ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ইতিহাসে আজকের এই দিনে

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ এএম
বইয়ের পাতায় ইতিহাস। ছবি: কাল্পনিক

ঘটনাবহুল এ বিশ্বে প্রতিদিন ঘটে নানান ঘটনা। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্মের পাশাপাশি মৃত্যুও হয় অনেকের। রোজকার এসব ঘটনার মধ্যে বিশেষ কিছু ঘটনা স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে। কিছু উঠে যায় ইতিহাসের পাতায়।

শনিবার (৩১ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।

ঘটনাবলি
১৮৯১ - জাপানে প্রবল ভূমিকম্পে তিন হাজারের বেশি প্রাণহানি ঘটে।

১৯১৪ - কৃষ্ণসাগরে রাশিয়াকে আক্রমণ করে তুরস্ক।

১৯১৮ - যুক্তরাষ্ট্র আর জাপানের স্বাস্থ্য বিভাগের প্রকাশিত একটি পরিসংখ্যান অনুযায়ী, সারা বিশ্বে সে বছরে ব্যাপক ফ্ল‌ু ভাইরাসে আক্রান্ত হয়ে দুই লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটে।

১৯১৮ - অস্ট্রিয়ায় বিপ্লব শুরু হয়। অস্ট্রিয়ার বিপ্লবী জনগণ অস্ট্রিয়া প্রজাতন্ত্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন। অস্ট্রিয়ার রাজা রাজধানী ত্যাগ করতে বাধ্য হন। রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিরাট মিছিলের আয়োজন করেন।

১৯২০ - ভারতের প্রথম শ্রমিক সংগঠন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।

১৯৩৬ - কলকাতায় বাংলা ভাষায় মুসলমানদের প্রথম দৈনিক পত্রিকা ‘দৈনিক আজাদ’ প্রকাশিত হয়।

১৯৪০ - ব্রিটেনের যুদ্ধ শেষ হয়।

১৯৫৮ - প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত লেখক বাস্ট্রেনাক নোবেল সাহিত্য পুরস্কার প্রত্যাখ্যান করেন।

১৯৬৬ - বিশিষ্ট সাঁতারু মিহির সেন পানামা খাল অতিক্রম করেন।

১৯৭২ - ঢাকায় মেজর (অব.) এম এ জলিল এবং আ স ম রবের নেতৃত্ব জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠিত।

১৯৮০ - লন্ডনের ইভনিং নিউজ পত্রিকায় ‘বিদায় লন্ডন’ শিরোনামে একটি সম্পাদকীয় প্রকাশ হয়। যার ফলে এই শতাধিক ইতিহাস সম্পন্ন পত্রিকার বন্ধ হয়ে যায়। অব্যবস্থাপনার কারণে এই পত্রিকা অভূতপূর্ব আর্থিক সংকটে পড়ে।

১৯৮৪ - নিজের দেহরক্ষীর গুলিতে নিহত হন ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।

১৯৮৮ - চার বোনকে একত্রে বিয়ে করে ভুটানের রাজা ওয়াংচুকের চাঞ্চল্য সৃষ্টি করেন।

১৯৯০ - ঢাকা শহরে সম্প্রদায়িক দাঙ্গা-কারফিউ জারি হয়।

১৯৯৪ - চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বেইজিং-সিউল চুক্তি স্বাক্ষরিত হয়।

২০১৪ - রাজধানীর কারওয়ান বাজারের বিএসইসি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন ওই ভবনে আমার দেশ এবং এনটিভি, আরটিভিসহ বেশ কয়েকটি মিডিয়া হাউজ ছিল।

২০১৯ - ভারতের জম্মু ও কাশ্মীর এবং লাদাখ দুটি পৃথক রাজ্য হিসেবে পরিণত হয়।

জন্ম
১৪৪৮ - জন অষ্টম পালাইওলগস, বাইজেন্টাইন সম্রাট।

১৭৯৫ - জন কিটস, ইংরেজি সাহিত্যের একজন রোম্যান্টিক কবি।

১৮২৮ - রসায়নবিদ ও বিদ্যুত বাতির উদ্ভাবক জোসেফ শোয়ান।

১৮৩৫ - এডলফ ভন বাইয়ের, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ।

১৮৭৫ - সর্দার বল্লভভাই পটেল, একজন ভারতীয় পণ্ডিত ও জাতীয়তাবাদী নেতা। তাকে ভারতের লৌহমানব বলা হয়।

১৮৮০ - আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি কমিউনিস্ট বিপ্লবী বীরেন চট্টোপাধ্যায়।

১৮৮৭ - চীনের রাষ্ট্রনায়ক চিয়াং কাইশেক।

১৮৯৫ - বি. এইচ. লিডডেল্‌হার্ট, ইংরেজ সৈনিক, ইতিহাসবিদ ও তাত্ত্বিক।

১৯২৫ - জন পোপলে, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রসায়নবিদ।

১৯৩১ - জপমালা ঘোষ, বাংলা ছড়ার গানের জনপ্রিয় গায়িকা।

১৯৪৪ - কিংকি ফ্রিড্‌ম্যান, মার্কিন সংগীত শিল্পী, গীতিকার, লেখক, রাজনীতিবিদ ও কলাম লেখক।

১৯৪৬ - স্টিফেন রেয়া, আইরিশ অভিনেতা।

১৯৬৩ - দুঙ্গা, ব্রাজিল ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও কোচ।

১৯৭৬ - গুতি, স্প্যানিশ ফুটবলার।

১৯৮২ - জাস্টিন চ্যাটওয়িন, কানাডিয়ান অভিনেতা।

২০০০ - ওয়িলও স্মিথ, আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।

মৃত্যু
১৭৪৪ - লিওনার্দো লিও, ইতালীয় সুরকার।

১৭৯৩ - জ্যাকুইম পিয়ে, ফরাসি উগ্রপন্থি নেতা।

১৯২৫ - মাক্স লিন্ডার, ফরাসি অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।

১৯২৬ - হ্যারি হুডিনি, হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত আমেরিকান ঐন্দ্রজালিক ও হুডিনি।

১৯৬০ - এইচ. এল. ডেভিস, মার্কিন ঔপন্যাসিক ও কবি।

১৯৭৫ - শচীন দেববর্মণ, বাঙালি সংগীত পরিচালক, সুরকার, লোকসংগীত শিল্পী।

১৯৮৪ - ইন্দিরা গান্ধী, ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী।

১৯৮৬ - রবার্ট সেন্ডারসন মুল্লিকেন, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও রসায়নবিদ।

১৯৮৭ - রাজচন্দ্র বসু প্রখ্যাত ভারতীয় গণিতবিদ ও পরিসংখ্যানবিদ।

২০০২ - সিদ্ধার্থ ঘোষ, ভারতীয় বাঙালি কল্পবিজ্ঞান লেখক।

২০০৬ - অমৃতা প্রীতম, পাকিস্তানি বংশোদ্ভূত ভারতীয় লেখক ও কবি।

২০১৩ - জেরার্ড ডি ভিলিয়ার্স, ফরাসি সাংবাদিক ও লেখক।

২০২০ - ‘জেমস বন্ড’ স্কটিশ অভিনেতা খ্যাত অভিনেতা শন কনারি।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ বিশ্বজুড়ে হ্যালোইন উৎসব, ভূতুড়ে সাজে মাতবেন কোটি মানুষ
ভূত, প্রেত, ডাইনি কিংবা ভ্যাম্পায়ারের সাজে সেজে ওঠার দিন আজ। কোথাও কুমড়ো কেটে তৈরি হচ্ছে ভুতুড়ে মুখ, কোথাও বাড়ির দরজায় ঝুলছে কৃত্রিম মাকড়সার জাল।
আজ বিশ্বজুড়ে হ্যালোইন উৎসব, ভূতুড়ে সাজে মাতবেন কোটি মানুষ
আজ বিশ্ব সঞ্চয় দিবস
আজ ৩১ অক্টোবর, বিশ্ব সঞ্চয় দিবস। ব্যক্তিগত জীবনে সঞ্চয়ের গুরুত্ব তুলে ধরা এবং মানুষকে নিয়মিত অর্থ জমানোর অভ্যাসে উৎসাহিত করতে বিশ্বব্যাপী প্রতিবছর দিবসটি পালিত হয়।
আজ বিশ্ব সঞ্চয় দিবস
আজ বই উপহার দেওয়ার দিন
আজ ৩১ অক্টোবর, ‘বুকস ফর ট্রিটস ডে’ বা বই উপহার দেয়ার দিবস। যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবের প্রচলিত রীতিতে ভিন্নতা এনে শিশুদের ক্যান্ডি ও চকলেটের পরিবর্তে বই উপহার দেয়ার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
আজ বই উপহার দেওয়ার দিন
টিন সার্টিফিকেট বাতিল করতে কোথায় যাবেন, কীভাবে করবেন?
ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ঋণ নেওয়া কিংবা ফেসবুকের মনিটাইজেশন সুবিধা চালু করতে অনেকেই ই-টিন সার্টিফিকেট করেছেন। তবে পরবর্তী সময়ে আয় বন্ধ হয়ে গেলেও কিংবা করযোগ্য আয় না থাকলেও টিন সার্টিফিকেটের কারণে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে যেতে পারে।
টিন সার্টিফিকেট বাতিল করতে কোথায় যাবেন, কীভাবে করবেন?
পর্যটকের তোলা ছবিতে মিলল ১২ কোটি বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ
থাইল্যান্ডে বেড়াতে গিয়ে এক পর্যটকের তোলা ছবিতে মিলেছে প্রায় ১২ কোটি বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বিজ্ঞানী ও প্রত্নতত্ত্ববিদদের মধ্যে। সাধারণ একটি ছবি তুলতে গিয়ে যে এত বড় আবিষ্কারের সাক্ষী হবেন, তা কল্পনাও করতে পারেননি ওই পর্যটক। পরিবারের সঙ্গে থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের ফু ফ্রাবাত ন্যাশনাল পার্কে বেড়াতে গিয়েছিলেন ৩২ বছর বয়সী ওই যুবক। ঘোরাঘুরির সময় একটি প্রায় শুকিয়ে যাওয়া পাহাড়ি নদীর পাশে পাথরের ওপর অস্বাভাবিক কিছু পায়ের ছাপ দেখতে পান তিনি। কৌতূহলবশত সেগুলির ছবি তুলে সমাজমাধ্যমে পোস্ট করেন। ওই ছবি নজরে আসে বিশেষজ্ঞদের। ছবিটি খতিয়ে দেখে তারা বুঝতে পারেন, পাথরের ওপর থাকা ছাপগুলি আসলে এক প্রজাতির দ্বিপদী ডাইনোসরের পায়ের ছাপ। সেখানে মোট ছয়টি এমন পায়ের ছাপের সন্ধান পাওয়া যায়। ছবির সূত্র ধরে ঘটনাস্থলে পৌঁছন বিশেষজ্ঞদের একটি দল। জায়গাটি পরীক্ষা করার পর তারা অনুমান করেন, পায়ের ছাপগুলি প্রায় ১২ কোটি বছর আগের। সে সময় ওই অঞ্চলে দ্বিপদী মাংসাশী ডাইনোসরের বিচরণ ছিল বলে মনে করা হচ্ছে। আবিষ্কারের গুরুত্ব বিবেচনা করে জায়গাটি ঘিরে ফেলা হয়েছে এবং সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। উল্লেখ্য, থাইল্যান্ডের মাটিতে দ্বিপদী ডাইনোসরের বিচরণের প্রমাণ অবশ্য এর আগেও পাওয়া গিয়েছে। তবে পর্যটকের তোলা এই ছবি নতুন করে ওই অঞ্চলের প্রাগৈতিহাসিক ইতিহাস নিয়ে আগ্রহ তৈরি করেছে। থাইল্যান্ডের সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট-এ প্রকাশিত হয়েছে এই খবর। আরটিভি/এসকে
পর্যটকের তোলা ছবিতে মিলল ১২ কোটি বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ
আরও পড়ুন
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে