ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে প্রাণ গেল ১৯ জনের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২৫ এএম

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একটি দুর্গাপূজার মণ্ডপ ভেঙে ১৯ জনের মৃত্যু হয়েছে। মণ্ডপ ভেঙে পড়ার পর অতি হুড়োহুড়ির মধ্যে পদদলনে বড় ধরনের এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুর্গাপূজার মহাসপ্তমীর রাতে কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে এ ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়ার

জানা গেছে, শনিবার রাতে হঠাৎ করে প্রবল বৃষ্টি শুরু হয়। বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে একদল দর্শনার্থী জোর করে ঢুকে পড়েন দুর্গাপূজার মণ্ডপে। ভিড় এতটাই বেশি ছিল যে পা রাখার জায়গা খুঁজে পাওয়াও মুশকিল হয়ে গিয়েছিল। অতিরিক্ত চাপ আর হুড়োহুড়িতে হঠাৎ মণ্ডপের একাংশ ভেঙে পড়ে। এসময় দর্শনার্থীদের হুড়োহুড়ি আরও বেড়ে গেলে অনেকেই অন্য দর্শনার্থীদের পায়ের নিচে চাপা পড়েন।

ভিড় আর হুড়োহুড়ি এত বেশি ছিল যে মণ্ডপের সুরক্ষায় থাকা সিভিক ভলান্টিয়ার ও পুলিশকে উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এ ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশই নারী ১৩ জন নারী; সেইসঙ্গে শিশুও আছে। এছাড়া, অন্তত ২৫ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়া চিকিৎসক ডা. তমাল ভট্টাচার্য বলেন, যাদের উদ্ধার করা হয়েছে তাদের চারজনকে আমি দেখেছি। একজনকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। আমার ধারণা বাকি দুইজন এরই মধ্যে মারা গেছে। আমরা চেষ্টা করছি যত বেশি মানুষকে সেভ করা যায়। এর বাইরে অন্য কিছু বলার নেই।

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ।

সেইসঙ্গে উদ্বিগ্ন পরিবারগুলোর সহায়তার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একটি হেল্পলাইন চালু করা হয়েছে। আপাতত দর্শনার্থীদের জন্য পূজামণ্ডপ বন্ধ করে রাখা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটিকে একটি ‘হৃদয় বিদারক’ ঘটনা হিসেবে বর্ণনা করেছেন এবং জানিয়েছেন, আঞ্চলিক সরকারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যুর অভিযোগ
ভারতের গ্রেটার নয়ডার একটি গ্রামের বাড়ি থেকে একই পরিবারের ৫ সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিন শিশুও রয়েছে। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়াকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে সন্দেহ করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃতরা হলেন—৩৭ বছর বয়সি মহেশ, তার স্ত্রী ৩৫ বছর বয়সি ললিতা এবং তাদের তিন সন্তান। সন্তানদের মধ্যে দুই ছেলের বয়স ১১ ও তিন বছর এবং মেয়ের বয়স সাত বছর। এক প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস বলছে শুক্রবার (১৬ অক্টোবর) রাতে খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা ঘুমাতে যান। শনিবার (১৭ অক্টোবর) সকালে এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।  স্থানীয় বাসিন্দা এবং মৃত দম্পতির মায়ের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে পরিবারটি নুডলস খেয়েছিল। এরপর তারা ঘুমাতে যায়। শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মৃত অবস্থায় দেখতে পায়। গ্রেটার নয়ডার সহকারী পুলিশ কমিশনার রাজীব কুমার সিসোদিয়া জানান, শুক্রবার রাতে খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা বিছানায় শুয়েছিলেন এবং ধারণা করা হচ্ছে তারা ঘুমিয়েই মারা গেছেন। খবর পেয়ে স্থানীয় প্রশাসন, জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা, ফরেনসিক দল এবং খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ফরেনসিক বিশেষজ্ঞরা আলামত সংগ্রহ করেছেন এবং মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা নথিভুক্ত হয়নি বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য ও ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। সূত্র: হিন্দুস্তান টাইমস আরটিভি/এসআর
নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যুর অভিযোগ
‘মুখ্যমন্ত্রীর জন্য ৯ জনকে হত্যা করিয়েছি’
ভারতের বিহারের রাজনীতিতে ৯টি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) বিধায়ক অনন্ত কুমার সিং।  প্রথমে তিনি দাবি করেন, সাবেক মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে সহায়তা করতে তিনি ৯টি হত্যাকাণ্ডের ব্যবস্থা করেছিলেন। তবে পরে বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি দাবি করেন, লালু প্রসাদ যাদবের শাসনামলে তার নয়জন সহযোগী নিহত হয়েছিলেন। শনিবার (১৭ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে দৈনিক যুগান্তর। প্রতিবেদন অনুযায়ী, আসন্ন বিহার বিধান পরিষদ নির্বাচনে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নিরজ কুমারকে প্রার্থী করায় দলের ওপর ক্ষুব্ধ ছিলেন অনন্ত সিং। এ নিয়ে কথা বলতে গিয়ে তিনি নীতীশ কুমারের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের প্রসঙ্গ তোলেন। অনন্ত সিং বলেন, নীতীশ কুমারের রাজনৈতিক সংকটের সময়ে তিনি তার পাশে দাঁড়িয়েছিলেন। তাকে সহায়তা করতে নয়টি হত্যাকাণ্ডের ব্যবস্থা করেছিলেন বলেও মন্তব্য করেন তিনি। এ সময় অনন্ত সিং অভিযোগ করেন, নিরজ কুমার অতীতে তার বিরোধিতা করেছিলেন। এমন একজনকে দল কেন প্রার্থী হিসেবে বেছে নিয়েছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার বক্তব্যের প্রতিক্রিয়ায় রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা শক্তি সিং যাদব দাবি করেন, অনন্ত সিংয়ের মন্তব্য কার্যত নয়টি হত্যাকাণ্ডের স্বীকারোক্তি। তিনি আরও অভিযোগ করেন, নীতীশ কুমারের রাজনৈতিক উত্থানের সঙ্গে বিহারের বিভিন্ন অপরাধী চক্রের সংশ্লিষ্টতা ছিল। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে জেডিইউ। দলের জাতীয় মুখপাত্র রাজীব রঞ্জন প্রসাদ বলেন, নীতীশ কুমারের ভাবমূর্তি স্বচ্ছ এবং অপরাধীদের সঙ্গে আঁতাত বা সহিংসতার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অনন্ত সিংয়ের মন্তব্যকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই বলেও জানান তিনি। পরে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে অনন্ত সিং বলেন, লালু প্রসাদ যাদবের শাসনামলে তার নয়জন সহযোগী নিহত হয়েছিলেন এবং তিনিও গুলিবিদ্ধ হয়েছিলেন। নীতীশ কুমারের সঙ্গে যুক্ত হওয়ার কারণেই লালু যাদব তাদের হত্যা করিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি। বিহারে নির্বাচনী তৎপরতার মধ্যে এ বক্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিহার বিধান পরিষদের আটটি আসনে দ্বিবার্ষিক নির্বাচন ২৩ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা এবং ২৭ অক্টোবর ভোট গণনার তারিখ নির্ধারিত রয়েছে। সূত্র: এনডিটিভি আরটিভি/এসআর
‘মুখ্যমন্ত্রীর জন্য ৯ জনকে হত্যা করিয়েছি’
ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে কড়া জবাব দিলো পাকিস্তান
সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক আলোচনা সভায় বলেছেন, ভবিষ্যতে পাকিস্তান থেকে কোনো সন্ত্রাসী হামলা হলে ভারত তার চেয়েও কঠোর জবাব দেবে।
ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে কড়া জবাব দিলো পাকিস্তান
অনুমতি ছাড়াই ভারতের কম্পিউটার ব্যবস্থায় ঢুকে পড়ল এআই, সাইবার নিরাপত্তায় বড় ঝুঁকি
ভারতে গবেষণা ও পরীক্ষার সময় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় অনুমতি ছাড়াই প্রবেশের ঘটনা ঘটেছে।
অনুমতি ছাড়াই ভারতের কম্পিউটার ব্যবস্থায় ঢুকে পড়ল এআই, সাইবার নিরাপত্তায় বড় ঝুঁকি
রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, পাঁচজন নারীসহ নিহত ৮
ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে পাঁচজন নারী অন্তত আটজন নিহত হয়েছেন। 
রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, পাঁচজন নারীসহ নিহত ৮
আরও পড়ুন
ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ পর্যটকের মরদেহ হাসপাতালের মর্গে
খেলার মাঠে ট্রাক তুলে দিলেন নারী, অতঃপর...
দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি অব্যাহত রাখা ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান এলজিআরডি মন্ত্রীর
সোনারগাঁয় পূজামণ্ডপ পরিদর্শনে ভারতের উপ-হাইকমিশনার