
আগামী বছর নতুন রোবট আনার ঘোষণা দিয়েছে টেসলা ও স্পেসএক্সের মালিক প্রধান নির্বাহী এলন মাস্ক। বৃহস্পতিবার (১৯ আগস্ট) তিনি এ ঘোষণা দেন। নতুন রোবটির নাম দেওয়া হয়েছে ডোজো।
নতুন এই রোবটির উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি। উন্নত প্রযুক্তির এই রোবটটি গাড়িতে যে কোনো ধরনের যন্ত্রাংশ সংযুক্তসহ বিভিন্ন ধরনের কাজ করতে সক্ষম বলে জানিয়েছেন এলন মাস্ক।
অর্থনৈতিক উন্নতিতে এ রোবটটি বিশাল এক পরিবর্তন আনবে জানিয়ে এলক মাস্ক বলেন, এটি ব্যবহারের মাধ্যমে শ্রমিক খরচ কমে যাবে। ফলে উৎপাদন ব্যয় কম হবে। আয় বেশি হবে।
নতুন এই রোবটটির নিরাপত্তা নিয়ে কোনো মন্তব্য করেননি মাস্ক। তবে তিনি বলেন, ডোজো রোবটটিতে এত উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যে, এটি নিখুত ভাবে গাড়ি চালাতে সক্ষম। অনেকে গাড়ির নিরাপত্তার জন্য ক্যামেরা এবং কম্পিউটার ব্যবহার করে থাকেন। কিন্তু রোবট ডোজো এক সঙ্গে সবগুলোর কাজই করবে।
সূত্র: রয়টার্স




