ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

তাজিন আহমেদের শেষ ফেসবুক স্ট্যাটাস

আরটিভি অনলাইন রিপোর্ট

প্রকাশ : ২২ মে ২০১৮, ০৯:৩৯ পিএম

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ মৃত্যুর ১৩ ঘণ্টা আগে মঙ্গলবার (২২ মে) ভোর ৪টায় শেষ ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘ভালোলাগা মুহূর্তগুলো সব সময় স্মৃতি হয়ে যায়।’

তার শেষ এই ফেসবুক স্ট্যাটাসের পর সত্যি সত্যি নিজেই এখন স্মৃতি হয়ে গেছেন। তার এই অসময়ে চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না তার পরিবার-পরিজন, ভক্ত, স্বজন, সহকর্মীরা। তাইতো তার উজ্জ্বল স্মৃতিগুলো জ্বলজ্বল করে ভাসছে চোখের তারায়। তার সঙ্গে ভালো লাগার মুহূর্তগুলোর কথা মনে করে সবাই যেন শোকে বিহ্বল, দিশেহারা।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হন তাজিন। পরে তাকে উত্তরার ১১ নম্বর সেক্টরের রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। পরে বিকেল ৪টা ৩৪ মিনিটে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

১৯৯৬ সালে বিটিভিতে প্রচারিত দিলারা ডলি রচিত ও শেখ নিয়ামত আলী পরিচালিত ‘শেষ দেখা শেষ নয়’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তাজিন আহমেদ অভিনয়জীবন শুরু করেন। এরপর তিনি অসংখ্য নাটক-টেলিছবি দর্শকদের উপহার দিয়েছেন। দীর্ঘদিন তিনি মামুনুর রশীদের নেতৃত্বাধীন আরণ্যক নাট্যদলে অভিনয় করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন নাটকে কিছুটা অনিয়মিত ছিলেন। তবে কিছুদিন আগেই মঞ্চে আরণ্যকের দর্শক নন্দিত ‘ময়ূর সিংহাসন’নাটকে অভিনয় করেন।

তাজিনের আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মৃত্যুর আগে তিনি তার ভালোলাগা মুহূর্তগুলোর কথা লিখেছিলেন, সেই ফেসবুক যেন এখন হয়ে উঠেছে তাকে উৎসর্গ করা শোকবই।

