ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরনো ঐতিহাসিক চিঠি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫২ এএম
ছবি: সংগৃহীত

নোবেল পুরস্কারের অফিসিয়াল ফেসবুক পেজে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিশ্বখ্যাত ব্রিটিশ দার্শনিক ও যুক্তিবিদ বার্ট্রান্ড রাসেলের মধ্যকার ১১৪ বছরের পুরনো একটি অত্যন্ত বিরল ও ঐতিহাসিক চিঠি প্রকাশ করা হয়েছে।

দুই নোবেলজয়ীর মধ্যকার এই অমূল্য চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর তা বিশ্বজুড়ে গবেষক ও সাহিত্যপ্রেমীদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

নোবেল প্রাইজ কর্তৃপক্ষ চিঠিটির ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, সাহিত্যে নোবেলজয়ী বার্ট্রান্ড রাসেল এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যকার ১১৪ বছরের পুরনো এই চিঠিপত্রটির দিকে একবার নজর দিন।

কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটি লাইব্রেরির বার্ট্রান্ড রাসেল আর্কাইভস থেকে সংগৃহীত এই চিঠি প্রাচ্য ও প্রতীচ্যের দর্শনের এক অনন্য সেতুবন্ধন।

১৩ অক্টোবর, ১৯১২ সালে লেখা এই চিঠিতে রবীন্দ্রনাথ রাসেলকে জানান যে, তিনি সম্প্রতি রাসেলের লেখা বিখ্যাত প্রবন্ধ দ্য এসেন্স অব রিলিজিয়ন (ধর্মের সারকথা) পড়া শেষ করেছেন।

রবীন্দ্রনাথ চিঠিতে উল্লেখ করেন, রাসেলের এই প্রবন্ধটি তাকে সনাতন ধর্মের পবিত্র উপনিষদের একটি শ্লোকের কথা মনে করিয়ে দেয়। উপনিষদ হলো প্রাচীন সংস্কৃতে রচিত আধ্যাত্মিক ও দার্শনিক গ্রন্থ, যা বহু হিন্দু ঐতিহ্যের মূল ভিত্তি হিসেবে কাজ করে।

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৯১২ সালের শুরুর দিকে রবীন্দ্রনাথ ঠাকুর যখন ইংল্যান্ড সফরে গিয়েছিলেন, তখন সেখানে বার্ট্রান্ড রাসেলের সাথে তার ব্যক্তিগতভাবে সাক্ষাৎ হয়। সেই পরিচয়ের সূত্র ধরেই মূলত এই দুই যুগান্তকারী মনীষীর মধ্যে গভীর চিন্তাভাবনার আদান-প্রদান শুরু হয়েছিল।

চিঠিতে রবীন্দ্রনাথ সরাসরি রোমান হরফে মূল সংস্কৃত শ্লোকটি উদ্ধৃত করেন এবং এর ইংরেজি অনুবাদ ও নিজস্ব দর্শন ব্যাখ্যা করে রাসেলকে বুঝিয়েছিলেন যে, মানুষ যখন নিজের সংকীর্ণ বা সসীম সত্তার দেয়াল ভেঙে অসীমের জীবনের আনন্দ লাভ করতে পারে, তখনই সে সব রকমের জাগতিক ভয় থেকে মুক্তি পায়।

এই চিঠি লেখার ঠিক এক বছর পর, ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার কাব্যের জন্য প্রথম অ-ইউরোপীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করে বিশ্বমঞ্চে ইতিহাস গড়েন।

এর ঠিক ৩৭ বছর পর, ১৯৫০ সালে বার্ট্রান্ড রাসেলও সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন। নোবেল কমিটির পক্ষ থেকে এই চিঠিটি প্রকাশের মাধ্যমে দুই মহান নোবেলজয়ীর মধ্যকার ঐতিহাসিক বন্ধন এবং দর্শনচর্চাকে বর্তমান বিশ্ববাসীর কাছে নতুন করে স্মরণ করিয়ে দেওয়া হলো।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবিবাহিতদের যেসব কথা রাগিয়ে দেয়
বন্ধুমহলে বিয়ের ধুম, কেউ আবার গুছিয়ে নিয়েছেন সংসার। সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা যায় যুগল ছবি। এমন পরিস্থিতিতে যারা এখনও অবিবাহিত, তাদের প্রায়ই শুনতে হয় নানা প্রশ্ন ও মন্তব্য।
অবিবাহিতদের যেসব কথা রাগিয়ে দেয়
সন্তান হারানোর শোক অন্য প্রাণীদেরও সমান কষ্ট দেয়, সাক্ষী অতল সমুদ্র
সন্তান হারানোর বেদনা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, অন্য প্রাণীরাও কি প্রিয়জনের বিচ্ছেদে শোক অনুভব করে? অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের কাছে সদ্যোজাত শাবককে হারিয়ে এক মা হাম্পব্যাক তিমির আচরণ নতুন করে সামনে এনেছে এই প্রশ্ন।
সন্তান হারানোর শোক অন্য প্রাণীদেরও সমান কষ্ট দেয়, সাক্ষী অতল সমুদ্র
হোম অফিসের কথা বলে সিঙ্গাপুরে, ধরা পড়ে হারালেন চাকরি
হোম অফিসের অনুমতি নিয়ে বাড়ির বদলে সিঙ্গাপুরে বসে কাজ করার অভিযোগে চাকরি হারিয়েছেন অস্ট্রেলিয়ার এক মুদ্রা ব্যবসায়ী।
হোম অফিসের কথা বলে সিঙ্গাপুরে, ধরা পড়ে হারালেন চাকরি
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
পানির বাইরে ডাঙায়ও বেঁচে থাকে যেসব মাছ
সাধারণত মাছের বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য। তবে প্রকৃতিতে এমন কিছু মাছ রয়েছে, যারা পানির বাইরে ডাঙায় উঠে চলাফেরা করতে পারে
পানির বাইরে ডাঙায়ও বেঁচে থাকে যেসব মাছ
আরও পড়ুন
অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
নোবেল পুরস্কার না পেয়ে নরওয়েকে হুমকি ট্রাম্পের
শান্তিতে নোবেল জয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. ইউনূস
শান্তিতে নোবেল জয়ী কে এই নাভি পিল্লাই