পরীক্ষক আসবেন শুনে জানালা দিয়ে বইয়ের বৃষ্টি, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ , ০৬:৫৯ পিএম


পরীক্ষক আসবেন শুনে জানালা দিয়ে বইয়ের বৃষ্টি, ভিডিও ভাইরাল
পরীক্ষক আসবেন শুনে জানালা দিয়ে বইয়ের বৃষ্টি। ছবি: সংগৃহীত

তেলঙ্গানার হায়দরাবাদের মালাকপেট এলাকার ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের একটি কলেজে সম্প্রতি এক অদ্ভুত ঘটনা ঘটেছে, যা সামাজিকমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, পরীক্ষক আসার খবরে কলেজের পরীক্ষার্থীরা জানলা দিয়ে একের পর এক বই রাস্তায় ছুড়ে ফেলছেন। ভিডিওটি দ্রুত নেটিজেনদের মধ্যে ভাইরাল হয় এবং বিভিন্ন পক্ষ থেকে নানা মন্তব্যও উঠে।

বিজ্ঞাপন

ভিডিওতে বোঝা যায়, পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থীরা মনোযোগ দিয়ে পরীক্ষা দিচ্ছিলেন। হঠাৎ খবর আসে, পরীক্ষকেরা পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে আসছেন। এতে ভীত হয়ে পরীক্ষার্থীরা জানলা দিয়ে বই ছুড়ে ফেলতে শুরু করেন, যেন কেউ বই দেখে টুকে পরীক্ষা দিতে না পারে।

তবে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ এই ঘটনার সত্যতা অস্বীকার করেছে। পুলিশ জানায়, ওই দিন কোনও পরীক্ষক কলেজ পরিদর্শনে যাননি। কলেজ কর্তৃপক্ষও জানায়, পরীক্ষাকক্ষে পরীক্ষা চলাকালীন সময়ে দোতলায় বসে ছিল পরীক্ষার্থীরা। চারতলায় থাকা বইয়ের তাক ভেঙে পড়েছিল এবং সেই বই জানলা দিয়ে বাইরে পড়ছিল, যা বাইরের লোকজন ভুল বুঝেছেন।

বিজ্ঞাপন

কলেজ কর্তৃপক্ষ অভিযোগ করেছে, এই ভিডিও ছড়িয়ে ভুয়ো খবর রটিয়ে কলেজের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। তারা অনুরোধ করেছে সামাজিকমাধ্যমে ছড়ানো এই ভিডিও নিয়ে কোনো ভুল তথ্যে কান না দেওয়ার।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঘটনাটি স্থানীয় সমাজে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের নিয়ে নানা বিতর্ক সৃষ্টি করেছে। তবে প্রশাসনিক ও কলেজ কর্তৃপক্ষের দাবি, এটি একটি দুর্ঘটনা, যা অন্য প্রেক্ষাপটে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

সূত্র: আনন্দবাজার 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission