পিকআপ-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল ২ জনের

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৮ মে ২০২৪ , ০৪:৩৭ পিএম


পিকআপ-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল ২ জনের
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। 

বিজ্ঞাপন

বুধবার (৮ মে) সকালে পাবনা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার ব্রহ্মকপালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার ধোপাকান্দি গ্রামের আব্দুল মান্নানের ছেলে অটোরিকশার যাত্রী নজরুল ইসলাম (৪৭) ও চড়িয়া শিকার মাঠপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে অটোরিকশাচালক আব্দুল গফুর (৫৫)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ গণমাধ্যমকে বলেন, সকালে পাবনা থেকে সিরাজগঞ্জগামী একটি পিকআপভ্যান ঘটনাস্থলে পৌঁছালে অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার এক যাত্রী নিহত ও চালকসহ তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে অটোরিকশাচালক মারা যান। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission