ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতি গ্রহে মাকড়সাসদৃশ কাঠামোর খোঁজ

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০২:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

বৃহস্পতি গ্রহের চাঁদ ইউরোপার মানানান ক্রেটার অঞ্চলে শনাক্ত করা মাকড়সা আকারের কাঠামোটি মঙ্গল গ্রহের মাকড়সা আকারের কাঠামোর তুলনায় কিছুটা ভিন্ন ও দীর্ঘস্থায়ী।

বৃহস্পতি গ্রহের চাঁদ ইউরোপায় দীর্ঘদিন ধরেই প্রাণের সন্ধান করছেন বিজ্ঞানীরা। এরই ধারাবাহিকতায় সম্প্রতি গ্যালিলিও মহাকাশযানের মাধ্যমে ইউরোপায় মাকড়সাসদৃশ কাঠামোর খোঁজ পেয়েছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডার একদল বিজ্ঞানী। তাঁদের মতে, বিশেষ এই কাঠামো কীভাবে তৈরি হয়েছে, তা ব্যাখ্যা করতে পারলে ইউরোপার বরফাবৃত ভূত্বকের প্রকৃতি বোঝা সম্ভব হবে।

২০২৪ সালে ইউরোপীয় মহাকাশ সংস্থার এক্সোমার্স ট্রেস গ্যাস অরবিটার মঙ্গল গ্রহের দক্ষিণ মেরু অঞ্চলে মাকড়সাসদৃশ আকৃতি শনাক্ত করেছিল। তবে বৃহস্পতি গ্রহের চাঁদ ইউরোপার মানানান ক্রেটার অঞ্চলে শনাক্ত করা মাকড়সা আকারের কাঠামোটি মঙ্গল গ্রহের মাকড়সা আকারের কাঠামোর তুলনায় কিছুটা ভিন্ন ও দীর্ঘস্থায়ী। মঙ্গল গ্রহের মাকড়সার কাঠামো প্রতি বসন্তে দেখা দিয়ে আবার মিলিয়ে যায়, কিন্তু ইউরোপার মাকড়সার কাঠামো কয়েক দশক ধরে টিকে আছে।

বৃহস্পতি গ্রহের চাঁদে শনাক্ত করা মাকড়সাসদৃশ কাঠামোটির নাম দেওয়া হয়েছে ‘ধামহান এল্লা’। মাকড়সার আইরিশ নাম এটি। বিজ্ঞানীদের মতে, এটি মঙ্গল গ্রহের মাকড়সাসদৃশ কাঠামোর মতো মনে হলেও এর সঙ্গে পৃথিবীর জমে যাওয়া হ্রদে তৈরি হওয়া লেক স্টার বা আইস অক্টোপাসের অনেক মিল রয়েছে।

বিজ্ঞানী দলের প্রধান লরেন ম্যাককিউন জানিয়েছেন, মানানান ক্রেটার তৈরির সময় যে প্রচণ্ড তাপ উৎপন্ন হয়েছিল তা বরফের নিচে লবণাক্ত পানিকে গলিয়ে দিয়েছিল। এই পানি যখন পুনরায় জমতে শুরু করে, তখন তা প্রসারিত হয়ে ওপরের বরফের স্তরে ফাটল ধরিয়ে দেয়। এই ফাটল দিয়ে ভেতরের লবণাক্ত পানি মহাশূন্যের শূন্যস্থানে উদ্গীরিত হয়। তখন নতুন করে বরফের স্তর গঠন করে মাকড়সার পা–গুলোর মতো ছড়িয়ে পড়ে। লবণের উপস্থিতির কারণে এই নতুন বরফ চারপাশের বরফের চেয়ে অনেক বেশি গাঢ় দেখায়।

নতুন এই আবিষ্কার সম্পর্কে ম্যাককিউন আরও বলেন, নতুন তথ্য অত্যন্ত রোমাঞ্চকর। পৃষ্ঠতলের এই বৈশিষ্ট্য আমাদের বরফের নিচের অবস্থা সম্পর্কে অনেক কিছু জানাতে পারে। ইউরোপা ক্লিপার মিশনে এমন আরও আকৃতি দেখা গেলে সেখানকার ভূগর্ভস্থ লবণাক্ত পানির আধার থাকার তথ্য জানা যাবে।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে
জিমেইলে ভেরিফিকেশন কোড বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি দ্রুত কপি করার সুবিধা চালু করছে গুগল। নতুন ‘কপি কোড’ সুবিধার মাধ্যমে ই-মেইল না খুলেই ইনবক্স থেকে সরাসরি যাচাই কোড কপি করা যাবে।
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে
যে কৌশলে অনলাইনে যৌন নিপীড়নের ভয়ানক ফাঁদ পাতছে অপরাধীরা
অনলাইনে কম্পিউটার গেম খেলতে গিয়ে এক অপরিচিত ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছিল পাকিস্তানি কিশোরী জারা শাহর (ছদ্মনাম)। শুরুতে বন্ধুত্বপূর্ণ কথাবার্তা, এরপর দেখা করার প্রস্তাব একপর্যায়ে জারার কাছে নগ্ন ছবি চেয়ে বসে ওই ব্যক্তি।
যে কৌশলে অনলাইনে যৌন নিপীড়নের ভয়ানক ফাঁদ পাতছে অপরাধীরা
তিন মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ৩০ হাজার কোটি টাকা
আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচারের সক্ষমতা নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে গ্রাহকদের ২৫ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে অ্যাপল।
তিন মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ৩০ হাজার কোটি টাকা
এলো নতুন এআই অ্যাপ মিউজ, পেছনে ফেলল চ্যাটজিপিটিকে
বাজারে আসার মাত্র ১২ দিনের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ ‘মিউজ’ দিয়ে চমক দেখিয়েছে মেটা। বাজার গবেষণাপ্রতিষ্ঠান অ্যাপটোপিয়ার হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও কানাডায় মিউজের আইওএস সংস্করণ ডাউনলোড হয়েছে প্রায় ১৮ লাখ বার। একই সময়ে চ্যাটজিপিটির আইওএস অ্যাপ ডাউনলোড হয়েছে প্রায় ১৩ লাখ বার।
এলো নতুন এআই অ্যাপ মিউজ, পেছনে ফেলল চ্যাটজিপিটিকে
মানবমস্তিষ্ক দুটি পৃথক অঙ্গের সমষ্টি
সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী মানবমস্তিষ্ক মূলত দুটি পৃথক ও স্বাধীন স্নায়ুতন্ত্র বা অঙ্গের সমষ্টি হিসেবে গঠিত। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য জানা গেছে।
মানবমস্তিষ্ক দুটি পৃথক অঙ্গের সমষ্টি
আরও পড়ুন
মাকড়সা দেখলে বেশিরভাগ মানুষ ভয় পায় কেন