
নড়াইলের লোহাগড়ায় বজ্রপাতে মিরাজ মুন্সী (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় বজ্রপাতে একটি গরু মারা গেছে।
রোববার (১২ মে) বিকেল সাড়ে চারটার দিকে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউপির সরুশুনা গ্রামের ইছামতি বিলে এ ঘটনা ঘটে।
সরুশুনা গ্রামের সালাউদ্দিন শেখ জানান, সরুশুনা মুন্সীপাড়া গ্রামের বিপুল মুন্সীর ছেলে মিরাজ মুন্সী বাড়ির পাশের ইছামতি বিলে কৃষি কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে মিরাজ গুরুতর আহত হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হোসেন।
তিনি বলেন, ঘটনার পর এলাকার লোকজন মিরাজ মুন্সীকে উদ্ধার করে নড়াইল সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।




