ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

এবার পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম
সাইদুর রহমান পাভেল। ছবি: সংগৃহীত

‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনা শুরু হয়েছে। ৪৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এবার প্রায় পাঁচ মিনিটের আরেকটি ভিডিও অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন ভিডিওতে পাভেলকে দেখা যাচ্ছে বলে বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে। ফেসবুকের বিভিন্ন পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হলেও এর সত্যতা, ভিডিওটি কবে বা কোথায় ধারণ করা হয়েছে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে, গত ১৭ সেপ্টেম্বর প্রায় ৪৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে আলোচনা তৈরি হলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পাভেল। তখন তিনি জানান, ভিডিওতে থাকা নারী তার বান্ধবী। বিষয়টি নিয়ে অন্য কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে নতুন ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত এ বিষয়ে পাভেলের পক্ষ থেকে কোনো নতুন বক্তব্য পাওয়া যায়নি।

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’এ অংশ নিয়ে পরিচিতি পান সাইদুর রহমান পাভেল। ওই প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় রানারআপ হন। পরে নির্মাতা তপু খানের ‘কাট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন তিনি।

তবে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে ‘জাকির হোসেন নেইমার’ ওরফে ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন পাভেল।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘জাদুকর’ থেকে বিচ্ছেদ, প্রীতম-শেহতাজের মধ্যে কী ঘটেছিল
‘আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো’ ২০১৭ সালে প্রীতম হাসানের গান ‘জাদুকর’-এর মিউজিক ভিডিওর এই সংলাপ যেন বাস্তব জীবনেও ভিন্ন অর্থ পেয়েছিল।

জনস্বার্থে সতর্কীকরণ বিজ্ঞপ্তি
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আরটিভির নোয়াখালী জেলার সাবেক প্রতিনিধি মনির হোসেন বাবু (পিতা- আব্দুর রব মিয়া, জাতীয় পরিচয়পত্র নম্বর- ৭৫২০৭০৪৪৮৩২৫৭, ঠিকানা- সোহেল স্টোর, দক্ষিণ হাজীপুর, ব্যাংক রোড, চৌমুহনী, নোয়াখালী)-কে গত ৮ মার্চ ২০২৬ তারিখ থেকে চাকরিচ্যুত করা হয়েছে।
জনস্বার্থে সতর্কীকরণ বিজ্ঞপ্তি
যে কারণে হল বিবাহবিচ্ছেদ, জানালেন প্রীতম-শেহতাজ
দীর্ঘ ১০ বছরের পথচলার পর দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা হাশেম।
যে কারণে হল বিবাহবিচ্ছেদ, জানালেন প্রীতম-শেহতাজ
আরও পড়ুন
ভিডিও ভাইরাল,‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে কি বাদ পড়ছেন পাভেল?
আপত্তিকর সেই ভিডিও নিয়ে মুখ খুললেন পাভেল
‘ব্যাচেলর পয়েন্টের’ নতুন চমক রাফসান-সুনেহরা, কি ঘটতে যাচ্ছে?