ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃণমূল ছেড়ে রাজ্যসভায় বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পিএম
কোয়েল মল্লিক। ছবি: সংগৃহীত

সকল জল্পনার অবসন ঘটিয়ে ভারতের রাজ্যসভা নির্বাচনের জন্য রোববার (৪ অক্টোবর) বিজেপি প্রার্থী হিসেবে নাম এলো টিলিউড নায়িকা কোয়েল মল্লিকের। যে ছিলেন আগে তৃণমূল কংগ্রেসের সমর্থক। শুধু সমর্থকই নয়, এই দলের হয়ে রাজ্যসভার সদস্য হয়ে গিয়েছিলেন সংসদে। এ কারণেই বলে- রাজনীতিতে শেষ বলে কিছু নেই। সেটাই যেন প্রমাণ দিলেন পশ্চিমবঙ্গের ওই অভিনেত্রী।

অথচ ক্ষমতার পালাবদলে এখন কোয়েলও পাল্টালেন ভোল। তৃণমূল ভুলে ভিড়েছেন বিজেপির ডেরায়। এই দলের রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকায় পাওয়া গেল কোয়েলের নাম।

তৃণমূলত্যাগী তিন রাজনীতিককে আগেই রাজ্যসভার সদস্য করেছে বিজেপি। গুঞ্জন ছিল, কোয়েলও যুক্ত হবেন এই মিছিলে। আজ রবিবার (৪ অক্টোবর) সেই গুঞ্জনই সত্য হয়ে গেল। তৃণমূলের হয়ে যে আসনে রাজ্যসভার সদস্য হয়েছিলেন, সেই আসনেই এবার তিনি বিজেপির প্রতিনিধি!

কয়েক মাস আগে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে পরাজিত হয় তৃণমূল। তখন থেকেই ভাঙন শুরু হয় দলে। অনেক চেনা মুখ এই দল থেকে সরে এসেছে। ১৬ জুলাই দিল্লিতে গিয়ে ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করেন অভিনেত্রী তথা সাংসদ কোয়েল। তার কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন।

কোয়েলের ছেড়ে দেওয়া সেই আসনেই ১৬ অক্টোবর হবে উপনির্বাচন। আর তাতে বিজেপির হয়ে প্রার্থী থাকছেন খোদ কোয়েল।

দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় দিয়ে কোয়েল মল্লিক জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন। তবে এখন কাজ অনেকটা কমিয়ে দিয়েছেন। পা রেখেছেন রাজনীতির মাঠে। আর সেখানেই দেখালেন ‘দল বদলের’ খেলা।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে ঋতুপর্ণার গাড়ি, অল্পের জন্য রক্ষা
ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে তার পার্ক করে রাখা গাড়ির পেছনের বাঁ পাশের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় নিরাপদে রয়েছেন অভিনেত্রী।
দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে ঋতুপর্ণার গাড়ি, অল্পের জন্য রক্ষা
পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ
চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আজ অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে।  মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুনানিতে পরীমণির উপস্থিত থাকার কথা জানিয়েছেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। গত ২৯ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানির দিন ধার্য থাকলেও পায়ে ব্যথার কারণে আদালতে হাজির হতে পারেননি পরীমণি। তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানির নতুন তারিখ ১৭ নভেম্বর নির্ধারণ করেন। ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব। সংস্থাটির দাবি, ওই অভিযানে বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় র‍্যাবের করা মামলায় পরীমনিকে গ্রেপ্তার করা হলেও পরে তিনি জামিনে মুক্তি পান। মামলার অপর দুই আসামি হলেন পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং তার খালু কবীর হোসেন হাওলাদার। ২০২২ সালের ৫ জানুয়ারি বিচারিক আদালত তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।  পরে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। হাইকোর্টের পর্যবেক্ষণসহ রায়ের পর মামলায় পুনরায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আসে। আরটিভি/এসআর
পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ
দীর্ঘ ৫ বছর পর আবারও ফিরছে ‘মীরাক্কেল’
দীর্ঘ পাঁচ বছরের বিরতি কাটিয়ে আবারও ছোটপর্দায় ফিরছে জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল’। অনুষ্ঠানটির ১১তম সিজন আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষ।
দীর্ঘ ৫ বছর পর আবারও ফিরছে ‘মীরাক্কেল’
উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বসছে গানের আসর
বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে ঢাকায় আয়োজন করা হয়েছে বিশেষ সংগীতসন্ধ্যা। 
উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বসছে গানের আসর
অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন ‘দুষ্টু কোকিল’ খ্যাত অভিনেত্রী মিমি
দুষ্টু কোকিল খ্যাত টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন ‘দুষ্টু কোকিল’ খ্যাত অভিনেত্রী মিমি
আরও পড়ুন
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক
নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায়
খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন অভিনেত্রী প্রভা
‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন কারিনা