পি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অপূর্বের ‘অবুঝ দিনের গল্প’
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব। নিত্য নতুন চরিত্রে বিভিন্ন নাটকে অভিনয়ের কারণে দর্শক মহলে বেশ পরিচিতি তার। এখন তো কাজও কমিয়ে দিয়েছেন। সব নাটকে কাজও করছেন না এই অভিনেতা। কয়েকদিন আগে নতুন একটি নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকের নাম ‘অবুঝ দিনের গল্প’। এ নাটকে অপূর্বের বিপরীতে অভিনয় করেছেন তানজিন তিশা। নাটকটি নিয়ে অপূর্ব বলেন, শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় এ কাজটি করেছি। তার পরিচালনায় এর আগেও বেশ কিছু কাজ করেছি। তার লেখা গল্পে ভিন্নতা থাকে। এ নাটকেও সুন্দর একটি গল্প রয়েছে। আশা করি, দর্শকরা এটি পছন্দ করবেন। আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায় দর্শকরা ‘অবুঝ দিনের গল্প’ নাটকটি আরটিভিতে দেখতে পাবেন। এম/এসআর
অপূর্বের ‘অবুঝ দিনের গল্প’
জোভান-মেহজাবিনের ‘রং তুলি’
আর্ট ইনস্টিটিউটে ক্লাস শেষ। সবাই নিজের মতো গুছিয়ে নিচ্ছে, কেউ চলে যাচ্ছে, কেউ চিত্রের বাকি অংশের কাজ করে যাচ্ছে। নিজের ব্যস্ততায় পারিপার্শ্বিকতা ভুলে কাজ করছিল রং। তুলির ডাকে ধ্যান ভেঙে সম্বিত ফিরে পায় রং। জানতে চায় কেন মেয়েটি তাকে ডেকেছে? মেয়েটি জানায়, সে ক্লাসে নতুন, নিজ চেষ্টায় যদিও সে কিছুটা এগিয়ে নিয়েছে। তবুও রং যদি তাকে সহযোগিতা করে তবে সে রঙের প্রতি কৃতজ্ঞ থাকবে। বিরক্তি নিয়ে রং তুলির ক্যানভাসের সামনে এসে দাঁড়ায়। তার আঁকা ছবিটি পর্যবেক্ষণ করে জানিয়ে দেয়, যে চোখে দেখে না সেও এর থেকে ভালো ছবি আঁকতে পারে। এরপর সেখান থেকে চলে যায় রং। এদিকে তুলি নির্বিকারে দাঁড়িয়ে রঙের চলে যাওয়া পথের দিকে তাকিয়ে থাকে। চলতি পথে কিছু বখাটের আক্রমণের শিকার হয় রং। মাথায় আঘাত পেলে জ্ঞানহীন অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। মাথায় গুরুতর আঘাতের ফলে তার ভিজ্যুয়াল করটেক্স ড্যামেজ হয়ে অন্ধ হয়ে যায়। কিছুদিন পর। বাস্তবতার সাথে চ্যালেঞ্জে নতুন জীবন অভ্যস্ত হতে ব্যর্থ রং। এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে একক নাটক ‘রং তুলি’। জনপ্রিয় বেসরকারি আরটিভিতে শনিবার (২২ ডিসেম্বর) রাত ৮টায় প্রচারিত হবে একক নাটক ‘রং তুলি’। স্বাধীন ফুয়াদের পরিচালনায় আহমেদ অর্কের গল্পে নির্মিত নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান এবং মেহজাবিন। অন্যান্য চরিত্রে আছেন রাশেদ মামুন, সজল মহন্ত, রাসেল আহমেদ, সজল আহমেদ, জাকিরসহ অনেকে। স্বাধীন ফুয়াদ বলেন, ‘খুব যত্ন নিয়ে এবং বেশ আয়োজনের মাধ্যমে করার চেষ্টা করা হয়েছে। ভিন্ন গল্পের রোমান্টিক স্যাড ঘরানার নাটকটি দর্শকদের মনে জায়গা করতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস। জোভান এবং মেহজাবিন যথেষ্ট মনোযোগ দিয়ে চরিত্রের সাথে মিশে কাজটি করার আপ্রাণ চেষ্টা করেছেন।’ এম/এমকে
জোভান-মেহজাবিনের  ‘রং তুলি’
আজ রাতে ‘পরিবর্তন’
বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’ এর ৩০তম পর্ব প্রচার হবে আজ বুধবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার বাংলা সংবাদের  পর। ২০১৮ সালের শেষে অনুষ্ঠানটি সাজানো হয়েছে মোট ১৭টি পরিবেশনা দিয়ে। বিজয়ের মাস হওয়াতে বিভিন্ন সেগমেন্টে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, দেশাত্মবোধ ও ত্রিশ বিষয়ক কথা বার্তা প্রাধান্য পেয়েছে।  পরিবর্তনের এবারের পর্বের জন্য তৈরি করা হয়েছে ৩টি নতুন গান। গীতিকবি এ মিজান এর কথায় সুজন আরিফ এর সুর ও সংগীত পরিচালনায় একটি গান গাইবেন এ প্রজন্মেরসংগীত শিল্পী প্রিয়াংকা বিশ্বাস। গীতিকবি দেলোয়ার আরজুদা শরফ এর কথায় প্লাবন  কোরেশীর সুরে জাহিদ বাশার পংকজ এর সংগীত পরিচালনায় আরেকটি গান গাইবেন জনপ্রিয় সংগীতশিল্পী লালনকন্যা বিউটি। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং দেশের উন্নয়নের অগ্রযাত্রা নিয়ে গীতিকার জাহিদ আকবরের লেখা ও সুরকার সংগীত শিল্পী সুজন আরিফ এর সুর ও সংগীতে একটি দেশাত্মবোধক গান গাইবেন এই প্রজন্মের ৬ জন সংগীত শিল্পী হৈমন্তী, অপু আমান, উপমা, ইমরান খন্দকার, সেনিজ ও মেজবাহ বাপ্পি। এছাড়া পরিবর্তন-এর নিয়মিত আয়োজন থাকছে। সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় পরিবর্তনের পরিকল্পনা গ্রন্থনা উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ। এম/এসআর
আজ রাতে ‘পরিবর্তন’
আরটিভির নাটক ‘জাপটে থাকুক প্রেম’
জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির পর্দায় আসছে একক নাটক ‘জাপটে থাকুক প্রেম’। বৃহস্পতিবার রাত ৮টায় চ্যানেলটিতে প্রচারিত হবে ফান অ্যান্ড এন্টারটেইনমেন্ট টাইম-এর একক নাটক ‘জাপটে থাকুক প্রেম’। সেতু আরিফ-এর রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাইসুল তমাল। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সাফা কবীর, মিলি বাশার, তিয়া রহমান, ফয়সাল হাসানসহ অনেকে। নাটকের প্রধান দুটি চরিত্র জুবায়ের ও রাকা। মানুষের সঙ্গে মানুষের পরিচয়, ভালোলাগা, প্রেম কিংবা ভালোবাসার সম্পর্কগুলো মাঝে মাঝে খুব অদ্ভুতরকম হয়। অনেকটা ভাবনার উপর দিয়ে চলে যায়। জুবায়ের ও রাকার গল্পের ব্যাপারটা এমনই। এম/এসআর
আরটিভির নাটক ‘জাপটে থাকুক প্রেম’
সেই অপুকেই বিয়ে করছেন শবনম ফারিয়া
এবার আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা দিলেন মডেল-অভিনেত্রী শবনম ফারিয়া। সেই অপুর সঙ্গেই ঘর বাঁধতে যাচ্ছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ১ ফেব্রুয়ারি বিয়ে করবেন বলে জানান এই অভিনেত্রী। তার হবু বর হারুনুর রশীদ অপু। একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক। আসছে ২৬ জানুয়ারি মেহেদি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ফারিয়ার। আর বিয়ের আগের দিন হবে গায়ে হলুদ। বিয়ের ব্যাপারে শবনম ফারিয়া বলেন, আমাদের দুই পরিবারের সম্মতিতে বিয়েটা দুই বছর আগেই হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় অপুর বাবা মারা যাওয়ার কারণে পিছিয়ে যায় বিয়ে। এর এক বছরের মাথায় আবার আমার বাবা মারা যান। এ কারণে দুই বছর পিছিয়ে যায় আমাদের বিয়ে। এদিকে গেলো মে মাসে শবনম ফারিয়া বিয়ে করেছেন বলে বেশ কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তখনও বর হারুনুর রশীদ অপুর নামই এসেছিল। তবে শবনম ফারিয়া সেসব খবরে বেশ চটেছিলেন। তিনি ওই সময় সাংবাদিকদের উদ্দেশ্য করে আপত্তিকর ফেসবুক স্ট্যাটাসও দেন। পরে অবশ্য নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন ফারিয়া। এবার একটি গণমাধ্যমের কাছে নিজেই জানালেন বিয়ে করতে যাচ্ছেন তিনি!   এম/এসআর 
সেই অপুকেই বিয়ে করছেন শবনম ফারিয়া
আরও পড়ুন
ক্ষমা চেয়েও শেষ রক্ষা হলো না সারিকার
নিজের ব্যাপারে সতর্ক ছিলাম না: সারিকা
সহিংসতা উস্কে দেয়া ও অন্যের ক্ষতি করা বাকস্বাধীনতা না: জয়
তাজিনের জন্য দীপার কোরআন খতম