ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

মাকড়সাও কি স্বপ্ন দেখে, চোখের নড়াচড়ায় যে মিল পেলেন বিজ্ঞানীরা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৪ এএম
ছবি: সংগৃহীত

মানুষের মতোই ঘুমের একাধিক পর্যায় পার করে অস্ট্রেলিয়ার বিশেষ প্রজাতির জাম্পিং স্পাইডার। তাদের চোখের দ্রুত নড়াচড়া ও পেশির কাঁপুনিতে মিলেছে মানুষের রেম ঘুমের বৈশিষ্ট্য। তবে মাকড়সারা সত্যিই স্বপ্ন দেখে কি না, তা নিয়ে এখনও নিশ্চিত নন গবেষকেরা।

ঘুমের মধ্যে মানুষ যেমন চোখের দ্রুত নড়াচড়া করে, তেমন আচরণ দেখা গেছে মাকড়সার মধ্যেও। অস্ট্রেলিয়ার এক বিশেষ প্রজাতির জাম্পিং স্পাইডার বা লাফানো মাকড়সার ঘুম নিয়ে গবেষণা করে এমনই চমকপ্রদ তথ্য পেয়েছেন জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। তাদের পর্যবেক্ষণে দেখা গেছে, মাকড়সার ঘুমের মধ্যেও রয়েছে একাধিক পর্যায়। এর মধ্যে একটি পর্যায়ে চোখের দ্রুত নড়াচড়া ও পেশির কাঁপুনি দেখা যায়, যা মানুষের র‍্যাপিড আই মুভমেন্ট বা রেম ঘুমের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

গত ২৬ অক্টোবর আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস’ (পিএনএএস)-এ গবেষণাটি প্রকাশিত হয়। নাদিয়া গাইগার, মাক্সিম কিউ কাপেলে, ডানিয়েলা সি রিউসলারসহ আট গবেষক এই গবেষণায় অংশ নেন। বিজ্ঞানীদের দাবি, মাকড়সার নিয়ন্ত্রিত ঘুমের অস্তিত্ব সম্পর্কে এটি প্রথম পূর্ণাঙ্গ পরীক্ষামূলক প্রমাণ।

গবেষণার জন্য বিজ্ঞানীরা বেছে নেন অস্ট্রেলিয়ার ‘পোর্শিয়া ফিমব্রিয়াটা’ প্রজাতির জাম্পিং স্পাইডারকে। এই প্রজাতির মাকড়সা তাদের অসাধারণ শিকারকৌশল ও শেখার ক্ষমতার জন্য পরিচিত। অন্য মাকড়সার জালে আটকে পড়া পোকামাকড়ের ছটফটানির মতো কম্পন তৈরি করে শিকারকে বিভ্রান্ত করতে পারে তারা। জাল বোনা মাকড়সাটি কাছে এগিয়ে এলে সেটিকেই আক্রমণ করে শিকার করে পোর্শিয়া।

গবেষকেরা একাধিক দিন ও রাত ধরে মাকড়সাগুলোর আচরণ পর্যবেক্ষণ করেন। এ জন্য ১২ সেন্টিমিটার ব্যাসের ছোট প্লাস্টিকের পাত্রে তাদের রাখা হয়। উচ্চক্ষমতাসম্পন্ন ভিডিও ক্যামেরা এবং ইনফ্রারেড ক্যামেরার সাহায্যে ধারণ করা হয় ঘুমের সময় তাদের শরীরের নড়াচড়া ও আচরণ। এতে দেখা যায়, ঘুমের একটি নির্দিষ্ট পর্যায়ে তাদের চোখ দ্রুত নড়াচড়া করছে এবং পেশিতে সূক্ষ্ম কাঁপুনি দেখা যাচ্ছে।

শুধু স্থির হয়ে থাকা বা নিষ্ক্রিয় থাকাকে ঘুমের প্রমাণ হিসেবে গ্রহণ করেননি গবেষকেরা। প্রকৃত ঘুমের বৈশিষ্ট্য যাচাই করতে মাকড়সাগুলোর ওপর শব্দের প্রভাব পরীক্ষা করা হয়। পাশাপাশি ঘুমের ঘাটতি হলে পরবর্তী সময়ে অতিরিক্ত ঘুমানোর প্রবণতা বা ‘স্লিপ রিবাউন্ড’ও পর্যবেক্ষণ করা হয়। এসব পরীক্ষায় দেখা যায়, মাকড়সার বিশ্রাম কেবল সাময়িক নিষ্ক্রিয়তা নয় বরং এটি জৈবিকভাবে নিয়ন্ত্রিত একটি প্রক্রিয়া।

