ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

৫ জানুয়ারি: ইতিহাসে আজকের এই দিনে

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৬:৩৯ এএম
ফাইল ছবি

ঘটে যাওয়া আজকের এই দিনের ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু আমরা জানতে চাই। পাঠকের এ চাওয়া মাথায় রেখে নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আজ সোমবার, ৫ জানুয়ারি ২০২৬। ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ। ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া নানান ঘটনা।

ঘটনাবলি

৬০৩ - ইরান ও রোম সম্রাজ্যের মধ্যে ২৪ বছরব্যাপী যুদ্ধ শুরু হয়।
১৫০০ - ডিউক লুদভিক সোফারজ ইতালির দ্বিতীয় বৃহত্তম শহর এবং লাম্বারদিয়া অঞ্চলের রাজধানী ও প্রধান শহর মিলান জয় করেন।
১৫৫৪ - নেদারল্যান্ডের আইন্দহোভেনে ভয়াবহ অগ্নিকার্ড সংগঠিত হয়।
১৬৬৫ - প্যারিসে পৃথিবীর প্রথম সাময়িক প্রকাশিত হয়।
১৬৯১ - ইউরোপে সর্বপ্রথম কাগুজে মুদ্রা ছাপানো হয়
১৭৫৯ - আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন মার্থা কসটিসকে বিবাহ করেন।
১৭৮১ - আমেরিকার স্বাধীনতা যুদ্ধ: ভার্জনীয়ার রিচমন্ড বন্দর ব্রিটিশ ক্যাপ্টেন বেনডিক্ট আরন্ল্ডের নেতৃত্বে ব্রিটিশ নৌ-বাহিনী জ্বালিয়ে দেয়।
১৭৮২ - আমেরিকার গৃহযুদ্ধ: ফ্রান্সের সেনাবাহিনী কর্তৃক ব্রিটিশ সেনানিবাস ব্রিমস্টনের সেন্ট কিটস অবরোধ।
১৮০৯ - ওসমানীয় ও বৃটিশ সরকারের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়।
১৮৫৪ - সান ফ্রান্সিসকোতে স্টিমারে বিস্ফোরন। এতে প্রায় ৩০০ মানুষ নিহত হয়।
১৮৬৭ - জোড়াসাঁকো ঠাকুরবাড়ীতে জোড়াসাঁকো থিয়েটার এর উদ্বোধন করা হয়।
১৮৯৬ - অস্ট্রিয়ান সংবাদপত্র সংবাদ প্রকাশ করে উইলিয়াম রনজেনের আবিস্কৃত নতুন ধরনের রশ্মী নিয়ে যা পরে এক্স-রে হিসাবে পরিচিত হয়।
১৯০০ - আইরিশ নেতা জন রেডমন্ড ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে।
১৯০৯ - কলম্বিয়া পানামাকে স্বাধীন ঘোষনা করে।
১৯১৫ - প্রথম বিশ্ব যুদ্ধে তুর্কি বাহিনী ককেশাসে পরাজয় বরণ করে।
১৯১৮ - জার্মান ওয়ার্কার পিস গঠিত হয় যা পরে নাৎসি পার্টি হিসাবে পরিচিত হয়।
১৯১৯ - জার্মানিতে ন্যাশনাল সোশালিস্ট পার্টি গঠিত হয়।
১৯২২ - কাজী নজরুল ইসলামের বিখ্যাত বিদ্রোহী কবিতা প্রকাশিত হয়।
১৯২৯ - দক্ষিণ স্লাভিয়াতে রাজা আলেকজান্ডারের অভ্যুত্থান।
১৯৩৩ - গোল্ডেন গেট ব্রিজের কাজ শুরু হয়।
১৯৩৪ - কলকাতার ইডেন গার্ডেনে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট ক্রিকেট শুরু হয়।
১৯৩৪ - কলকাতায় ভয়াবহ হিন্দু-মুসলমান দাঙ্গা বাঁধে।
১৯৪২ - ৫৫টি জার্মান ট্যাংক উত্তর আফ্রিকায় পৌঁছায়।
১৯৫০ - ইলা মিত্রের নেতৃত্বে নাচোলে কৃষক বিদ্রোহের সূচনা হয়।
১৯৬৯ - পাকিস্তানে আইয়ুব-বিরোধী আন্দোলনের উদ্দেশ্যে ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয়।
১৯৭১ - প্রথম ওয়ানডে ক্রিকেট ম্যাচ মেলবোর্নে অনুষ্ঠিত। এতে অংশ গ্রহন করে অস্ট্রোলিয়া ও ইংল্যান্ড।
১৯৯৬ - জাপানের প্রধানমন্ত্রী তোমিচ মুরায়ামার পদত্যাগ করেন।
১৯৯৬ - ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলনের যোদ্ধা হামাস কর্মী ইয়াহিয়া আয়াস ইজরাঈলী বোমা হামলায় নিহত হন।
২০০০ – শ্রীলংকায় গৃহযুদ্ধ বাঁধে। কলম্বোয় তামিল টাইগার নেতা কুমার পুনামবালাম পুলিশের গুলিতে নিহত হন।
২০১৪ - বিএনপি ও তার জোটের দল ছাড়াই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

জন্ম

১২২৯ - রোমান সম্রাট রিচার্ডের জন্মগ্রহণ করেন।
১৫৯২ - মুঘল সম্রাট শাহজাহান জন্মগ্রহণ করেন।
১৮৪৬ - নোবেলজয়ী জার্মান সাহিত্যিক রুডলফ অইকেন জন্মগ্রহণ করেন।
১৮৫৫ - সেফটি ব্লেডের আবিষ্কারক কিং জিলেট জন্মগ্রহণ করেন।
১৮৮৫ - ইতালিয়ান বংশোদ্ভুত ইংরেজ কবি হামবার্ট উলফ জন্মগ্রহণ করেন।
১৯২৮ - পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো জন্মগ্রহণ করেন।
১৯৩৮ - ছড়াকার সুকুমার বড়ূয়া জন্মগ্রহণ করেন।
১৯৪০ - লেখক অনুবাদক ফরুজ্জামান চৌধুরী জন্মগ্রহণ করেন।
১৯৬৯ - আমেরিকান গায়ক মার্লীন ম্যানসন জন্মগ্রহণ করেন।

আরও পড়ুন

মৃত্যু

৮৪২ - বাগদাদের খলিফা আল মুতাসিম ইন্তেকাল করেন।
১০৬৬ - ইংল্যান্ডের রাজা এডওয়ার্ডের মৃত্যু হয়।
১৩২৬ - আলাউদ্দিন খিলজি মৃত্যুবরণ করেন।
১৮৯০ - প্রথম ভারতীয় ব্যারিস্টার জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর মৃত্যুবরণ করেন
১৯৮১ - রসায়নে নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী হ্যারল্ড কেইটন উর মৃত্যুবরণ করেন।
১৯৩৩ - মার্কিন যুক্তরাষ্ট্রের ৩০তম রাষ্ট্রপতি ক্যালভিন কুলিজ মৃত্যুবরণ করেন।
১৯৯৪ - কথাসাহিত্যক ও সঙ্গীত শিল্পী সুচরিত চৌধুরী মৃত্যুবরণ করেন।
১৯৯৫ - প্রথম বাঙালী মুসলমান অভিনেত্রী বনানী চৌধুরী মৃত্যুবরণ করেন।

আরটিভি/একে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পানির বাইরে ডাঙায়ও বেঁচে থাকে যেসব মাছ
সাধারণত মাছের বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য। তবে প্রকৃতিতে এমন কিছু মাছ রয়েছে, যারা পানির বাইরে ডাঙায় উঠে চলাফেরা করতে পারে
পানির বাইরে ডাঙায়ও বেঁচে থাকে যেসব মাছ
ট্রাকের পেছনে কেন লেখা থাকে ‘হর্ন ওকে প্লিজ’
সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের পেছনে নানা ধরনের স্লোগান, উপদেশ ও মজার কথা লেখা দেখা যায়। কোথাও লেখা থাকে ‘মায়ের দোয়া’, কোথাও ‘ধাক্কা দিবেন না, আমি ছোট আমাকে মারবেন না’।
ট্রাকের পেছনে কেন লেখা থাকে ‘হর্ন ওকে প্লিজ’
অস্ট্রেলিয়ার উপকূলে বিরল হ্যামারহেড হাঙরের দল, ড্রোনে মিলল নতুন তথ্য
অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের জনপ্রিয় সৈকতগুলোর অগভীর পানিতে একসঙ্গে দেখা মিলেছে ডজন ডজন বিরল স্ক্যালপড হ্যামারহেড হাঙরের।
অস্ট্রেলিয়ার উপকূলে বিরল হ্যামারহেড হাঙরের দল, ড্রোনে মিলল নতুন তথ্য
আজকের দিনটি ব্যর্থদের জন্য
সব সময়তো শুনেছেন বা পত্রিকায় লেখা পড়েছেন ‘সফলতাকে উৎযাপন’ করার কথা।
আজকের দিনটি ব্যর্থদের জন্য
সমকামী পুরুষদের মধ্যে এইচআইভির ঝুঁকি বেশি কেন?
পায়ুপথে যৌনসম্পর্কের জৈবিক ঝুঁকি, কনডমের অনিয়মিত ব্যবহার ও সামাজিক বৈষম্য অন্যতম কারণ; প্রতিরোধে কার্যকর ব্যবস্থা রয়েছে এইচআইভি বা হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস শরীরের রোগ প্রতিরোধব্যবস্থাকে দুর্বল করে দেয়। সময়মতো চিকিৎসা না নিলে সংক্রমণ গুরুতর পর্যায়ে পৌঁছে এইডস হতে পারে। তবে আধুনিক চিকিৎসায় এইচআইভি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। নিয়মিত চিকিৎসা নিয়ে সংক্রমিত ব্যক্তিরাও দীর্ঘ ও সুস্থ জীবনযাপন করতে পারেন। বিশ্বের বিভিন্ন দেশে পুরুষের সঙ্গে যৌনসম্পর্ক স্থাপনকারী পুরুষদের মধ্যে এইচআইভি সংক্রমণের হার তুলনামূলক বেশি। এর পেছনে রয়েছে কিছু জৈবিক কারণের পাশাপাশি সামাজিক বৈষম্য, যৌনস্বাস্থ্য সম্পর্কে সচেতনতার অভাব এবং স্বাস্থ্যসেবা পেতে নানা বাধা। তবে সমকামী হওয়া মানেই এইচআইভিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি নিশ্চিতভাবে বেশি, এমন নয়। যৌন অভিমুখিতা নিজে সংক্রমণ ঘটায় না। বরং যৌনসম্পর্কের ধরন, প্রতিরোধমূলক ব্যবস্থা, সঙ্গীর এইচআইভি সংক্রমণের অবস্থা এবং চিকিৎসা গ্রহণের মতো বিষয়গুলো ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। পায়ুপথে যৌনসম্পর্কে সংক্রমণের ঝুঁকি বেশি সমকামী পুরুষদের মধ্যে এইচআইভি সংক্রমণের ঝুঁকি তুলনামূলক বেশি হওয়ার অন্যতম কারণ পায়ুপথে যৌনসম্পর্ক। পায়ুপথের ভেতরের আবরণ সংবেদনশীল হওয়ায় যৌনসম্পর্কের সময় সেখানে ক্ষুদ্র ক্ষত তৈরি হতে পারে। এর ফলে সংক্রমিত সঙ্গীর বীর্য বা মলদ্বারের তরলের মাধ্যমে ভাইরাস শরীরে প্রবেশের সুযোগ পায়। বিশেষ করে পায়ুপথে প্রবেশকারী যৌনাঙ্গ গ্রহণকারী সঙ্গীর সংক্রমণের ঝুঁকি তুলনামূলক বেশি। তবে অন্য সঙ্গীরও সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে। পায়ুপথে যৌনসম্পর্ক শুধু সমকামী পুরুষদের মধ্যেই সীমাবদ্ধ নয়; নারী-পুরুষের মধ্যেও এমন যৌনসম্পর্ক হতে পারে। সঙ্গীর সংক্রমণ সম্পর্কে অজ্ঞতা কোনো ব্যক্তির চেহারা বা শারীরিক অবস্থা দেখে তিনি এইচআইভিতে আক্রান্ত কি না, তা বোঝার উপায় নেই। অনেকের ক্ষেত্রে সংক্রমণের প্রাথমিক পর্যায়ে কোনো লক্ষণও দেখা যায় না। ফলে পরীক্ষা না করালে একজন ব্যক্তি দীর্ঘদিন নিজের সংক্রমণ সম্পর্কে জানতে নাও পারেন। যে জনগোষ্ঠীতে এইচআইভির বিস্তার তুলনামূলক বেশি, সেখানে সংক্রমিত সঙ্গীর সংস্পর্শে আসার সম্ভাবনাও বাড়তে পারে। তবে এর অর্থ এই নয় যে ওই জনগোষ্ঠীর প্রত্যেক সদস্যের সংক্রমণের ঝুঁকি সমান। নিয়মিত এইচআইভি পরীক্ষা, সঙ্গীর সঙ্গে যৌনস্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা এবং প্রয়োজন অনুযায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কনডম ব্যবহার না করা যৌনসম্পর্কের সময় কনডম ব্যবহার না করলে এইচআইভি সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে পায়ুপথে যৌনসম্পর্কের ক্ষেত্রে প্রতিবার সঠিকভাবে কনডম ব্যবহার করা জরুরি। প্রতিবার নতুন কনডম ব্যবহার করতে হবে। পাশাপাশি কনডমের মেয়াদ ও প্যাকেটের অখণ্ডতা পরীক্ষা করা প্রয়োজন। কনডম ছিঁড়ে গেলে বা সরে গিয়ে সম্ভাব্য সংক্রমণের আশঙ্কা তৈরি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কনডম এইচআইভি ও অন্যান্য যৌনবাহিত সংক্রমণের ঝুঁকি কমাতে সাহায্য করে। তবে ঝুঁকি আরও কমাতে পরিস্থিতি অনুযায়ী অন্যান্য প্রতিরোধব্যবস্থাও গ্রহণ করা যেতে পারে। একাধিক যৌনসঙ্গী ও অন্যান্য যৌনবাহিত সংক্রমণ একাধিক যৌনসঙ্গী থাকলেই এইচআইভি সংক্রমণ হবে, এমন নয়। তবে প্রতিরোধমূলক ব্যবস্থা ছাড়া একাধিক সঙ্গীর সঙ্গে যৌনসম্পর্ক হলে সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসার সম্ভাবনা বাড়তে পারে। এ ছাড়া সিফিলিস, গনোরিয়া, ক্ল্যামাইডিয়া ও হারপিসের মতো যৌনবাহিত সংক্রমণ যৌনাঙ্গ বা আশপাশের টিস্যুতে প্রদাহ ও ক্ষত তৈরি করতে পারে। বিশেষ করে ক্ষত বা প্রদাহের কারণে কিছু পরিস্থিতিতে এইচআইভি সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। তাই যৌনস্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা, প্রয়োজন অনুযায়ী পরীক্ষা করানো এবং সংক্রমণ শনাক্ত হলে চিকিৎসা নেওয়া জরুরি। সামাজিক বৈষম্যও বাড়াতে পারে ঝুঁকি এইচআইভি সংক্রমণের ঝুঁকির পেছনে সামাজিক কারণও গুরুত্বপূর্ণ। অনেক দেশে সমকামী ও উভকামী পুরুষেরা যৌন অভিমুখিতার কারণে বৈষম্য, অপমান ও হয়রানির শিকার হওয়ার আশঙ্কা করেন। এ কারণে কেউ কেউ চিকিৎসকের সঙ্গে যৌনস্বাস্থ্য নিয়ে কথা বলতে চান না। কেউ এইচআইভি পরীক্ষা করাতে দেরি করেন, আবার কেউ সংক্রমণ শনাক্ত হওয়ার পরও চিকিৎসা শুরু করা বা নিয়মিত চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধার মুখে পড়েন। ফলে সংক্রমণ শনাক্ত ও নিয়ন্ত্রণে দেরি হতে পারে। তাই গোপনীয়তা রক্ষা করে