টাইমের ‘পারসন অব দ্য ইয়ার’ ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১ , ০৯:৫২ এএম


টাইমের, পারসন, অব, দ্য, ইয়ার, ইলন, মাস্ক,
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ‘টাইম’ ম্যাগাজিন এ বছর গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)  ইলন মাস্ককে বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করেছে। স্থানীয় সময় সোমবার (১৪ ডিসেম্বর) এ তথ্য জানান টাইম ম্যাগাজিনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী অ্যাডওয়ার্ড ফেলসেনথাল।

অ্যাডওয়ার্ড ফেলসেনথাল বলেন, পারসন অব দ্য ইয়ার হলো প্রভাবের একটি মাপকাঠি। খুব কম মানুষই পৃথিবীতে জীবনের ওপর মাস্কের চেয়ে বেশি প্রভাব ফেলতে পেরেছেন। এটা হয়তো পৃথিবীর বাইরের জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। ২০২১ সালে মাস্ক শুধু বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ করেননি, বরং আমাদের সমাজে যে বড় পরিবর্তন এসেছে তার সবচেয়ে বড় উদাহরণ হিসেবেও এসেছেন।

ইলন মাস্ক টেসলার পাশাপাশি মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেস এক্সের সহপ্রতিষ্ঠাতা ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া এ বছর পপ গায়িকা অলিভিয়া রদ্রিগোকে ‘এন্টারটেইনার অব দ্য ইয়ার’ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে মার্কিন জিমন্যাস্ট সিমন বিলেসকে ‘অ্যাথলেট অব দ্য ইয়ার’ এবং টিকা তৈরির সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞানীদের ‘হিরোজ অব দ্য ইয়ার’ ঘোষণা করেছে টাইম ম্যাগাজিন।

এর আগে ২০২০ সালে পারসন অফ দ্য ইয়ার হিসেবে যৌথভাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে বেছে নেয় সাময়িকীটি। 

প্রতিবছর বিশ্বে ব্যাপক প্রভাব ফেলা ব্যক্তি, গোষ্ঠী, বস্তু কিংবা কোনো পরিকল্পনাকে বর্ষসেরা হিসেবে ঘোষণা করে টাইম ম্যাগাজিন। ১৯২৭ সাল থেকে ‘ম্যান অব দ্য ইয়ার’ বা ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ ঘোষণা করে আসছে টাইম ম্যাগাজিন। এটি এখন ঐতিহ্যে রূপ নিয়েছে।

এনএইচ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission