ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

অ্যান্টার্কটিকায় গিয়ে গুণতে হবে পেঙ্গুইন, বেতন মাসে সাড়ে তিন লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫১ পিএম
ছবি: সংগৃহীত

বরফে ঢাকা নির্জন এক দ্বীপ। চারদিকে হিমশীতল বাতাস, মাথার ওপর মেঘলা আকাশ আর পায়ের কাছে ঘুরে বেড়াচ্ছে শত শত পেঙ্গুইন। মানুষের কোলাহল নেই, নেই শহরের ব্যস্ততা। প্রতিদিনের কাজ পেঙ্গুইন গোনা, পর্যটকদের স্বাগত জানানো, পোস্টকার্ডে সিল মারা আর বরফের দেশে একটি ঐতিহাসিক ঘাঁটি সামলানো। শুনতে রূপকথার মতো মনে হলেও যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ইউকে অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্ট (ইউকেএএইচটি) অ্যান্টার্কটিকার গাউডিয়ার দ্বীপের পোর্ট লকরয়ে কাজের এ সুযোগ দিচ্ছে।

সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এই কাজের জন্য মাসে পাওয়া যাবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৫০০ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে তিন লাখ টাকা। এর পাশাপাশি থাকবে বিনা মূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা। খবর মার্কার।

অ্যান্টার্কটিকার গৌডিয়ার আইল্যান্ডে অবস্থিত পোর্ট লকরয়ে কাজ করতে হবে নির্বাচিত কর্মীদের। ২০২৬-২৭ মৌসুমের জন্য ইতোমধ্যে ১৪ জনকে নির্বাচন করেছে সংস্থাটি।

কী কী কাজ করতে হবে?
নির্বাচিত ১৪ জন কর্মীকে দুটি দলে ভাগ করা হবে। এর মধ্যে আটজন অবস্থান করবেন পোর্ট লকরয়ে। তাদের দায়িত্বের মধ্যে রয়েছে—

১. পেঙ্গুইনের সংখ্যা গণনা ও গতিবিধি পর্যবেক্ষণ।

২. স্থানীয় জাদুঘর পরিচালনা।

৩. পোস্ট অফিসের কার্যক্রম পরিচালনা।

৪. পর্যটকদের জন্য থাকা স্মারক ও উপহারের দোকান দেখাশোনা।

অন্য ছয়জন তুলনামূলকভাবে গবেষণাধর্মী কাজে নিয়োজিত থাকবেন। তাদের সঙ্গে থাকবেন স্বাস্থ্যসেবা ও পর্বতারোহণ বিষয়ে অভিজ্ঞ পেশাজীবীরা।

বেতন ভালো, তবে জীবনযাপন বেশ কঠিন
মাসে ২ হাজার ৫০০ ইউরো বেতন এবং বিনা মূল্যে থাকা-খাওয়ার সুযোগ থাকলেও অ্যান্টার্কটিকার প্রতিকূল পরিবেশে পাঁচ মাস কাটানো মোটেও সহজ নয়।

সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, দ্বীপটিতে নেই কোনো নিয়মিত পানির সরবরাহ কিংবা গোসলের ব্যবস্থা। সেখানকার স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবস্থাও বেশ সীমিত।

জাহাজ থেকে বড় ট্যাংকে পানি সংগ্রহ করা হয়। সাধারণত জাহাজ এলে সপ্তাহে একবার গোসলের সুযোগ পাওয়া যায়। তবে আবহাওয়া খারাপ থাকলে একটানা দুই সপ্তাহ পর্যন্ত কোনো জাহাজ নাও আসতে পারে। ফলে গোসলের সুযোগ থেকেও বঞ্চিত থাকতে হয় কর্মীদের।

২০২৬-২৭ মৌসুমকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন ইউকে অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্ট-এর পরিচালক ক্যামিলা নিকোল। তার মতে, দ্রুত উষ্ণ হয়ে ওঠা জলবায়ু অ্যান্টার্কটিকায় নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

