ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

কিছু মাছ স্রোতের বিপরীতে কেন সাঁতার কাটে

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪১ এএম
ছবি: সংগৃহীত

নদী বা সমুদ্রের স্রোত অনুযায়ী সাঁতার কাটতে সুবিধা হলেও কিছু মাছ সচেতনভাবে বিপরীত পথে সাঁতার কাটে। এই আচরণের সবচেয়ে পরিচিত উদাহরণ আমাদের দেশের ইলিশ মাছ। ডিম পাড়ার সময় ইলিশ সমুদ্র থেকে দলবেঁধে নদীর মিঠাপানিতে আসে, যেখানে তাদের পোনা নিরাপদে বেড়ে উঠতে পারে।

বিশ্বজুড়ে যেসব মাছ জন্মের একটি বিশেষ সময়ে সমুদ্র ছেড়ে নদীর মিঠাপানিতে যায়, তাদের “অ্যানাড্রোমাস” মাছ বলা হয়। এর মধ্যে স্যামন, স্টার্জন, স্ট্রাইপড ব্যাস, স্পটেড সি ট্রাউট এবং বিশেষ প্রজাতির অ্যালোসা মাছও রয়েছে।

MM9861

বিজ্ঞানীরা এই মাছগুলোর অবাক করা স্মৃতিশক্তি দেখেছেন। ছোট অবস্থায় জন্মস্থানের পানির ঘ্রাণ মস্তিষ্কে স্থায়ীভাবে গেঁথে যায়। বড় হলে ডিম পাড়ার সময় এরা সেই ঘ্রাণ অনুসরণ করে জন্মস্থানে ফিরে আসে। এই প্রক্রিয়াকে বলা হয় ‘অলফ্যাক্টরি ইমপ্রিন্টিং’ বা ঘ্রাণজ স্মৃতি।

এই বিপরীত স্রোতের যাত্রা সহজ নয়। মাছগুলোকে শক্তিশালী স্রোত, জলপ্রপাত, এবং শিকারিদের থেকে বাঁচতে হয়। কিছু প্রজাতি দীর্ঘ যাত্রায় খাবারও খায় না, শরীরের জমানো চর্বি ব্যবহার করে শক্তি যোগায়। সমুদ্র থেকে নদীতে ঢোকার সময় এদের রং এবং শরীরের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গও মিঠাপানির জন্য মানিয়ে যায়।

বিজ্ঞানীদের মতে, এই বিপরীত স্রোতের যাত্রা শুধুমাত্র জীবনের চ্যালেঞ্জ নয়, বরং পরবর্তী প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করার একটি প্রক্রিয়া। এভাবে স্রোতের বিপরীতে সাঁতার কাটার মাধ্যমে অ্যানাড্রোমাস মাছগুলো প্রজাতির টিকে থাকার লড়াই চালিয়ে যায়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শত বছর পর মিলল নতুন প্রজাতির ক্ষুদ্র বন্য বিড়ালের সন্ধান
দক্ষিণ আমেরিকার বলিভিয়ার মেঘে ঢাকা পাহাড়ি বনাঞ্চলে সন্ধান মিলেছে নতুন এক প্রজাতির ক্ষুদ্র বন্য বিড়ালের।
শত বছর পর মিলল নতুন প্রজাতির ক্ষুদ্র বন্য বিড়ালের সন্ধান
কেন অনামিকাতেই পরানো হয় বিয়ের আংটি
ভালোবাসার সম্পর্ককে বিয়ের বন্ধনে বাঁধার অন্যতম প্রতীক আংটি। বাগদান কিংবা বিয়ের সময় প্রিয় মানুষটির আঙুলে আংটি পরিয়ে দেওয়ার দৃশ্য এখন খুবই পরিচিত।
কেন অনামিকাতেই পরানো হয় বিয়ের আংটি
বাংলাদেশে আজ পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস
একই বয়সের দুটি শিশু। অথচ তাদের শৈশব দুই রকম। একজনের দিন শুরু হয় স্কুলের পোশাক পরে বই-খাতা গুছিয়ে। অন্যজনের দিন কাটে জীবিকার তাগিদে। একজন বেড়ে ওঠে বই, ইন্টারনেট ও পড়াশোনার অনুকূল পরিবেশে।
বাংলাদেশে আজ পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস
উড়োজাহাজের ককপিটে যে কারণে কুড়াল রাখা হয়, এর কাজ কী
উড়োজাহাজের ককপিটে কুড়াল রাখার বিষয়টি অনেকের কাছেই বিস্ময়কর। তবে এটি সাধারণ কোনো কুড়াল নয়, বরং জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি একটি সরঞ্জাম।
উড়োজাহাজের ককপিটে যে কারণে কুড়াল রাখা হয়, এর কাজ কী
সারিগানের সুর ও বৈঠার ছন্দে নদ-নদীতে ‘প্রাণের উৎসব’
শরতের নীল আকাশ আর বর্ষার বিদায়ী ঢলে নদী-নালা যখন কানায় কানায় পূর্ণ, তখন গ্রামবাংলা মেতে ওঠে তার চিরচেনা লোক-উৎসবের এক অদম্য উন্মাদনায়। নদীর বুকে শত বৈঠার এক সুর, এক ছন্দ আর তীরের লাখো মানুষের করতালির সেই চিরন্তন আবহ— ‘নৌকা বাইচ’। যান্ত্রিক সভ্যতার এই যুগেও ঐতিহ্য আর গতির এই মেলবন্ধন ম্লান হয়নি একটুও।
সারিগানের সুর ও বৈঠার ছন্দে নদ-নদীতে ‘প্রাণের উৎসব’
আরও পড়ুন
মেঘনায় মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা
অক্টোবরে যে মাছ খাওয়ায় বাড়তে পারে ঝুঁকি
পায়ুপথ দিয়ে ঢুকে জেলের শরীরে ‘বাসা বাঁধল’ বাইম মাছ, অতঃপর...
শিশুর গলায় মাছের কাঁটা ফুটলে ভাতের দলা খাওয়ানো কতটা নিরাপদ