
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় পুলিশের সহকারী সাব-ইন্সপেক্টরসহ ছয় সদস্য নিহত হয়েছেন।
বুধবার (১৬ নভেম্বর) সকালে খাইবার-পাখতুনখোয়া প্রদেশের লাকি মারওয়াত এলাকা এই ঘটনা ঘটে।
দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, সশস্ত্র সন্ত্রাসীরা পুলিশের একটি টহলরত গাড়িতে হামলা করে। এতে ছয় পুলিশ সদস্য নিহত হয়েছেন।
নিহতরা হলেন, পুলিশের এএসআই আলম দ্বীন, কনস্টেবল পারভেজ, মাহমুদ, দিল জান, উবায়দুল্লাহ আহমেদ এবং নওয়াজ।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি প্রাদেশিক সরকারকে নিহত পুলিশ সদস্যদরে যথাযথ সম্মান এবং শহীদ হিসেবে তাদের পরিবারকে সকল সুযোগ-সুবিধা দিতে বলেছেন।