অ্যান্টার্কটিকার বিভিন্ন এলাকায় তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়ার তথ্যও উঠে এসেছে।

সব মিলিয়ে আকর্ষণীয় বেতনের এই চাকরিতে পেঙ্গুইনদের কাছ থেকে দেখার সুযোগ থাকলেও প্রতিকূল আবহাওয়া, সীমিত পানি ও কঠিন জীবনযাপনের সঙ্গে মানিয়ে নেওয়াই হবে কর্মীদের সবচেয়ে বড় পরীক্ষা।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পৃথিবীর সবচেয়ে শান্ত রুম কোনটি, সেখানে বেশিক্ষণ থাকলে কী হয়?
​শব্দহীনতা আমাদের কাছে অনেক সময় স্বস্তির অন্য নাম। কোলাহলপূর্ণ শহর, ট্রাফিকের হর্ন আর যন্ত্রসভ্যতার ক্লান্তি থেকে দূরে একটু শান্তির নিঃশ্বাস ফেলতে আমরা কতোজনই না নিরিবিলি জায়গার খোঁজ করি।
পৃথিবীর সবচেয়ে শান্ত রুম কোনটি, সেখানে বেশিক্ষণ থাকলে কী হয়?
আমাদের শরীরের লোম কেন খাড়া হয়ে ওঠে?
ভয়ের কোনো কারণ নেই, হঠাৎ তীব্র শীতে কিংবা গায়ে কাঁটা দিয়ে ওঠা কোনো রোমাঞ্চকর মুহূর্তে আমাদের শরীরের লোমগুলো হঠাৎ করেই খাড়া হয়ে ওঠে এই অভিজ্ঞতা আমাদের সবারই কম-বেশি রয়েছে।
আমাদের শরীরের লোম কেন খাড়া হয়ে ওঠে?
বিশ্বের সবচেয়ে ছোট হরিণ ‘পুডু’, আকারে বিড়ালের চেয়ে সামান্য বড়
বিশ্বের সবচেয়ে ছোট প্রকৃত হরিণের নাম পুডু। পূর্ণবয়স্ক এই ক্ষুদ্র হরিণের উচ্চতা সর্বোচ্চ ৩৫ সেন্টিমিটার এবং ওজন মাত্র ৬ কেজি। দক্ষিণ আমেরিকার বনাঞ্চলে বসবাসকারী এই প্রাণীটি বন উজাড়, শিকারি কুকুরের আক্রমণ ও সড়ক দুর্ঘটনার কারণে নানা ঝুঁকির মুখে রয়েছে।
বিশ্বের সবচেয়ে ছোট হরিণ ‘পুডু’, আকারে বিড়ালের চেয়ে সামান্য বড়
ইতিহাসে আজকের এই দিনে
শনিবার (১৪ নভেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
অনলাইনে নিজেই জমির নামজারি করবেন যেভাবে, যত টাকা লাগবে
জমি কেনা, উত্তরাধিকার, দান, হেবা কিংবা আদালতের রায়ের মাধ্যমে মালিকানা পরিবর্তন হলে নতুন মালিকের নামে সরকারি রেকর্ড হালনাগাদ করা জরুরি।
অনলাইনে নিজেই জমির নামজারি করবেন যেভাবে, যত টাকা লাগবে
আরও পড়ুন
বার্ড ফ্লুর হুমকিতে অস্ট্রেলিয়ার ‘লিটল পেঙ্গুইন’, মারা যেতে পারে ৪০ শতাংশ
অ্যান্টার্কটিকায় ২০০ বছরের পুরোনো দেহাবশেষ নিয়ে যা জানা গেল
সমুদ্রের বরফ গলে হাজারো ছানার মৃত্যু, বিলুপ্তির ঝুঁকিতে ‘সম্রাট পেঙ্গুইন’
অস্তিত্ব সংকটে অ্যান্টার্কটিকার পেঙ্গুইন