বৈষম্যহীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এইচআইভি প্রতিরোধের গুরুত্বপূর্ণ অংশ। এইচআইভি প্রতিরোধে কী করবেন? এইচআইভি সংক্রমণের ঝুঁকি কমাতে কয়েকটি কার্যকর ব্যবস্থা রয়েছে। কনডম ব্যবহার: প্রতিবার যৌনসম্পর্কে সঠিকভাবে কনডম ব্যবহার করলে সংক্রমণের ঝুঁকি কমে। নিয়মিত পরীক্ষা: যৌনসম্পর্কের ধরন ও সম্ভাব্য ঝুঁকি অনুযায়ী এইচআইভি পরীক্ষা করানো উচিত। সম্ভাব্য সংক্রমণের পরপরই পরীক্ষা করলে সব ক্ষেত্রে সংক্রমণ শনাক্ত নাও হতে পারে। তাই পরীক্ষার উপযুক্ত সময় সম্পর্কে স্বাস্থ্যকর্মীর পরামর্শ নিতে হবে। PrEP গ্রহণ: প্রি-এক্সপোজার প্রফিল্যাক্সিস বা PrEP হলো এইচআইভি সংক্রমণের আগে ঝুঁকি কমানোর জন্য ব্যবহৃত ওষুধ। এইচআইভি নেই, এমন ঝুঁকিতে থাকা ব্যক্তিরা চিকিৎসকের পরামর্শে এটি গ্রহণ করতে পারেন। PEP গ্রহণ: সম্ভাব্য সংক্রমণের ঝুঁকিপূর্ণ সংস্পর্শের পর পোস্ট-এক্সপোজার প্রফিল্যাক্সিস বা PEP প্রয়োজন হতে পারে। এটি যত দ্রুত সম্ভব শুরু করতে হয়, সাধারণত ৭২ ঘণ্টার মধ্যে। চিকিৎসকের পরামর্শে নির্ধারিত কোর্স সম্পন্ন করা জরুরি। নিয়মিত চিকিৎসা: এইচআইভি শনাক্ত হলে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি বা ART নিয়মিত গ্রহণের মাধ্যমে ভাইরাসের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা যায়। চিকিৎসায় ভাইরাসের মাত্রা ধারাবাহিকভাবে শনাক্তকরণের সীমার নিচে থাকলে যৌনসম্পর্কের মাধ্যমে এইচআইভি ছড়ায় না। এটি ‘আনডিটেক্টেবল ইকুয়ালস আনট্রান্সমিটেবল’ বা U=U নামে পরিচিত। সাধারণ স্পর্শে কি এইচআইভি ছড়ায়? না। হাত মেলানো, আলিঙ্গন করা, একই টেবিলে খাওয়া, একই টয়লেট ব্যবহার করা কিংবা পাশাপাশি বসার মাধ্যমে এইচআইভি ছড়ায় না। সাধারণ চুম্বন, লালা, ঘাম বা মশার কামড়ের মাধ্যমেও ভাইরাসটি ছড়ায় না। সাধারণত সংক্রমিত রক্ত, বীর্য, মলদ্বারের তরল, যোনির তরল ও বুকের দুধের মাধ্যমে এইচআইভি ছড়াতে পারে। তবে সংক্রমণের ঝুঁকি নির্ভর করে এসব তরলের সংস্পর্শের ধরন ও পরিস্থিতির ওপর। তাই এইচআইভিতে আক্রান্ত ব্যক্তির প্রতি বৈষম্যমূলক আচরণ না করে তাঁর চিকিৎসা, গোপনীয়তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা জরুরি। সচেতনতাই প্রতিরোধের অন্যতম উপায় সমকামী পুরুষদের মধ্যে এইচআইভি সংক্রমণের তুলনামূলক বেশি ঝুঁকির পেছনে পায়ুপথে যৌনসম্পর্কের জৈবিক ঝুঁকি, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে ঘাটতি, সংক্রমণ সম্পর্কে অজ্ঞতা এবং সামাজিক বৈষম্যের মতো একাধিক কারণ কাজ করতে পারে। তবে যৌন অভিমুখিতা দিয়ে কারও সংক্রমণের অবস্থা নির্ধারণ করা যায় না। নিয়মিত পরীক্ষা, কনডম ব্যবহার, প্রয়োজন অনুযায়ী PrEP বা PEP গ্রহণ এবং সংক্রমণ শনাক্ত হলে নিয়মিত চিকিৎসার মাধ্যমে এইচআইভির ঝুঁকি কমানো ও ভাইরাস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সূত্র: ভেরি ওয়েল হেল্থ আরটিভি/এসকে
সমকামী পুরুষদের মধ্যে এইচআইভির ঝুঁকি বেশি কেন?
আরও পড়ুন
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে