনো সময়ে অনুষ্ঠিত হবে। সেখানে ভ্রমণের সংশোধিত ব্যবস্থাসংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হবে।  তিনি আরও জানান, বিদ্যমান এই কাঠামোগুলোর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে ভারত। এর আগে ঢাকায় আগামী ১৭ ও ১৮ নভেম্বর অনুষ্ঠিতব্য দুই দেশের মধ্যকার পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানায়, সময়সূচি না মেলার কারণে গত সপ্তাহে কূটনৈতিক পত্র দিয়ে ঢাকার বৈঠকটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে ভারত। তবে বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী দেশটি। বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সুসংগঠিত কাঠামোর আওতায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে এবং নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান তিনি। আরটিভি/এসআর
সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে: জয়সওয়াল
আরও পড়ুন
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গভীর রাতে রেলস্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপ
গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, প্রেস ক্লাবে পেট্রোল বোমা হামলা আ.লীগের
ককটেল-পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