মানুষের ঘুমের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যায় রেম স্লিপ। এ সময় চোখ দ্রুত নড়াচড়া করে এবং মস্তিষ্কের কার্যকলাপে বিশেষ পরিবর্তন দেখা যায়। মানুষের ক্ষেত্রে এই পর্যায়ের সঙ্গে স্বপ্ন দেখার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মাকড়সার মধ্যেও একই ধরনের কিছু আচরণ শনাক্ত হওয়ায় তাদের স্বপ্ন দেখার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

তবে গবেষকেরা সতর্ক করে জানিয়েছেন, চোখের নড়াচড়া ও পেশির কাঁপুনি দেখেই মাকড়সার স্বপ্ন দেখার বিষয়টি নিশ্চিত করা সম্ভব নয়। মানুষের মতো তাদেরও স্বপ্নের অভিজ্ঞতা হয় কি না, তা জানতে আরও গবেষণা প্রয়োজন। এ ছাড়া মাকড়সার মস্তিষ্কের কার্যকলাপ সরাসরি পরিমাপ করতে না পারায় তাদের ঘুমের স্নায়বিক প্রক্রিয়া সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞানীদের মতে, এই আবিষ্কার প্রাণিজগতে ঘুমের বিবর্তন সম্পর্কে নতুন ধারণা দিতে পারে। মেরুদণ্ডী প্রাণী ও মাকড়সার স্নায়ুতন্ত্র সম্পূর্ণ আলাদা হলেও তাদের ঘুমের মধ্যে কিছু মিল পাওয়া গেছে। এর অর্থ, ঘুমের জটিল বৈশিষ্ট্য প্রাণীদের বিবর্তনের প্রাথমিক পর্যায় থেকেই থাকতে পারে। আবার ভিন্ন ভিন্ন প্রাণীর মধ্যে স্বাধীনভাবেও এ ধরনের বৈশিষ্ট্যের বিবর্তন ঘটতে পারে।

গবেষকেরা এখন মাকড়সার অন্যান্য প্রজাতির ঘুম নিয়েও অনুসন্ধান করছেন। পাশাপাশি বন্য পরিবেশে থাকা মাকড়সার ঘুমের সঙ্গে গবেষণাগারের নিয়ন্ত্রিত পরিবেশের ঘুমের তুলনা করার পরিকল্পনা রয়েছে তাদের। ভবিষ্যতে মাকড়সার স্নায়ুতন্ত্রের কার্যকলাপ সরাসরি পর্যবেক্ষণ করে রেম-সদৃশ ঘুমের পেছনের প্রক্রিয়া বোঝার চেষ্টা করবেন বিজ্ঞানীরা।

এ ছাড়া রাতের কৃত্রিম আলো ও জলবায়ু পরিবর্তন মাকড়সাসহ ক্ষুদ্র প্রাণীদের ঘুমের ওপর কী প্রভাব ফেলে, তা নিয়েও গবেষণার আগ্রহ রয়েছে তাদের। সব মিলিয়ে ক্ষুদ্র একটি মাকড়সার ঘুম নিয়ে এই গবেষণা প্রাণীদের ঘুম, স্নায়ুতন্ত্র ও বিবর্তন সম্পর্কে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। তবে মাকড়সারা সত্যিই স্বপ্ন দেখে কি না, সেই রহস্যের সমাধান এখনও হয়নি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইতিহাসে আজকের এই দিনে
সোমবার (৯ নভেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
ঘটনাবহুল এ বিশ্বে প্রতিদিন ঘটে নানান ঘটনা। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্মের পাশাপাশি মৃত্যুও হয় অনেকের। রোজকার এসব ঘটনার মধ্যে বিশেষ কিছু ঘটনা স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে। কিছু উঠে যায় ইতিহাসের পাতায়। রোববার (৮ নভেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা। ঘটনাবলি ১৪৯৪ - ইতালিতে বিদ্রোহ হয়। ১৬৫৮ - সুইডেনের নৌবাহিনী পর্তুগিজ বাহিনীকে পরাজিত করে। ১৭৩১ - ফিলাডেলফিয়ায় বেঞ্জামিন ফ্রাঙ্কলিন প্রথম লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। ১৮৮১ - সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের সম্পাদনায় বালক-বালিকাদের পাঠ্য সাপ্তাহিক ‘আর্যকাহিনী’ প্রকাশিত হয়। ১৮৯৫ - জার্মান পর্দাথবিদ ভিলহেল্ম কনরাড র‌ন্টগেন রঞ্জন রশ্মি আবিষ্কার করেন। ১৯০২ - গওহর জানের গান দিয়ে কলকাতায় এশিয়ার প্রথম রেকর্ডিং শুরু হয়। ১৯১০ - ওয়াশিংটনের নির্বাচনে প্রথম নারী ভোট প্রদান করেন। ১৯৩৯ - জার্মানির শাসক এডলফ হিটলারকে হত্যার একটি ব্যর্থ চক্রান্ত হয়েছিল। ১৯৩৯ - হিটলারের জার্মান বাহিনী ব্রিটেন আক্রমণ করে। ১৯৪২ - মিত্র শক্তি উত্তর আফ্রিকায় পর্দাপণ করে। ১৯৫৪ - হো চি মিনের নেতৃত্বে সংগ্রামরত কমিউনিস্টরা হ্যানয় দখল করেন। ১৯৬৪ - রাজকীয় আইএমএফ ব্রিটেনকে এক বিলিয়ন ডলার ঋণ মঞ্জুর করে। ১৯৭২ - আরব গেরিলারা ইজরাইলি খেলোয়াড়দের অপহরণ ও হত্যা করলে মিউনিখের অলিম্পিক পল্লী রক্তরঞ্জিত হয়। ১৯৮৪ - রিগ্যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পুননির্বাচিত হন। ১৯৮৭ - তিউনিসিয়ায় সামরিক অভ্যুত্থানে প্রেসিডেন্ট বরগুইবা ক্ষমতাচ্যুত হন। ১৯৯১ - স্পিকার আবদুর রহমান বিশ্বাস বাংলাদেশের রাষ্ট্রপতি হন। ১৯৯৮ - বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে ফারুক, রশিদ, ডালিমসহ ১৫ জনের প্রকাশ্যে ফায়ারিং স্কোয়ার্ডে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। ২০১৬ - ভারতের উচ্চমানের (৫০০ ও ১০০০ টাকা) ব্যাংক নোট বাতিল করা হয়। ২০২০ - সেনাশাসন অবসানের পর মিয়ানমারে দ্বিতীয়বারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। জাপানের রাজসিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী হিসেবে