ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

নতুন সুখবর দিলেন ওমর সানী-মৌসুমী

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পিএম
ওমর সানী-মৌসুমী। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে আমেরিকায় প্রবাসজীবন কাটালেও ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মৌসুমী কাজের সুবাদে বা নানা কারণে মাঝেমধ্যেই খবরের শিরোনাম হন। পারিবারিক কারণে দূরে থাকলেও ভক্তদের মাঝে তিনি হঠাৎ এক ভিডিও বার্তার মাধ্যমে হাজির হয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে চিত্রনায়ক ওমর সানী তার ফেসবুক পেজে মৌসুমীর এই ভিডিওটি পোস্ট করার পর থেকেই তা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।

মূলত নিজেদের পারিবারিক রেস্টুরেন্ট ব্যবসার নতুন উদ্যোগের খবর জানাতেই এই ভিডিও বার্তা দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। ভিডিওতে মৌসুমী জানান, তাদের জনপ্রিয় ব্র্যান্ড ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট’-এর প্রথম শাখা মানিকগঞ্জের সাটুরিয়ায় বেশ সাফল্যের সঙ্গে পরিচালিত হচ্ছে।

এর ধারাবাহিকতায় এবার সাভারের হেমায়েতপুরে চালু হতে যাচ্ছে রেস্টুরেন্টটির নতুন শাখা। আগামী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হবে। ঐতিহ্যবাহী ‘চাপ’-এর পাশাপাশি সব ধরনের বাঙালি খাবার এই নতুন শাখায় পাওয়া যাবে বলে জানান তিনি।

এদিকে, এই ভিডিও বার্তার মধ্য দিয়ে আরেকটি বিষয় বেশ স্পষ্ট হয়েছে। এর আগে প্রায়ই ওমর সানী ও মৌসুমীর দাম্পত্য জীবন নিয়ে নানা বিচ্ছেদের গুঞ্জন শোনা যেত।

তবে সম্প্রতি একটি ভিডিও কলে তাদের সাবলীল কথোপকথন এবং এবার রেস্টুরেন্ট ব্যবসার প্রচারে মৌসুমীর এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সব গুঞ্জনকে এক প্রকার উড়িয়ে দিয়েছে।

এতেই স্পষ্ট হয় যে, সমস্ত গুঞ্জন পেছনে ফেলে এই তারকা দম্পতির মধ্যকার সম্পর্ক ও বোঝাপড়া এখনো বেশ সুমধুর ও অটুট রয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এআই দিয়ে সৌরভের বায়োপিকের পোস্টার তৈরি, যা বললেন রাজকুমার
ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিক ‘দাদা দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’-র প্রথম পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছিল সমালোচনা। পোস্টারটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি এবং যত্নসহকারে করা হয়নি বলে অভিযোগ তোলেন নেটিজেনদের একাংশ।  এবার সেই বিতর্ক ও সমালোচনা নিয়ে মুখ খুলেছেন ছবির মূল চরিত্রে অভিনয় করা বলিউড অভিনেতা রাজকুমার রাও। তার মতে, এই ঘটনা থেকে বড় শিক্ষা নিয়েছেন ছবির নির্মাতারা। চলতি বছরের ৮ জুলাই সৌরভের জন্মদিনে প্রকাশ্যে আসে ছবিটির প্রথম পোস্টার।  সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বিতর্ক প্রসঙ্গে রাজকুমার রাও বলেন, যারা পোস্টারটি তৈরি করেছিলেন, তারা বিষয়টা বুঝতে পেরেছেন এবং শিক্ষা নিয়েছেন। তারা বুঝেছেন যে কোনো কাজ নিয়ে তাড়াহুড়ো না করে সময় নিয়ে করা প্রয়োজন। এত তাড়াহুড়োর কিছু নেই। আমার মনে হয়, পুরো দলই এই ঘটনা থেকে শিক্ষা নিয়েছে। এর পাশাপাশি তারা এটাও বুঝতে পেরেছেন দাদার অনুরাগীর সংখ্যা অবিশ্বাস্য রকমের বেশি। প্রকাশ্যে আসা পোস্টারটিতে সৌরভের ক্রিকেট ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত পুনর্নির্মাণ করেছিলেন রাজকুমার। ২০০২ সালে লর্ডসে ইংল্যান্ডকে হারানোর পর উড়ন্ত জার্সি হাতে ভারতীয় দলের তৎকালীন অধিনায়কের সেই ঐতিহাসিক উদযাপনের দৃশ্যটিই স্থান পেয়েছিল পোস্টারে।  বিক্রমাদিত্য মোটওয়ানে পরিচালিত এই বায়োপিকে সৌরভের শুরুর দিন থেকে শুরু করে ভারতীয় দলের প্রভাবশালী ক্রিকেটার ও সফল অধিনায়ক হয়ে ওঠার গল্প ফুটিয়ে তোলা হবে। ছবিতে সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলীর চরিত্রে অভিনয় করছেন তান্যা মানিকতলা। ছবিটি আগামী বছরের ১৪ মে বায়োপিকোটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। আরটিভি/এসআর ‎  
এআই দিয়ে সৌরভের বায়োপিকের পোস্টার তৈরি, যা বললেন রাজকুমার
মন্ত্রীর মর্যাদা পেলেন পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’
সিনেমার পর্দায় তিনি ছিলেন ‘মিনিস্টার ফাটাকেষ্ট’। ২০০৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পায়। প্রতিবাদী ও দাপুটে চরিত্রে মিঠুন চক্রবর্তীকে ভালোবাসায় ভাসিয়েছিলেন দুই বাংলার দর্শক।
মন্ত্রীর মর্যাদা পেলেন পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’
এগুলো না হলে আর পূজার আনন্দ কী: মধুমিতা
কলকাতার রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়া কিংবা ঠাসা ভিড়ের মধ্যে মিশে গিয়ে ঠাকুর দেখা তারকাদের জন্য যেন অনেকটাই স্বপ্নের মতো। জনপ্রিয়তার কারণে চাইলেও সাধারণ মানুষের মতো স্বচ্ছন্দে রাস্তায় বের হতে পারেন না তারা।
এগুলো না হলে আর পূজার আনন্দ কী: মধুমিতা
দুটো টাকার জন্য কত কী করতে হয়: কৌশানী
ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় ও আবেদনময়ী অভিনেত্রী কৌশানী মুখার্জি ‘বহুরূপী’র সাফল্যের পর কিছুটা আড়ালের দুবছর পর আবার ঝিমলি চরিত্রে বড় পর্দায় ফিরছেন তিনি।
দুটো টাকার জন্য কত কী করতে হয়: কৌশানী
কোনো দিনই আপনার ঋণ শোধ করতে পারব না বাবা: মিশা সওদাগর
ঢালিউডের জনপ্রিয় আইকনিক খলঅভিনেতা মিশা সওদাগর দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করে নিজেকে একক আধিপত্য বিস্তার করে চলেছেন। বর্তমানে ঢালিউড ইন্ডাস্ট্রিতে তিনি এক অপ্রতিদ্বন্দ্বী খলঅভিনেতা। নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি।  দীর্ঘদিনের ক্যারিয়ারে দেশের শীর্ষস্থানীয় অনেক শিল্পী ও নির্মাতার সঙ্গে কাজ করেছেন এ অভিনেতা। এখনো নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি। বর্তমানে অভিনয় নিয়েই ব্যস্ত সময় পার করছেন মিশা সওদাগর। নতুন সিনেমার কাজ, শুটিংসহ বিভিন্ন চলচ্চিত্রসংশ্লিষ্ট কার্যক্রমেও তাকে নিয়মিত দেখা যাচ্ছে।  দীর্ঘ পথচলার এই সময়ে নিজের ক্যারিয়ারে যাদের অবদান রয়েছে, তাদের প্রতি বরাবরই শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে আসছেন এ খলঅভিনেতা। এবার ঠিক তেমনই এক নির্মাতার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মিশা সওদাগর। এবার সামাজিক মাধ্যমে বরেণ্য চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদের জন্মদিন উপলক্ষ্যে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন মিশা সওদাগর। সেই পোস্টে ছটকু আহমেদকে ‘বাবা’ সম্বোধন করে নিজের জীবনে তার অবদানের কথা তুলে ধরেছেন তিনি।  মিশা সওদাগরের এই আবেগঘন পোস্ট পরিচালক ছটকু আহমেদের সঙ্গে তার সম্পর্ক কেবল একজন পরিচালক কিংবা অভিনেতার ছিল না। তার ক্যারিয়ার গড়ে ওঠার পেছনে পরিচালকের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলেই মনে করেন এ খলঅভিনেতা। তাই প্রিয় এ মানুষটির জন্মদিনে নিজের দীর্ঘদিনের কৃতজ্ঞতা ও শ্রদ্ধার কথাই প্রকাশ করেছেন মিশা সওদাগর। সামাজিক মাধ্যমে তার পোস্টে এ খলঅভিনেতা লিখেছেন— ‘কোনো দিনই আপনার ঋণ শোধ করতে পারব না বাবা। আমি সারাজীবন আপনার কাছে ঋণী।’ শুভ জন্মদিন জানিয়ে এ অভিনেতা বলেন, ‘সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং আনন্দে থাকুন। শুভ জন্মদিন বাবা।’ তিনি বলেন, ‘এ মিশা সওদাগর হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান আপনার। আপনার কাছে  আমি কৃতজ্ঞ।’ আরটিভি/এসআর
কোনো দিনই আপনার ঋণ শোধ করতে পারব না বাবা: মিশা সওদাগর
আরও পড়ুন
বাবা হারালেন কণ্ঠশিল্পী সালমা
যুক্তরাষ্ট্রে রোড ট্রিপের গল্পে মৌসুমী
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত মৌসুমী মৌ
ডিসি মাসুদকে অভিনন্দন জানালেন ওমর সানি