
চলন্ত সিঁড়ির সামনে আতঙ্কে দাঁড়িয়ে ছিলেন এক তরুণী। চোখেমুখে ভয়, পা কাঁপছে তবুও সিঁড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ঠিক তখনই পাশে থাকা এক তরুণ সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এলেন।
তরুণ ভেবেছিলেন, তরুণীর হাত ধরে সহজেই সিঁড়িতে তুলতে পারবেন। কিন্তু মুহূর্তেই ঘটল বিপত্তি! তরুণের হাত বাড়ানো মাত্রই ভয় পেয়ে তরুণী আচমকা লাফিয়ে উঠে পড়েন তার কোলে। এতে ভারসাম্য হারিয়ে দু’জনেই গড়িয়ে পড়েন চলন্ত সিঁড়িতে। ঘটনাস্থলে উপস্থিত লোকজন হতভম্ব হয়ে যান।
তবে সৌভাগ্যবশত বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তরুণ নিজেকে সামলে নিয়ে তরুণীকে কোলে তুলে সিঁড়ির ধাপে দাঁড় করিয়ে দেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (Twitter)-এ ভিডিওটি ভাইরাল হয়েছে। ঘটনাটি ভারতের বলে ধারণা করা হচ্ছে, তবে সঠিক সময় ও স্থান এখনো নিশ্চিত নয়। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারও ভিডিওটি শেয়ার করেছে।
অনেকে মনে করছেন এটি হয়তো সামাজিক যোগাযোগমাধ্যমে রিল বানানোর জন্য সাজানো নাটক। আবার কেউ কেউ মন্তব্য করেছেন,যাই হোক, দুজনেই বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন।
ঘটনার সত্যতা যা-ই হোক না কেন, ভিডিওটি ইতিমধ্যেই নেটদুনিয়ায় কয়েক মিলিয়ন ভিউ অর্জন করেছে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
সূত্র: আনন্দবাজার
আরটিভি/এসকে




