ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

আজকের ‘হারভেষ্ট মুন’ উপভোগ করছেন তো?

আতিক মাহবুব তানজিম

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

পশ্চিম আকাশের সন্ধ্যায় আজ যখন ছিল রক্তিম আভার মতো লাল অবায়ব তখনই পূর্ব আকাশে দেখা গিয়েছে সোনালি উজ্জ্বল রঙের গোলকের মতো একটা স্বাভাবিক সময়ের চেয়ে অত্যন্ত ২০ মিনিট আগেই উদিত হওয়া একটা চাঁদ। আজকের উদিত হওয়া এই বিশেষ চাঁদটির নাম ‘হারভেস্ট মুন’।

জ্যেতির্বিজ্ঞানের ভাষায়, যখন পৃথিবী তার নিজের অক্ষ বা অক্ষরেখায় সোজা হয়ে না থেকে প্রায় ২৩ দশমিক ৫ ডিগ্রি কোণে হেলে সূর্যকে প্রদক্ষিণ করে তখন পৃথিবীতে দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়ে যায়। বছরে দুই মাস মার্চ ও সেপ্টেম্বর মাসে এরকম দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়ে যায়। এর মধ্যে সেপ্টেম্বরের সময়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়ে যাওয়াকে বলে শরৎকালীন বিষুব বা অটমনাল ইকুইনক্স। আর এই সময়ে বা এই সময়ের কাছাকাছি যে পূর্ণিমাটি ঘটে তাকেই বলা হয় হারভেস্ট মুন বা ‘ফসল কাটার চাঁদ’।

চাঁদের এমন নামকরণের পিছনে রয়েছে একটি কৃষিভিত্তিক ইতিহাস। বিদ্যুৎ আবিষ্কারের আগে শরৎকালের এই উজ্জ্বল পূর্ণিমার আলোয় কৃষকেরা সূর্যাস্তের পরও রাত পর্যন্ত ক্ষেতে কাজ করতে পারতেন। এই অতিরিক্ত আলোর কারণেই ঐতিহ্যগতভাবে একে ফসল কাঁটার চাঁদ বা হারভেষ্ট মুন নামে ডাকা হয়। তবে উত্তর আমেরিকার কোথাও কোথাও একে Corn moon বা Barley moon নামেও ডাকা হয়।

সুপারমুন ও হারভেস্ট মুন এক জিনিস নয়। সুপার মুন আর হারভেষ্ট মুনের মধ্যে পার্থক্য হলো সুপার মুন বছরে একাধিক বার হতে পারে। আর এসময় চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি চলে আসে। অপরদিকে হারভেষ্ট মুন বছরে কেবল এই সময়ই দেখা যায়। তাছাড়া দিগন্তের কাছে থাকার সময় এক ধরনের অপটিক্যাল ইলিউশন (Moon Illusion)-এর কারণে চাঁদকে স্বাভাবিকের তুলনায় বড় মনে হয়।

বাংলাদেশ থেকে আজ ২৬ সেপ্টেম্বর আকাশে খালি চোখেই দেখা যাচ্ছে হারভেষ্ট মুন। বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে চাঁদ পূর্ণিমার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। তবে চাঁদপ্রেমীরা আজ সারারাতই এই সুন্দর চাঁদের স্নিগ্ধ আলো উপভোগের সুযোগ পাবেন।

লেখক: আতিক মাহবুব তানজিম, শিক্ষার্থী- রসায়ন বিভাগ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেষ হয় ক্যাম্পাস, শেষ হয় না অপেক্ষা
বিশ্ববিদ্যালয়ের শেষ দিনটি একজন শিক্ষার্থীর কাছে যতটা আনন্দের, তার পরের দিনগুলো ততটাই অনিশ্চয়তায় ভরা। কয়েক বছরের ক্লাস, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, রাত জেগে পড়াশোনা আর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন শেষে হাতে আসে একটি সনদ। কিন্তু সেই সনদ হাতে নিয়েই শুরু হয় আরেকটি কঠিন অধ্যায়—চাকরির অপেক্ষা।
শেষ হয় ক্যাম্পাস, শেষ হয় না অপেক্ষা
সবার মাঝে থেকেও কখনো নিজেকে একা লেগেছে? 
সব বন্ধুর মাঝে বসে আছেন,আশে পাশের সবাই মিলে আড্ডা দিচ্ছে,গল্প করছে।তবুও মনে হচ্ছে যে আপনি বড্ড একা।কখনো এমন অনুভূতি মনে হয়েছে আপনার?বিজ্ঞানের ভাষায় এমন সবার মাঝে থেকেও নিজেকে একা মনে হওয়াকে বলে সাবজেক্টিভ লনলিনেস বা আত্মগত একাকিত্ব।  মনোবিজ্ঞানী রবার্ট এস ভাইসের মতে মানুষের একাকিত্ব দুই ধরণের হয়ে থাকে।প্রথমটি হলো Social Loneliness বা আশেপাশে মানুষের অভাব,অপরটি হলো Emotional Loneliness  বা ভালোবাসার মানুষের অভাব। মানুষের ভিড়ে বা বন্ধুদের মাঝে থেকেও যখন কেউ  নিজের আবেগকে প্রকাশ করতে পারে না বা অপরপক্ষের কাছ থেকে পারস্পরিক বোধগম্যতা পায় না, তখনই তার মাঝে Emotional Loneliness তৈরি হয়। মূলত যখন আমরা আশেপাশের মানুষের সাথে স্বাধীনভাবে কথা বলতে পারি,চলতে পারি তখন আমাদের দেহে 'বন্ডিং হরমোন' নামের অক্সিটোসিন হরমোন নিঃসৃত হওয়ার উদ্দীপনা তৈরি হয়।তবে যদি সেই পরিবেশে মুক্তভাবে মানিয়ে নিতে না পারি বা সামাজিক প্রত্যাখ্যান, উপেক্ষা বা অস্বস্তিকর লাগে তাহলে দেহে স্ট্রেস বৃদ্ধিজনিত কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যেতে পারে।যার কারণে ভিড়ের মাঝেও নিজেকে একা লাগতে লাগে। তবে এরকম সাবজেক্টিভ লনলিনেসের অন্যতম প্রধান অনুঘটক হচ্ছে আশেপাশের মানুষের আচরণ।ধরুন, বন্ধুদের সঙ্গে বাসে করে কোথাও ঘুরতে গিয়েছেন। দেখা গেল, তারা সবাই পাশাপাশি সিটে বসেছে, আর সিট না থাকায় আপনাকেই বারবার বসতে হলো একা অন্য একটি সিটে। কিংবা একসঙ্গে হাঁটতে হাঁটতে তারাই নিজেদের মধ্যে গল্প করছে, আর আপনি শুধু নীরবে তাদের পেছন পেছন হেঁটে যাচ্ছেন।কিংবা আপনি কথা বলছেন, কিন্তু কেউ গুরুত্ব দিলে না; বারবার কথার মাঝেই থামিয়ে দিল। আবার বন্ধুদের মাঝে হাসি-ঠাট্টা স্বাভাবিক হলেও যদি সবসময় আপনাকেই লক্ষ্য করে মজা করা হয়, তাহলে এসব অভিজ্ঞতা ধীরে ধীরে আত্মগত একাকিত্বের অনুভূতি তৈরি করতে পারে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে প্রথমেই প্রয়োজন সোশ্যাল মাস্কিং কমানো—অর্থাৎ অন্যদের খুশি করতে গিয়ে নিজের প্রকৃত অনুভূতি সবসময় লুকিয়ে না রাখা।আশেপাশের ফ্রেন্ড সার্কেলে পরিবর্তন আনাও জরুরি। এমন বন্ধুদের সাথেই চলা উচিত যারা আপনার মতামতকে গুরুত্ব দেবে; আপনাকে গুরুত্ব দিবে।তবে সবাই আপনাকে সবসময় সমান হারে গুরুত্বদিবে এমন প্রত্যাশা রাখাটাও অনুচিত।আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, নিজের সঙ্গে একা সময় কাটানোকে শাস্তি নয়, বরং উপভোগ করার অভ্যাসে গড়ে তোলা। লেখক: আতিক মাহবুব তানজিম  শিক্ষার্থী,রসায়ন বিভাগ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
সবার মাঝে থেকেও কখনো নিজেকে একা লেগেছে? 
মীনা দিবস আজ, যে কার্টুন বদলে দিয়েছিল শিশুদের ভাবনা
শৈশব মানেই খেলতে খেলতে শেখা, নতুন কিছু জানার কৌতূহল আর নিজের মতো করে পৃথিবীকে চেনা।
মীনা দিবস আজ, যে কার্টুন বদলে দিয়েছিল শিশুদের ভাবনা
২০০০ অন্তর্বাস ও ১২ হাজার টি-ব্যাগ পুঁতলেন গবেষকেরা, মিলল চমকপ্রদ তথ্য
মাটির স্বাস্থ্য ও জীববৈচিত্র্য বোঝার জন্য অভিনব এক পদ্ধতি ব্যবহার করেছেন সুইজারল্যান্ডের গবেষকেরা। দেশটির বিভিন্ন বাগান, তৃণভূমি, কৃষিজমি ও লনে দুই হাজারের বেশি জোড়া তুলার অন্তর্বাস পুঁতে রাখা হয়। পাশাপাশি মাটির নিচে দেওয়া হয় প্রায় ১২ হাজার টি-ব্যাগ। দুই মাস পর সেগুলো তুলে পরীক্ষা করে মাটির জৈবিক কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন গবেষকেরা।
২০০০ অন্তর্বাস ও ১২ হাজার টি-ব্যাগ পুঁতলেন গবেষকেরা, মিলল চমকপ্রদ তথ্য
মঞ্চ একই, সময় আলাদা: জাতিসংঘে বাংলাদেশের কণ্ঠস্বর
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন ঘিরে এবার আলোচনায় বাংলাদেশের জিয়া পরিবার।
মঞ্চ একই, সময় আলাদা: জাতিসংঘে বাংলাদেশের কণ্ঠস্বর
আরও পড়ুন
বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিলো ‘ক্লিন চাঁদপুর’
কচুয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী, ব্যাংকে মিললো লেনদেনের প্রমাণ
গাছে বেঁধে ২ মাদক কারবারিকে বেধড়ক পিটুনি, অতঃপর...