আকিশিনো ফুমিহিতোর নাম ঘোষণা করা হয়। জন্ম ০০৩০ - নেরভা, তিনি ছিলেন রোমান সম্রাট। ১৫৭২ - প্রুশিয়ার ডিউক জোহান সিগিসমুন্ড। ১৮৪৭ - জাঁ ক্যাসিমির-পেরিয়ের, তিনি ছিলেন ফরাসি রাজনীতিবিদ ষষ্ঠ প্রেসিডেন্ট। ১৮৪৮ - ফ্রিড্‌রিশ লুডভিগ গটলব ফ্রেগে, তিনি ছিলেন জার্মান গণিতবিদ ও দার্শনিক। ১৮৬২ - সংগীত জগতের কিংবদন্তি পুরুষ উস্তাদ আলাউদিন খাঁ। ১৮৮৫ - জর্জ বউযিয়ানিস, তিনি ছিলেন গ্রিক পেইন্টার। ১৯০০ - কাফি খাঁ নামে পরিচিত প্রফুল্লচন্দ্র লাহিড়ী, প্রখ্যাত বাঙালি ব্যঙ্গচিত্রশিল্পী। খ্যাতিমান মার্কিন মহিলা লেখক মার্গারেট মিচাইল যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায়। ১৯০৯ - বিশিষ্ট কণ্ঠশিল্পী দিল্লি ঘরানার শাস্ত্রীয় সংগীতশিল্পী আচার্য ভীষ্মদেব চট্টোপাধ্যায় জন্ম গ্রহণ করেন। ১৯১৯ - পুরুষোত্তম লক্ষ্মণ দেশপাণ্ডে, একজন মারাঠি লেখক এবং কৌতুকবিদ। ১৯২১ - সুবিনয় রায়, প্রখ্যাত বাঙালি রবীন্দ্র সংগীত শিল্পী। ১৯২২ - ক্রিশ্চিয়ান বার্নার্ড, দক্ষিণ আফ্রিকার কার্ডিওথোরাসিক সার্জন যিনি বিশ্বে প্রথম মানব হৃদপিণ্ড প্রতিস্থাপন করেন। ১৯২৩ - জ্যাক কিলবি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান প্রকৌশলী ও পদার্থবিজ্ঞানী। ১৯২৭ - এল. কে. আদভানি, তিনি পাকিস্তানি বংশোদ্ভূত ভারতীয় আইনজীবী, রাজনীতিবিদ ও ভারতের ৭তম উপপ্রধানমন্ত্রী। ১৯৩৮ - রিচার্ড স্টকের, তিনি ইংরেজ সুরকার, লেখক ও কবি। ১৯৪৬ - গুউস হিডিঙ্ক, তিনি ডাচ ফুটবলার ও ম্যানেজার। ১৯৬৮ - পার্কার পসেয়, তিনি আমেরিকান অভিনেত্রী ও গায়িকা। ১৯৭৮ - আলি করিমি, তিনি ইরানি ফুটবলার ও ম্যানেজার। ১৯৮৮ - জেসিকা লওন্ডেস, তিনি কানাডিয়ান অভিনেত্রী ও গায়িকা। ১৯৮৯ - মরগ্যান সছনেইডেরলিন, তিনি ফরাসি ফুটবলার। মৃত্যু ৬৭২ - মাওলানা জালাল উদ্দিন রুমি (র.)। ১২৩১ - ফ্রান্সের রাজা অষ্টম লুইস। ১২৩৪ - বাহাউদ্দিন ইবনে শাদ্দাদ, কুর্দি পণ্ডিত। ১৩০৮ - জন ডান্স স্কোটাস, একজন ধর্মবেত্তা, দার্শনিক ও যুক্তিবিদ। ১৬৭৪ - জন মিলটন, একজন ইংরেজ কবি। ১৮৮৭ - ইউজিন পতিয়ে, ফরাসি সমাজতান্ত্রিক বিপ্লবী, কবি এবং পরিবহন কর্মী। ১৮৯০ - সিসার ফ্রাঙ্ক, তিনি ছিলেন বেলজিয়ান অর্গানবাদক ও সুরকার। ১৮৯৩ - মার্কিন ঐতিহাসিক ফ্রান্সিস পার্কম্যান। ১৯৩৩ - লক্ষ্মীনারায়ণ রায়চৌধুরী, ভারতীয় আলোকচিত্র শিল্পী। ১৯৩৫ - সন্তদাস কাঠিয়াবাবা নিম্বার্ক সম্প্রদায়ের প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগসাধক, দার্শনিক ও ধর্মগুরু এবং সাবেক কুম্ভ মেলা প্রেসিডেন্ট। ১৯৩৩ - আফগানিস্তানের রাজা নাদির শাহ আততায়ীর হাতে নিহত হন। ১৯৫৩ - ইভান বুনিন, নোবেল বিজয়ী রুশ লেখক। ১৯৫৪ - মোহাম্মদ ওয়াজেদ আলী, বাংলাদেশি সাহিত্যিক। ১৯৬০ - সুব্রত মুখার্জী, ভারতীয় বিমানবাহিনীর প্রথম ভারতীয় চিফ অভ দ্য এয়ার স্টাফ। ১৯৭০ - নারায়ণ গঙ্গোপাধ্যায়, বাঙালি ঔপন্যাসিক কবি প্রাবন্ধিক ও ছোটগল্পকার। ১৯৮৩ - জেমস হেডেন, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা। ১৯৮৫ - প্রভাত কুমার মুখোপাধ্যায় প্রখ্যাত রবীন্দ্রজীবনীকার ৷ ১৯৯৮ - রুমের গুডডেন, তিনি ছিলেন ইংরেজ লেখক ও কবি। ২০০৯ - ভিতালি ল্যাজারেভিচ গিঞ্জবার্গ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান পদার্থবিদ ও জ্যোতিঃপদার্থবিজ্ঞানী। আরটিভি/আইএম
ইতিহাসে আজকের এই দিনে
অদ্ভুত সৌন্দর্য নিয়ে সমুদ্রের গভীরে হেঁটে চলা সেলিব্রিটি, রেড-লিপড ব্যাটফিশ
প্রকৃতি যেন তার অদ্ভুত খেয়ালে এই পৃথিবীতে কতশত বিচিত্র প্রাণী সৃষ্টি করেছে, যার শেষ নেই। সমুদ্রের তলদেশ এমনিতেই এক রহস্যময় জগত, আর সেই গভীর নীল জলের নিচে বাস করে এমন এক জীব যাকে দেখলে মনে হবে সে যেন কোনো কসমেটিকস শপ থেকে লিপস্টিক পরে সমুদ্রের রানওয়েতে হাঁটতে বের হয়েছে!
অদ্ভুত সৌন্দর্য নিয়ে সমুদ্রের গভীরে হেঁটে চলা সেলিব্রিটি, রেড-লিপড ব্যাটফিশ
ইতিহাসে আজকের এই দিনে
শনিবার (৭ নভেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
২৮০০ বছর আগেও নেশার উপকরণ ছিল গাঁজা
সাইবেরিয়ার প্রাচীন যাযাবর জনগোষ্ঠী সিথীয়রা প্রায় ২ হাজার ৮০০ বছর আগে নেশার জন্য গাঁজা ব্যবহার করত। রাশিয়ার সাইবেরিয়ায় অবস্থিত একটি সমাধিসৌধে গাঁজার ১ হাজার ৪০০টির বেশি বীজ এবং মানুষের চুলে গাঁজার নেশা সৃষ্টিকারী উপাদানের রাসায়নিক চিহ্ন পেয়েছেন গবেষকেরা। তাদের দাবি, নেশার উদ্দেশ্যে গাঁজা ব্যবহারের এটিই এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে প্রাচীন প্রমাণ। গবেষকেরা জানান, রাশিয়ার প্রত্যন্ত তুভা প্রজাতন্ত্রের উয়ুক উপত্যকায় বিশাল এক সমাধিসৌধে এসব নিদর্শনের সন্ধান মিলেছে। প্রায় ১৪০ মিটার ব্যাসের এই সমাধিসৌধটি দক্ষিণ সাইবেরিয়ায় অবস্থিত। সিথীয় সমাজের উচ্চপদস্থ ব্যক্তিদের সমাহিত করতে এটি ব্যবহার করা হতো। ঘোড়ায় চড়ে যুদ্ধ করা এবং সোনার অলংকার ও সামগ্রী তৈরিতে দক্ষতার জন্য পরিচিত ছিল সিথীয়রা। ইউরেশিয়ার তৃণভূমিজুড়ে তুলনামূলক যাযাবর জীবনযাপন করত তারা। গাঁজা বর্তমানে বহুল ব্যবহৃত সাইকোঅ্যাক্টিভ (মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তারকারী) উদ্ভিদগুলোর মধ্যে অন্যতম। তবে প্রাগৈতিহাসিক যুগে গাঁজা কীভাবে ব্যবহৃত হতো, তা প্রত্নতাত্ত্বিক প্রমাণের ভিত্তিতে নির্ণয় করা বেশ কঠিন। উদ্ভিদটির বিভিন্ন অংশ—যেমন ফুল, পাতা ও রজন—সহজেই নষ্ট হয়ে যায়। ফলে সেগুলো খুব কমই টিকে থাকে। জানা যায়, গাঁজা বিভিন্ন প্রয়োজনে ব্যবহৃত হতো। যেমন—তেল ও তন্তু (আঁশ) উৎপাদনে। অর্থাৎ, এটি কেবল ওষুধ বা নেশাজাতীয় দ্রব্য হিসেবেই ব্যবহৃত হতো না। বার্ন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব আর্কিওলজিক্যাল সায়েন্সেস এবং ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অব জিওঅ্যানথ্রোপলজির ড. জিনো কাসপারির নেতৃত্বে একটি আন্তর্জাতিক গবেষক দল দক্ষিণ সাইবেরিয়ার তুভা