
ব্রাজিলে এক তরুণীকে লক্ষ্য করে তেড়ে এলো একটি বিশাল সাপ আর সেই দৃশ্য এখন ভাইরাল হয়ে ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
দ্য ডেইলি গার্ডিয়ানের প্রতিবেদনে জানা গেছে, ব্রাজিলের বাসিন্দা ও কনটেন্ট ক্রিয়েটর বিয়াট্রিজ লোপেজ বাগানে নিজের পোষা সাপটিকে আদর করতে গিয়েছিলেন। বাগানে রোদ পোহাচ্ছিল কালচে রঙের বিশাল এক বোয়েড প্রজাতির সাপ। কিন্তু বিয়াট্রিজের হাত তার গায়ে যেতেই আচমকা ক্ষিপ্ত হয়ে ওঠে প্রাণীটি। মুহূর্তের মধ্যেই সাপটি লাফিয়ে তরুণীর দিকে তেড়ে আসে।
ভয়ে চমকে ওঠেন বিয়াট্রিজ, এক লাফে পেছনে সরে যান এবং তার হাতে থাকা ফোন মাটিতে পড়ে যায়। পরে সাপটি মুখ ঘোরালে দ্রুত ফোনটি তুলে নেন তিনি।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মন্তব্য করেছেন,সাপকে কখনোই পুরোপুরি বিশ্বাস করা যায় না। আবার কেউ কেউ বলেছেন, পোষা প্রাণী হলেও তাদের স্বভাব ভুলে গেলে বিপদ আসবেই।
বিয়াট্রিজ লোপেজের এই অভিজ্ঞতা স্মরণ করিয়ে দিয়েছে বন্যপ্রাণীর সঙ্গে মেলামেশার সময় সতর্কতা না মানলে বিপদ ঘটতে পারে মুহূর্তেই।
সূত্র: আনন্দবাজার
আরটিভি/এসকে




