
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন কে কি প্রতিশ্রুতি দিলো তা তেহরানের জন্য গুরুত্বপূর্ণ নয়। নির্বাচনের পর হোয়াইট হাউজ কেমন আচরণ করে সেটিই মূল তার দেশের কাছে মূল বিষয়।
প্রেসিডেন্ট প্রার্থীদের কাউকেই প্রাধান্য দিচ্ছে না ইরান উল্লেখ করে জারিফ বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে ধ্বংসাত্মক তৎপরতা বন্ধ করার সিদ্ধান্ত নেয় সেটাই হবে তেহরানের জন্য গুরুত্বপূর্ণ। হোয়াইট হাউজের দায়িত্ব কে পাচ্ছেন তাতে ইরানের কিছু যাবে আসবে না।
মার্কিন গণমাধ্যম সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, তার দেশ পরমাণু সমঝোতা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনও আলোচনায় বসবে না।
তিনি বলেন, জো বাইডেন ভালো করে জানেন, তিনি নির্বাচিত হলেও ইরান পরমাণু সমঝোতা নিয়ে যুক্তরাষ্ট্রর সঙ্গে আরেকবার আলোচনায় বসবে না।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব নিষেধাজ্ঞায় ইরানের ক্ষতি হয়েছে ঠিকই কিন্তু যুক্তরাষ্ট্র ইরানে যে রাজনৈতিক পরিবর্তন চেয়েছে সেটি তারা করতে পারেনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করছে ইরান। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন জারিফ।
তিনি বলেন, ট্রাম্প হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি নিজ দেশের নির্বাচনী ব্যবস্থাকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ এবং এই ব্যবস্থার চরম অবমাননা করছেন।
ওয়াই




