প্রেমের টানে চাঁদপুরে এসে কিশোরীকে নিয়ে হোটেলে চীনা নাগরিক, অতঃপর...

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ , ০৪:৫৪ এএম


প্রেমের টানে চাঁদপুরে এসে কিশোরীকে নিয়ে হোটেলে চীনা নাগরিক, অতঃপর...
চীনা নাগরিক ফাং জিং লং ও তার কিশোরী প্রেমিকা। ছবি: সংগৃহীত

প্রেমের টানে চীন থেকে চাঁদপুরে আসেন এক চীনা নাগরিক। পরে কিশোরী প্রেমিকাকে সঙ্গে নিয়ে ওঠেন এক হোটেলে। কিন্তু, খবর পেয়ে তাদের থানা হেফাজতে নিয়ে যায় পুলিশ। 

ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের সেনগাঁও গ্রামে। চীনা ওই নাগরিকের নাম ফাং জিং লং (৩৭)। তার প্রেমিকা চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের ১৭ বছর বয়সী এক কিশোরী।

জানা যায়, গত ২০ ডিসেম্বর ওই কিশোরী নিজ বাড়ি থেকে বের হয়ে যান। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর জানতে পারেন, তিনি চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার পালকি হোটেলে ওই চীনা নাগরিকের সঙ্গে অবস্থান করছেন।

আরও পড়ুন

এ ঘটনায় কিশোরীর মা গত ২২ ডিসেম্বর রাত ১১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর সদর মডেল থানা পুলিশ চীনা নাগরিক ও বাংলাদেশি কিশোরীর নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে তাদেরকে হেফাজতে নেয়।

পুলিশ হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদে তারা জানান, প্রায় এক বছর আগে মুঠোফোনের একটি বিশেষ অ্যাপের মাধ্যমে তাদের পরিচয় হয়। এরপর ধীরে ধীরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বাংলাদেশি কিশোরীর আহ্বানে সাড়া দিয়েই চীনা নাগরিক ফাং জিং লং চাঁদপুরে আসেন বলে পুলিশকে জানান তারা।

এ বিষয়ে বুধবার রাতে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত জানান, চীনা নাগরিক ফাং জিং লংয়ের কাছ থেকে নিজ দেশে ফিরে যাওয়ার মুচলেকা নেওয়া হয়েছে। পাশাপাশি ওই কিশোরীকে তার অভিভাবকের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission