ভাঙ্গায় ট্রাকচাপায় বাবা-ছেলেসহ নিহত ৩ 

ফরিদপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১১ মে ২০২৪ , ০১:২৮ পিএম


ভাঙ্গায় ট্রাকচাপায় বাবা-ছেলেসহ নিহত ৩ 

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকচাপায় মোটরসাইকেলচালক বাবা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (১১ মে) দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। 

নিহতরা হলেন, কাশেম শিকদার (৪০), তার ভাই নাজমুল শিকদার (৩৭) ও তার ছেলে মোরসালিন (৮)। তাদের সবার বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কোয়ালদিয়া গ্রামে।   

বিজ্ঞাপন

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বাকি জানান, আজ ভাঙ্গা থেকে মোটরসাইকেলে ফরিদপুর যাচ্ছিল বাবা-ছেলে ও তার ভাই। পথিমধ্যে ভাঙ্গা উপজেলার হামিরদী নামক স্থানে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোরসালিনের মৃত্যু হয়। পরে আহত কাশেম ও নাজমুলকে ভাঙ্গা থেকে ফরিদপুর মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission