ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোসলের সময় পিছলে পড়া নিয়ে বিরোধ, প্রাণ গেল কিশোরের

নেত্রকোনা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পিএম
এআই দ্বারা তৈরিকৃত ছবি

নেত্রকোনার আটপাড়ায় নদীর ঘাটে পিছলে পড়া নিয়ে বিরোধের জেরে মামুন মিয়া (১৬) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী আ. জব্বার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

শনিবার (২১ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামুনের মৃত্যু হয়।

এর আগে, শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার শুনই ইউনিয়নের গোয়াতলা গ্রামে মগড়া নদীর ঘাটে এ ঘটনা ঘটে। রোববার আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মামুন গোয়াতলা গ্রামের মৃত কবির মিয়ার ছেলে। তার মা মানুষের বাড়িতে কাজ করে সংসার চালান। পরিবারটি অত্যন্ত দরিদ্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির পাশের মগড়া নদীতে গোসল করছিল মামুন। এ সময় নদীর ঘাটে যান প্রতিবেশী আ. জব্বার। গোসলের পানিতে ঘাট পিচ্ছিল হয়ে থাকায় সেখানে পিছলে পড়ে যান তিনি। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে মামুনকে গালাগাল করেন জব্বার। একপর্যায়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। তর্কাতর্কির শব্দ শুনে জব্বারের পরিবারের সদস্য ও স্বজনেরা লাঠিসোঁটা নিয়ে সেখানে ছুটে যান। পরে তারা মামুনকে লাঠি দিয়ে পেটানো শুরু করেন। একপর্যায়ে লাঠির আঘাতে মাথায় গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে মামুন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরদিন সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত জব্বার ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে জব্বার ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি বলেন, রাজধানীর শাহবাগ থানা-পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে রোববার বিকেলে মরদেহ গ্রামের বাড়িতে আনা হবে। পরে নিহতের মা বাদী হয়ে থানায় অভিযোগ করবেন বলে জানা গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের ২০ টাকার ডিম কিনতে হয়েছে ৫০ টাকায়
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সাগর উত্তাল থাকায় নৌযান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সেন্টমার্টিনে আটকা পড়েন প্রায় দেড় হাজার পর্যটক। অভিযোগ উঠেছে, দুর্যোগের এ সুযোগে দ্বীপের কিছু ব্যবসায়ী হোটেল ভাড়া ও খাবারের দাম কয়েকগুণ বাড়িয়ে দেন। ‘২০ টাকার ডিম ৫০ টাকায়’ কিনতে হয়েছে তাদের।
সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের ২০ টাকার ডিম কিনতে হয়েছে ৫০ টাকায়
পানিতে তলিয়ে গেছে পাকা ধান, ঋণের বোঝা মাথায় নিয়ে কাঁদছেন ফটিকছড়ির কৃষকরা
সোনালী আমন ধান ঘরে তোলার ঠিক আগ মুহূর্তে নিম্নচাপের প্রভাবে টানা তিনদিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সর্বস্বান্ত হয়ে পড়েছেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কর্ণফুলী চা বাগান সংলগ্ন এলাকার অর্ধশতাধিক কৃষক। পাকা ও আধাপাকা ধান পানির নিচে তলিয়ে গিয়ে পচে যাওয়ায় মাথায় হাত পড়েছে প্রান্তিক চাষিদের। ঋণের বোঝা আর ফসল হারানোর শোকে এখন দিশেহারা পুরো এলাকার কৃষক পরিবারগুলো।
পানিতে তলিয়ে গেছে পাকা ধান, ঋণের বোঝা মাথায় নিয়ে কাঁদছেন ফটিকছড়ির কৃষকরা
১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী
কান্ট্রি গেমসে যোগদান ও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী
তিনদিন পর জাহাজ চলাচল শুরু, ফিরছেন সেন্টমার্টিনে আটকে পড়া ৯০০ পর্যটক
তিনদিন বন্ধ থাকার পর আবারও কক্সবাজার থেকে-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।
তিনদিন পর জাহাজ চলাচল শুরু, ফিরছেন সেন্টমার্টিনে আটকে পড়া ৯০০ পর্যটক
সোনারগাঁয় বাস ও খড়বোঝাই ট্রাকে আগুনের ঘটনায় ২৫৭ জনের বিরুদ্ধে মামলা
নারায়ণগঞ্জের সোনারগাঁয় যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ এবং নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলা করেছে পুলিশ। সোনারগাঁ থানায় করা এসব মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতাসহ মোট ১৬৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৯০ জনকে আসামি করা হয়েছে।
সোনারগাঁয় বাস ও খড়বোঝাই ট্রাকে আগুনের ঘটনায় ২৫৭ জনের বিরুদ্ধে মামলা
আরও পড়ুন
জুলাইয়ে এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা, ১৯ আসামির বিচার শুরু
ঢাকায় চলছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক
রোববার ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি দোলন ৭ দিনের রিমান্ডে