প্রজাতন্ত্রে অবস্থিত একটি রাজকীয় সমাধি নিয়ে গবেষণা করেছে। এ গবেষণায় বিভিন্ন বিশ্লেষণাত্মক পদ্ধতির সমন্বয় ঘটানো হয়েছে। সমাধিটি ইউরেশীয় স্তেপ অঞ্চলের অশ্বারোহী সংস্কৃতির সঙ্গে যুক্ত সিথীয় সমাজের উচ্চপদস্থ ব্যক্তিদের। সেখান থেকে প্রায় ১ হাজার ৪০০টি গাঁজার বীজ পাওয়া গেছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে বয়স নির্ধারণ করে গবেষকেরা জানতে পেরেছেন, বীজগুলো খ্রিষ্টপূর্ব অষ্টম শতকের শুরুর দিকের। অর্থাৎ, এগুলোর বয়স প্রায় ২ হাজার ৮০০ বছর। প্রত্নতাত্ত্বিক ও গবেষণাটির প্রধান লেখক কাসপারি বলেন, বীজগুলো প্রমাণ করে যে, অন্ত্যেষ্টিক্রিয়ার আচার-অনুষ্ঠানে গাঁজার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। গবেষক দলটি কেন্দ্রীয় সমাধি কক্ষ থেকে পাওয়া সংরক্ষিত মানবচুলও পরীক্ষা করেছে। এসব নমুনার বিশ্লেষণে গাঁজা ব্যবহারের রাসায়নিক প্রমাণ পাওয়া গেছে। কাসপারি বলেন, এই গবেষণাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এতে উদ্ভিদের অবশেষ বিশ্লেষণের সঙ্গে মানবদেহে থাকা আণবিক চিহ্নের সমন্বয় ঘটানো হয়েছে। তার ভাষ্য, মানুষের চুল গাঁজার টিএইচসি ও সিবিডির মতো উপাদান শোষণ করে। এ কারণেই চুলের নমুনা পরীক্ষা করে মাদক গ্রহণের প্রমাণ খোঁজা সম্ভব হয়। তবে চুলের রাসায়নিক চিহ্ন থেকে গাঁজা কীভাবে গ্রহণ করা হয়েছিল, তা জানা যায় না। পরবর্তী সময়ের আঞ্চলিক নিদর্শনগুলো থেকে ধারণা করা হয়, গাঁজা পুড়িয়ে এর ধোঁয়া শ্বাসের সঙ্গে গ্রহণ করা হতো। গবেষকদের মতে, সমাধিসৌধে গাঁজার উপস্থিতি থেকে বোঝা যায়, ধর্মীয় বা আনুষ্ঠানিক আচার-অনুষ্ঠানের অংশ হিসেবেই এটি ব্যবহার করা হতো। সমাধিসৌধটি তৈরি করা হয়েছিল লার্চগাছের গুঁড়ি ও কাদামাটি দিয়ে। পুরো স্থাপনাটি ঢেকে রাখা হয়েছিল হাজার হাজার টন পাথর দিয়ে। এর ভেতরে সিথীয়দের প্রাণীর অবয়বভিত্তিক শিল্পরীতিতে তৈরি বিভিন্ন সামগ্রী এবং বেশ কিছু ব্যতিক্রমী সোনার বস্তু পাওয়া গেছে। ক্যাসপারী জানান, সমাধিসৌধের ওপরের অংশে সিথীয়রা পশু বলি দিত। সেখানে কয়েক ডজন ঘোড়ার বলি দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। ছড়িয়ে থাকা মানুষের হাড় দেখে ধারণা করা হচ্ছে, মানুষেরও বলি দেওয়া হয়ে থাকতে পারে। তিনি বলেন, বড় একটি সমাধিতে গাঁজা পাওয়া যাওয়ার অর্থ, বিষয়টিকে অবশ্যই আচার-অনুষ্ঠানের প্রেক্ষাপটে দেখতে হবে। আমাদের অনুসন্ধানে দেখা গেছে, সমাধিসৌধের ওপরের অংশে পশু ও মানুষ বলি দিয়ে একধরনের প্রতীকী অশ্বারোহী শোভাযাত্রা তৈরি করা হয়ে থাকতে পারে। খুঁটির ওপর দাঁড় করিয়ে রাখা ঘোড়া ও মৃত অশ্বারোহীদের এভাবে প্রদর্শন করা হতো। তৃণভূমির সমাজে এটি ছিল চরম সামাজিক ক্ষমতা প্রদর্শনের একটি উপায়। আরটিভি/টিআর
২৮০০ বছর আগেও নেশার উপকরণ ছিল গাঁজা
আরও পড়ুন
মাকড়সা দেখলে বেশিরভাগ মানুষ ভয় পায় কেন
বৃহস্পতি গ্রহে মাকড়সাসদৃশ কাঠামোর খোঁজ