গুয়াতেমালায় পাহাড়ি খাদে যাত্রীবাহী বাস পড়ে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ , ১০:২৬ পিএম


গুয়াতেমালায় পাহাড়ি খাদে যাত্রীবাহী বাস পড়ে নিহত ১৫
ছবি: সংগৃহীত

গুয়াতেমালার পশ্চিমাঞ্চলের ইন্টার-আমেরিকান হাইওয়েতে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৯ জন।

বিজ্ঞাপন

স্থানীয় দমকল বিভাগের মুখপাত্র লিয়ান্দ্রো আমাদো জানান, নিহত ১৫ জনের মধ্যে ১১ জন পুরুষ, তিনজন নারী ও একজন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতাল ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাটি ঘটেছে সোলোলা বিভাগের ১৭২ থেকে ১৭৪ কিলোমিটার এলাকায়, যেখানে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যায়। কুয়াশার কারণে বাস চালকের দৃষ্টিভঙ্গি সীমিত হওয়ায় এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

দমকল বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনাগ্রস্ত বাসটির ছবি প্রকাশ করেছে, যেখানে উদ্ধারকারী দল আটকে পড়া যাত্রীদের উদ্ধার কাজ করছে।এখনো ঘটনাস্থল থেকে উদ্ধারকাজ চলছে এবং আহতদের চিকিৎসা চলছে। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত শুরু করেছে।

সূত্র : রয়টার্স

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission