ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

ছেলেকে বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, দেশে নেই পর্যাপ্ত পরীক্ষার ব্যবস্থা!

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পিএম
ছবি: সংগৃহীত

বড় ভাইয়ের কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় ‘ডিটিপিএ রেনোগ্রাম উইথ স্প্লিট ফাংশন অ্যান্ড জিএফআর’ পরীক্ষা করাতে পারছেন না সাংবাদিক নূরে আলম সিদ্দিকী জুয়েল। দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে খোঁজ করেও পরীক্ষাটি করানোর ব্যবস্থা করতে পারেননি তিনি।

অন্যদিকে, সপ্তাহে দুইবার ডায়ালাইসিসসহ চিকিৎসার ব্যয় বহন করতে হচ্ছে পরিবারটিকে। এমন পরিস্থিতিতে জরুরি এই পরীক্ষার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে নিজের ফেসবুক প্রোফাইল থেকে প্রকাশিত ভিডিও বার্তায় এসব কথা বলেন এই সাংবাদিক।

যশোরের মনিরামপুর উপজেলার মুন্সিখানপুর বাড়ির বাসিন্দা মাসুদুর রহমান। পেশায় কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রোভাইডার। তাকে নিয়ে তার ছোটভাই সাংবাদিক জুয়েল জানান, বড় ভাইয়ের কিডনি প্রতিস্থাপনের প্রস্তুতি হিসেবে প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে দাতা হিসেবে তার মায়ের উপযুক্ততা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় একটি পরীক্ষার ব্যবস্থা না হওয়ায় পরবর্তী চিকিৎসা কার্যক্রম এগিয়ে নেওয়া যাচ্ছে না।

জুয়েল বলেন, গত দুই-তিন মাস ধরে তার পরিবারকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। বড় ভাইয়ের চিকিৎসার জন্য চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য তার মা কিডনি দাতা হতে সম্মত হয়েছেন। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে ক্রস-ম্যাচসহ প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা করানো হয়েছে। কিন্তু শেষ পর্যায়ে এসে একটি বিশেষ পরীক্ষার জন্য আটকে আছে পুরো প্রক্রিয়া।

ভিডিও বার্তায় পরীক্ষাটির নাম উল্লেখ করে তিনি বলেন, ডিটিপিএর রেনোগ্রাম উইথ স্প্লিট ফাংশন অ্যান্ড জিএফআর’। তার ভাষ্য অনুযায়ী, কিডনি দাতার এই পরীক্ষাটি করাতে হচ্ছে জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউটের সংশ্লিষ্ট সেবার মাধ্যমে। কিন্তু বর্তমানে দেশে কোথায় পরীক্ষাটি করানো সম্ভব, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাচ্ছেন না তিনি।

জুয়েল জানান, সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতাল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে খোঁজ নিয়েও পরীক্ষাটি করানোর নির্দিষ্ট কোনো ব্যবস্থা পাননি। এমনকি কবে নাগাদ পরীক্ষাটি করা সম্ভব হবে, সে বিষয়েও নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। অথচ পরীক্ষাটি সম্পন্ন করা গেলে কিডনি প্রতিস্থাপনের পরবর্তী পদক্ষেপ নেওয়া সহজ হতো।

তিনি বলেন, আমাদের সপ্তাহে দুইটা করে ডায়ালিসিস করতে হচ্ছে। সঙ্গে ওষুধ তো চলছেই একাধারে। তো সেক্ষেত্রে আমরা যদি এই টেস্টটা করাতে পারতাম, তাহলে হয়তবা আমাদের কাজটা আরও সহজ হয়ে যেত।

পরীক্ষাটি বিদেশে পাঠিয়ে করানোর সুযোগও নেই বলে জানান তিনি। তার ভাষ্য, এটি শুধু রক্ত বা প্রস্রাবের নমুনা পরীক্ষার বিষয় নয়; কিডনি দাতাকে সরাসরি উপস্থিত থেকে পরীক্ষাটি করাতে হয়। ফলে দেশের বাইরে নমুনা পাঠিয়ে পরীক্ষা করানোর বিকল্পও কার্যকর হচ্ছে না।

জুয়েল আরও জানান, সর্বশেষ গত সপ্তাহে পূজার ছুটির আগে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গিয়েও খোঁজ নিয়েছেন। সেখানেও পরীক্ষাটি করানোর বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাননি। এ সময় একই পরীক্ষার জন্য অপেক্ষায় থাকা ৮-৯ বছর বয়সী আরেকটি শিশুর কথাও উল্লেখ করেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকায় ওই শিশুটির চিকিৎসাও এগিয়ে নেওয়া যাচ্ছে না।

নিজের পরিবারের পাশাপাশি একই সমস্যায় থাকা অন্য রোগীদের কথা বিবেচনা করে জরুরি ভিত্তিতে পরীক্ষাটির ব্যবস্থা করার আহ্বান জানান সাংবাদিক জুয়েল। তিনি বলেন, দেশের বাইরে গিয়ে চিকিৎসা করানোর সামর্থ্য সবার নেই। তাই দেশের ভেতরেই প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসার সুযোগ নিশ্চিত করা জরুরি।

প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আমার বর্তমান প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর কাছে অনুরোধ থাকবে, যেহেতু টেস্টটা খুবই জরুরি, সেক্ষেত্রে দেখুন অনেক মানুষই।

নিজের অসহায়ত্ব তুলে ধরে জুয়েল বলেন, পরীক্ষাটি কবে করানো যাবে, তা অনিশ্চিত থাকায় তারাও অনিশ্চয়তার মধ্য দিয়ে এগোচ্ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখলে তার পরিবারের পাশাপাশি একই সমস্যায় থাকা অন্য রোগীরাও উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

ভিডিওটির ক্যাপশনে জুয়েল লিখেন, অনিশ্চয়তার মধ্যে এগিয়ে যাওয়া। শুধু অপেক্ষা আর অপেক্ষা। সোনার বাংলা শুধু বইয়ে না, বাস্তবেও হয়ে ওঠ।

এর আগে বড় ভাই মো. মাসুদুর রহমানের চিকিৎসায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে আলোচনায় এসেছিলেন সাংবাদিক নূরে আলম সিদ্দিকী জুয়েল। মাসুদুর রহমান স্বাস্থ্য বিভাগের মাঠপর্যায়ের একজন কর্মী। জটিল কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছেন। নিয়মিত ডায়ালাইসিসের পাশাপাশি তার চিকিৎসার দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন দেখা দিয়েছে।

পরিবারের পক্ষ থেকে কিডনি প্রতিস্থাপনের প্রস্তুতি নেওয়া হলেও প্রয়োজনীয় পরীক্ষার ব্যবস্থা না হওয়ায় চিকিৎসাপ্রক্রিয়া এগিয়ে নিতে জটিলতা তৈরি হয়েছে। বর্তমানে দাতা হিসেবে জুয়েলের মা প্রস্তুত থাকলেও তার কিডনির কার্যক্ষমতা ও বিভাজিত কার্যকারিতা মূল্যায়নে প্রয়োজনীয় ডিটিপিএ রেনোগ্রাম পরীক্ষাটি করানোই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

রাজনৈতিক জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন জুয়েল। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে হল সংসদ নির্বাচনে ছাত্রদল মনোনীত প্রার্থী হিসেবে অংশ নেওয়া এবং রাজনৈতিক কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার অভিজ্ঞতার কথা আগেও তুলে ধরেছেন তিনি। পরবর্তী সময়ে রাজনীতি ছেড়ে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন।

আগের বক্তব্যে জুয়েল জানিয়েছিলেন, পরিবারের এই কঠিন সময়ে তিনি মানবিক সহযোগিতা ও মানসিক সমর্থন প্রত্যাশা করেন। এবার বড় ভাইয়ের চিকিৎসায় জরুরি পরীক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গত ১৭ বছরে স্বাস্থ্য খাতকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী
গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার দেশের স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দিয়েছে এবং লুটপাটের মাধ্যমে স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনাকে ভেঙে ফেলেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত স্বাস্থ্য খাতে গতি ফিরিয়ে আনা এবং জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার দিনরাত কাজ করছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রায় সব জেলা হাসপাতালের পরিস্থিতি একই রকম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে ১৯৭৯ সালে ১৯ শয্যাবিশিষ্ট উপজেলা হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছিল। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে এসব হাসপাতালের শয্যাসংখ্যা ৫০-এ উন্নীত করা হয়। এরপর আর কোনও সরকার হাসপাতালের শয্যাসংখ্যা বাড়ায়নি বলে দাবি করেন তিনি। মন্ত্রী আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি হাসপাতালের শয্যাসংখ্যা ১৫১-এ উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছেন। এ লক্ষ্য বাস্তবায়নে দ্রুতগতিতে কাজ চলছে বলেও জানান তিনি। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে বিভিন্ন সমস্যা চিহ্নিত হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিদর্শনের সময় তিনি হাসপাতালের ডেঙ্গু, হামসহ বিভিন্ন রোগের ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবা গ্রহণে তাদের কোনও সমস্যা হচ্ছে কি না, তা জানতে চান। এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, জেলা প্রশাসক সাইফুর রহমান, এসপি কামরুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রী ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। আরটিভি/এসআর  
গত ১৭ বছরে স্বাস্থ্য খাতকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১২৯৯
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৩৭১ জনে দাঁড়াল।
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১২৯৯
হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৭ শিশুর
এ নিয়ে চলতি বছরে হাম উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ২১৪ শিশুর। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে দেশের ১০৪ শিশু।
হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৭ শিশুর
স্তন ক্যানসার সচেতনতায় ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’
বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেছেন, পরিবারের সব সদস্যের যত্ন নিলেও নারীরা নিজেদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হন না। লজ্জাবোধের কারণে অনেক নারী স্তনের অস্বাভাবিক পরিবর্তন বা সমস্যা দেখা দিলেও চিকিৎসকের কাছে যেতে চান না। তাই পরিবারের প্রতিটি নারী সদস্যকে নিজের প্রতি যত্নবান হওয়ার পাশাপাশি নিয়মিত স্তন পরীক্ষা করা ও স্তন ক্যানসার সম্পর্কে সচেতন হতে হবে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ডাকবাংলা মোড়ে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, এই গোলাপি সড়ক শোভাযাত্রা মূলত ঢাকা শহরকেন্দ্রিক ছিল। তবে স্তন ক্যানসার সম্পর্কে তৃণমূল পর্যায়ে সচেতনতা ছড়িয়ে দিতে ২০২০ সালের পর থেকে ঢাকার বাইরেও এ কর্মসূচি পালন করা হচ্ছে। স্তন ক্যানসার সচেতনতার বার্তা সবার কাছে পৌঁছে দেওয়াই আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, বাঙালি নারীরা পরিবারের সবার প্রতি যত্নবান হলেও অনেক সময় নিজের স্বাস্থ্যের যত্ন নিতে অবহেলা করেন। আবার লজ্জাবোধের কারণেও অনেকে স্তন ক্যানসারের লক্ষণ দেখা দিলে তা গোপন রাখেন। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে নারীদের নিজের শরীরের প্রতি সচেতন হতে হবে এবং কোনো অস্বাভাবিকতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। স্তন ক্যানসার বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ঢাকা থেকে বরিশাল অভিমুখে শুরু হয়েছে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’। শুক্রবার সকালে শ্রীনগর উপজেলার ডাকবাংলা মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় স্থানীয় মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশসহ স্তন ক্যানসার প্রতিরোধে কাজ করা অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। গোলাপি রঙে সজ্জিত একটি বিশেষ বাসে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বিশেষজ্ঞ সার্জন, ক্যানসারজয়ী ব্যক্তি, সংগঠক ও সংস্কৃতিকর্মীরা এ অভিযাত্রায় অংশ নিয়েছেন। প্রথম দিনের কর্মসূচিতে শ্রীনগর, ভাঙ্গা, টেকেরহাট, রাজৈর, কালকিনি, টরকী বন্দর, গৌরনদী, বাটাজোর, শিকারপুর ও উজিরপুর হয়ে বরিশালে পৌঁছানোর কথা রয়েছে শোভাযাত্রাটির। নির্ধারিত বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক কার্যক্রম ও লিফলেট বিতরণ শেষে অংশগ্রহণকারীদের বরিশালে রাত্রিযাপনের কথা রয়েছে। পরবর্তী ধাপে বরিশাল থেকে যাত্রা শুরু করে নলছিটি, ঝালকাঠি, দুর্গাসাগর, বানারীপাড়া, বাবুগঞ্জ, রহমতপুর, মস্তফাপুর, মাদারীপুর, শরীয়তপুর ও নড়িয়াসহ প্রায় ৪০টি ছোট-বড় জনপদে প্রচার কার্যক্রম চালানো হবে। স্থানীয় অংশীজনদের সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে পথসভা ও প্রচারপত্র বিতরণ শেষে শোভাযাত্রাটি ঢাকায় ফিরে আসবে। শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী ও ক্যানসার রোগতত্ত্ববিদ অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। আরটিভি/টিআর
স্তন ক্যানসার সচেতনতায় ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন এক হাজার ৫১২ জন।
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২
আরও পড়ুন
অক্টোবরের শেষেই এইচএসসির ফল প্রকাশ, যা জানাল শিক্ষা বোর্ড
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু ২০ ডিসেম্বর, দেখুন রুটিন
২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি নীতিমালায় যা আছে
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী