
ভারতে চলমান কৃষক আন্দোলনে অংশ নেয়া শিখ সম্প্রদায়ের একজন ধর্মীয় নেতা রাম সিং আত্মহত্যা করেছেন। বুধবার দেশটির হরিয়ানা রাজ্যের গুরুদুয়ারার এ গ্রন্থি (পুরোহিত) গুলি চালিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বিকেলে কুন্ডলির দিল্লি-সনিপত সীমান্ত এলাকায় পৌঁছান ৬৫ বছর বয়সী রাম সিং। কৃষকদের আন্দোলনের কেন্দ্রস্থল সিঙ্গুর সীমান্ত থেকে ওই এলাকা দুই কিলোমিটার দূরে।
আত্মহত্যার আগে একটি চিরকুটও লিখেন রাম সিং। সেখানে রাম সিং বলেন, ‘সরকারের অন্যায়ের বিরুদ্ধে ক্ষোভ ও যন্ত্রণা জানাতে’ জীবন বিসর্জন দিচ্ছেন তিনি। তিনি বলেন, নিজেদের অধিকার নিশ্চিতে সংগ্রামরত কৃষকদের কষ্ট আমি বুঝতে পারি। আমি তাদের যন্ত্রণার সঙ্গে শামিল হয়েছি। কারণ সরকার তাদের সঙ্গে ন্যায়বিচার করছে না।
ধর্মীয় এই নেতা আরও বলেন, অন্যায় আচরণ করা পাপ। একই সঙ্গে অন্যায় মেনে নেয়াও পাপ। কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কয়েকজন সরকারের দেয়া পদক ফিরিয়ে দিয়েছেন। এ অবস্থায় আমি নিজের জীবন বিসর্জনের সিদ্ধান্ত নিয়েছি।
সনিপাত পুলিশের উপকমিশনার শ্যাম লাল পুনিয়া বলেন, গাড়ির ভেতরে রাম সিং নিজেকে গুলি করেছেন। পানিপতের পার্ক হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় তাকে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ




