ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনে খালেদা জিয়ার জন্য শোকবই উন্মোচন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৪:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। তার প্রতি শ্রদ্ধা জানাতে কুয়ালালামপুরস্থ হাইকমিশনে একটি বিশেষ শোকবই খোলা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে এই শোকবইটি উন্মোচন করা হয়। কুয়ালালামপুরে দায়িত্বরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনৈতিক মিশনের সদস্যদের এই শোকবইয়ে স্বাক্ষর করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

এছাড়াও মালয়েশিয়া সরকারের উচ্চপদস্থ ব্যক্তি এবং বিশিষ্ট নাগরিকরা সেখানে উপস্থিত হয়ে শোক প্রকাশ করছেন।

হাইকমিশন সূত্রে জানানো হয়েছে, শোকবইটি নিম্নোক্ত সময়ে সর্বসাধারণের (আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্ট) জন্য উন্মুক্ত থাকবে:

১ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার): সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

২ জানুয়ারি ২০২৬ (শুক্রবার): সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশি-বিদেশি কূটনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক জীবন ও বাংলাদেশের উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করে শোকবার্তায় শ্রদ্ধা জানাচ্ছেন দর্শনার্থীরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ক্যালিফোর্নিয়ার ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো মুসলিমদের প্রধান দুই ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা।
ক্যালিফোর্নিয়ার ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার কারণ জানাল পাকিস্তান
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি বহনকারী রুশ বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার কারণ ব্যাখ্যা করেছে ঢাকাভিত্তিক পাকিস্তান হাইকমিশন।
বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার কারণ জানাল পাকিস্তান
ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক
ভারতের বিভিন্ন রাজ্যে সড়ক প্রশস্তকরণ, অবকাঠামো উন্নয়ন ও সরকারি প্রকল্পের আওতায় ধর্মীয় স্থাপনা অপসারণ নিয়ে বিতর্ক চলছে।
ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক
নাইজেরিয়ায় জঙ্গলে একসঙ্গে মিলল ২৮ জনের কঙ্কাল
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় জঙ্গল থেকে অন্তত ২৮ জনের মাথার খুলি ও হাড় উদ্ধার করেছে পুলিশ।
নাইজেরিয়ায় জঙ্গলে একসঙ্গে মিলল ২৮ জনের কঙ্কাল
স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েছেন মাহাথির
দীর্ঘ সাত দশকের দাম্পত্য জীবনের সঙ্গীকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ।
স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েছেন মাহাথির
আরও পড়ুন
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর শ্রদ্ধা
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নতুন রাষ্ট্রপতি
খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিসিবিতে দোয়া মাহফিল
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা