ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

দীর্ঘ ৮ মাস পর হামে মৃত্যুশূন্য দিন দেখল দেশ, শনাক্ত ১৪১৭

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২০ পিএম
ছবি: সংগৃহীত

হামের প্রকোপ শুরু হওয়ার পর দীর্ঘ আট মাসেরও বেশি সময় পেরিয়ে অবশেষে এক স্বস্তির খবর পেল দেশবাসী। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নিশ্চিত কিংবা সন্দেহজনক–কোনো ধরনের হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এই সময়ে ১ হাজার ৪১৭ শিশুর হাম শনাক্ত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২২ নভেম্বর সকাল ৮টা থেকে আজ ২৩ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে।

মৃত্যুর সংখ্যা শূন্যের কোঠায় নামলেও সংক্রমণ পুরোপুরি থামেনি। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৯৬ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৩২১ জন।

নতুন শনাক্ত হওয়া ৯৬ জন নিশ্চিত রোগীর সব কটিই দেশের তিনটি বিভাগে সীমাবদ্ধ ছিল। এর মধ্যে সর্বোচ্চ ৫৩ জন শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া সিলেট বিভাগে ৩৫ জন এবং চট্টগ্রাম বিভাগে ৮ জন নিশ্চিত রোগী পাওয়া গেছে। দেশের বাকি পাঁচ বিভাগ–ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, খুলনা ও রংপুরে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো নিশ্চিত রোগী শনাক্ত হয়নি।

তবে সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে দেশের আটটি বিভাগেই। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৭৫ জন, চট্টগ্রামে ২৪৩ জন, সিলেটে ১৭৯ জন, বরিশালে ৯৫ জন, খুলনায় ৯৩ জন, ময়মনসিংহে ৭৬ জন, রাজশাহীতে ৩৮ জন এবং রংপুর বিভাগে ২২ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৬১ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বিপরীতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৩১৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সামগ্রিক পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট ২৬ হাজার ২৩২ জন নিশ্চিত এবং ২ লাখ ৫৭ হাজার ৯০৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এই আট মাসে মোট ২ লাখ ৩০ হাজার ৭৯১ জন রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে, যার মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২২ হাজার ১৯ জন। আর এই সময়ে নিশ্চিত হামে ১০৫ জন এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৪৭ জনসহ মোট ১ হাজার ৩৫২ জনের প্রাণহানি ঘটেছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাঁচ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে শিক্ষার্থীদের মধ্যে এইচআইভি শনাক্তের হার
দেশে শিক্ষার্থীদের মধ্যে এইচআইভি সংক্রমণের উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। গত পাঁচ বছরে নতুন শনাক্ত হওয়া এইচআইভি আক্রান্তদের মধ্যে শিক্ষার্থীদের হার দ্বিগুণের বেশি বেড়েছে।
পাঁচ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে শিক্ষার্থীদের মধ্যে এইচআইভি শনাক্তের হার
ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১৯
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৫১৮ জনে দাঁড়াল।
ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১৯
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৩৮ জন। 
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯২৫
দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুজন মারা গেছে। এ নিয়ে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৪৩ জনে।
হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯২৫
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৭৪
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। 
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৭৪
আরও পড়ুন
হঠাৎ কেঁদে ওঠে আব্দুল্লাহ, তারপর সব শেষ
আর্জেন্টিনায় অনুশীলনের সময় বজ্রপাতে ফুটবলারের মৃত্যু
বেলুন নিয়ে খেলতে গিয়ে ‘করুণ পরিণতি’ হলো তাবাসসুমের
রাইস কুকারের সুইচ দিতেই ‘জীবনে অন্ধকার’ নেমে এলো ফজিলার