৬০০ বছর আগে বিলুপ্ত হওয়া মোয়া পাখিকে প্রকৃতিতে ফিরিয়ে আনার উদ্যোগ

আরটিভি নিউজ

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ , ১২:৪৩ পিএম


৬০০ বছর আগে বিলুপ্ত হওয়া মোয়া পাখিকে প্রকৃতিতে ফিরিয়ে আনার উদ্যোগ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রভিত্তিক বায়োটেকনোলজি প্রতিষ্ঠান কলোসাল বায়োসায়েন্সেসের বিজ্ঞানীরা প্রায় ৬০০ বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়া বিশালাকার মোয়া পাখিকে আবার প্রকৃতিতে ফিরিয়ে আনার উচ্চাভিলাষী পরিকল্পনা হাতে নিয়েছেন। এটি ‘জুরাসিক পার্ক’ সিনেমার মতো কল্পকাহিনির আদলে বাস্তবায়িত হওয়ার চেষ্টা। এর আগে প্রতিষ্ঠানটি প্রাগৈতিহাসিক ডায়ার উলফ বা নেকড়ে ফিরিয়ে আনার কাজেও আলোচনায় এসেছিল।

বিজ্ঞাপন

মোয়া ছিল নিউজিল্যান্ডের উড়তে না পারা বিশালাকার পাখি, যার উচ্চতা প্রায় ১২ ফুট এবং ওজন ৫০০ পাউন্ডের বেশি ছিল। মাওরি জনগোষ্ঠী নিউজিল্যান্ডে বসতি স্থাপনের পর অতিরিক্ত শিকারের কারণে এই বিশালাকার পাখিটি বিলুপ্ত হয়ে যায়।

এই প্রকল্পে ‘লর্ড অব দ্য রিংস’খ্যাত পরিচালক স্যার পিটার জ্যাকসনও যুক্ত রয়েছেন এবং তিনি প্রকল্পের একজন প্রধান বিনিয়োগকারী। নিউজিল্যান্ডের নাই টাহু রিসার্চ সেন্টার, মাওরি সম্প্রদায় ও ইউনিভার্সিটি অব ক্যান্টারবেরির সঙ্গে সমন্বয়ে কাজ করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞানীরা জানাচ্ছেন, মোয়া ফিরিয়ে আনা ডায়ার উলফের চেয়ে অনেক বেশি জটিল কারণ মোয়ার নিকটতম জীবিত আত্মীয় ‘টিনামু’ পাখির সঙ্গে বিবর্তনের দূরত্ব কোটি কোটি বছর। নতুন পরিকল্পনায় কোনো জীবিত পাখির ভ্রূণে জেনেটিক্যালি মোয়ার কোষ স্থাপন করা হবে, যা ডিম ও শুক্রাণু তৈরি করতে পারবে। পরবর্তীতে সেই ডিম থেকে মোয়ার ছানা জন্ম নিতে পারে।

বর্তমানে ইমু পাখিকে সারোগেট হিসেবে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ ইমুর উচ্চতা মোয়ার কাছাকাছি হলেও মোয়ার ডিম ইমুর চেয়ে অনেক বড় হওয়ায় ভ্রূণ বৃদ্ধিতে সমস্যা হতে পারে।

বিজ্ঞাপন

এই প্রকল্প সফল হলে, বিলুপ্ত মোয়া পাখির পুনরুত্থান হবে এবং প্রকৃতিতে তার অবদান ফিরে আসবে।

সূত্র: এনডিটিভি

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission