রাত ১টার মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়, হুঁশিয়ারি সংকেত

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ , ০৪:৩৭ পিএম


রাত ১টার মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়, হুঁশিয়ারি সংকেত
ফাইল ছবি

দেশের বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ মে) দুপুর ৩টা ৪৫ থেকে রাত ১ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়েছে, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর এবং খুলনা অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ২ নম্বর (পুনঃ) ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়াও রংপুর, ঢাকা, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল এবং পটুয়াখালি অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর পুন. ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, অপর এক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission