মরক্কোতে জোড়া ভবন ধসে নিহত অন্তত ১৯

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ , ০৬:০৩ পিএম


মরক্কোতে জোড়া ভবন ধসে নিহত অন্তত ১৯
মরক্কোতে দুটি ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মী এবং বাসিন্দারা জীবিতদের সন্ধান করছেন। ছবি: এপি

উত্তর আফ্রিকার দেশ মরক্কোর প্রাচীন নগরী ফেজে জোড়া ভবন ধসের ঘটনা ঘটেছে। বুধবার (১০ ডিসেম্বর) ভোরের দিকে পাশাপাশি থাকা দুটি চারতলা ভবন ধসে পড়লে ভয়াবহ হতাহতের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১৯ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানায় রয়টার্স।

বিজ্ঞাপন

ফেজ নগরীর স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, চারতলা দুটি ভবন রাতের কোনো এক সময়ে ধসে পড়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসএনআরটি জানিয়েছে, ভবন দুটি দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে ছিল। ভবন ধসের সময় আল-মুস্তাকবাল এলাকার এই দুই ভবনে আটটি পরিবার বসবাস করত।

আরও পড়ুন

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসএনআরটি জানিয়েছে, ঘটনাস্থলের দৃশ্য দেখে ধসে পড়া ভবন দুটিতে বহুদিন ধরে ফাটলের চিহ্ন দেখা যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। ভবন ধসের ঝুঁকি থাকা সত্ত্বেও স্থানীয় প্রশাসন প্রতিরোধমূলক কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

বিজ্ঞাপন

ভবন ধসের খবর পাওয়ার পরপরই স্থানীয় প্রশাসন, নিরাপত্তা সংস্থা এবং বেসামরিক সুরক্ষা শাখার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে। এখনও ভবনের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, অষ্টম শতক থেকে গড়ে ওঠা ফেজ নগরী মরক্কোর তৃতীয় বৃহত্তম জনবহুল শহর। দুই মাস আগে এই শহরে জীবনযাত্রার অবনতি ও অপ্রতুল জনসেবার প্রতিবাদে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছিল।

বিজ্ঞাপন

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission