ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে চলন্ত ট্রেন থামিয়ে ২৭৫ কোটি টাকার পণ্য চুরি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩৫ এএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেন থামিয়ে প্রায় ২৭৫ কোটি টাকা (২ কোটি ৩০ লাখ ডলার) মূল্যের পণ্য চুরির ঘটনায় বড় ধরনের অপরাধচক্রের সন্ধান পেয়েছে পুলিশ। প্রায় আড়াই বছর ধরে সক্রিয় এই চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) ঘটনাটিকে রেলওয়ের ইতিহাসে অন্যতম বৃহৎ চুরির ঘটনা হিসেবে বর্ণনা করেছে।

তদন্তে জানা গেছে, নাথান অ্যাঞ্জেল নামের এক ব্যক্তির নেতৃত্বে চক্রটি পরিকল্পিতভাবে এসব চুরি চালাত। রেললাইনের নির্দিষ্ট স্থানে গাড়ি ও ভ্যান নিয়ে অপেক্ষা করত চক্রের সদস্যরা। এরপর চলন্ত ট্রেনের এয়ার হোস কেটে দিলে জরুরি ব্রেকের মাধ্যমে ট্রেনটি থেমে যেত।

ট্রেন থামার সঙ্গে সঙ্গেই কনটেইনারের তালা কেটে ভেতরে প্রবেশ করত তারা। পরে নাইকির জুতা, পাওয়ার টুলসসহ বিভিন্ন নামী ব্র্যান্ডের দামি পণ্য ট্রাকে তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করত।

চুরির পুরো প্রক্রিয়া ভিডিও ধারণ করত চক্রের সদস্যরা। এমনকি চলন্ত ট্রেনের কনটেইনার কাটার দৃশ্যও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করত তারা। এসব ভিডিও তদন্তকারীদের অপরাধীদের শনাক্ত করতে গুরুত্বপূর্ণ সূত্র দেয়।

মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের আগস্টের মধ্যে অন্তত ৩৬টি মালবাহী ট্রেনে চুরির ঘটনা ঘটিয়েছে চক্রটি। বিশেষ করে নাইকির জুতা বহনকারী ট্রেনগুলো ছিল তাদের প্রধান লক্ষ্য।

চুরি করা পণ্য বিভিন্ন গোপন আস্তানায় মজুত করে ছবি পাঠানোর মাধ্যমে ক্রেতা খুঁজত চক্রের সদস্যরা। আদালতের নথি অনুযায়ী, চক্রের দুই সদস্য ফ্রেডি মারকুইনা ও কার্লোস লুইস ফার্নান্দো মার্তিনেজ ২০২৫ সালের মে থেকে অক্টোবরের মধ্যে লস অ্যাঞ্জেলেসের একটি নামী স্ট্রিটওয়্যার রিসেল প্রতিষ্ঠানের কাছে ১০ লাখ ৮০ হাজার ডলারের বেশি মূল্যের চুরি করা নাইকি জুতা বিক্রি করেছিলেন।

মার্কিন অ্যাটর্নি বিল এসাইলি জানিয়েছেন, ট্রেন থেকে পণ্য চুরি এবং জেনেশুনে চোরাই মালামাল কেনা উভয় অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় চুরির সঙ্গে সরাসরি জড়িতদের পাশাপাশি চোরাই পণ্যের ক্রেতাদের ভূমিকাও তদন্তের আওতায় এসেছে।

তথ্যসূত্র: সিএনএন

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অল্প সময়ের প্রশিক্ষণেই হেলথ কেয়ারে ক্যারিয়ার গড়ার ৫ সুযোগ
যুক্তরাষ্ট্রে হেলথ কেয়ার খাতে ক্যারিয়ার গড়তে সব সময় চার বছরের কলেজ ডিগ্রি বা দীর্ঘমেয়াদি পড়াশোনার প্রয়োজন হয় না। কয়েক সপ্তাহ থেকে দুই বছরের মধ্যে নির্দিষ্ট প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সার্টিফিকেশন সম্পন্ন করেও হাসপাতাল, ক্লিনিক, নার্সিং হোম কিংবা মেডিকেল ল্যাবে কাজের সুযোগ তৈরি করা সম্ভব।
অল্প সময়ের প্রশিক্ষণেই হেলথ কেয়ারে ক্যারিয়ার গড়ার ৫ সুযোগ
৮ মাসের অন্তঃসত্ত্বা হয়েও ৭ ম্যারাথন সম্পন্ন, বিশ্বজুড়ে আলোচনায় ডিয়েড্রা কিন
নারী চাইলে প্রতিকূলতাকে জয় করে কত দূর এগিয়ে যেতে পারেন, তার অনন্য উদাহরণ তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ৩৮ বছর বয়সী ডিয়েড্রা কিন। পেশায় নার্স প্র্যাকটিশনার, নেশা দূরপাল্লার দৌড়।
৮ মাসের অন্তঃসত্ত্বা হয়েও ৭ ম্যারাথন সম্পন্ন, বিশ্বজুড়ে আলোচনায় ডিয়েড্রা কিন
যুক্তরাষ্ট্রে সড়কের নাম ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’
যুক্তরাষ্ট্রের শিকাগোতে এবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে শিকাগো সিটি কর্তৃপক্ষ এ সড়কের নামফলক উন্মোচন করে। এর আগে গত ১৪ অক্টোবর শিকাগো নগর কর্তৃপক্ষ এর আনুষ্ঠানিক অনুমোদন দেয়।  বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এ তথ্য জানান। ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সড়ক’ (Honorary Mother of Democracy Begum Khaleda Zia Way) নামে নামকরণ করা সড়কটি স্থাপন করা হয়েছে বিশ্বখ্যাত স্থপতি এফ আর খানের নকশায় নির্মিত উইলিস টাওয়ারের (পূর্বনাম সিয়ার্স টাওয়ার) পাশে।  সংশ্লিষ্টদের মতে, উইলিস টাওয়ার শিকাগোর অন্যতম পরিচিত স্থাপনা। এই স্থাপনার সামনে সড়কটির নামকরণের ফলে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান সম্পর্কে জানার সুযোগ পাবেন। এর আগে ২০১৪ সালে শিকাগোতে জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল। বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের এই উদ্যোগে পেছন থেকে সহযোগিতা করেছেন সাংবাদিক ও ব্যারিস্টার মাহাবুবুর রহমান। এই প্রকল্পে উদ্যোক্তা টিমের সদস্য হিসেবে কাজ করেছেন শিকাগো বিএনপির ফাউন্ডার প্রেসিডেন্ট শাহ মোসাদ্দেক মিন্টু, বাংলাদেশ কমিউনিটি শিকাগোর প্রেসিডেন্ট শাহ মোশাররফ, শিকাগো বিএনপির আন্তর্জাতিক সম্পাদক হাদিউজ্জামান ভুইয়া ও অফিস সম্পাদক শাকির ভুইয়া।  শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতি ও অবদানকে সম্মান জানানোর যে অঙ্গীকার আমি দীর্ঘদিন ধরে লালন করে আসছি, এই দুটি উদ্যোগ তারই প্রতিফলন। তিনি আরও বলেন, শিকাগোর বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির কাছে এই সড়কের নামকরণ বিশেষ তাৎপর্য বহন করে। বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, শিকাগোর বাংলাদেশি সম্প্রদায়ের যারা এই ঐতিহাসিক নামকরণের আবেদন করেছেন, শাহ্ মোজাম্মেল নান্টুসহ তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। এই প্রয়াসে সামান্য একজন অংশীদার হতে পেরে আমরা গর্বিত। তিনি জানান, গত ২৩ সেপ্টেম্বর শিকাগোর ৩৬তম ওয়ার্ডের কাউন্সিলর গিলবার্ট ভিলেগাস সিটি কাউন্সিলে নামকরণের প্রস্তাবটি উত্থাপন করেন। পরে ১৪ অক্টোবর কাউন্সিলের পরিবহন ও জনপথবিষয়ক কমিটি প্রস্তাবটি পাসের পক্ষে সর্বসম্মত সুপারিশ জানায়। আরটিভি/টিআর
যুক্তরাষ্ট্রে সড়কের নাম ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’
চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা!
চাঁদের মাটিতে আলু চাষে সফল হয়েছেন বিজ্ঞানীরা।
চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা!
জরায়ুমুখের ক্যানসার পরীক্ষায় আসছে বড় পরিবর্তন
জরায়ুমুখের ক্যানসার শনাক্তে প্রচলিত প্যাপ পরীক্ষার বদলে এইচপিভি পরীক্ষাকে বেশি গুরুত্ব দেওয়ার সুপারিশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের একটি প্রভাবশালী স্বাস্থ্য প্যানেল।
জরায়ুমুখের ক্যানসার পরীক্ষায় আসছে বড় পরিবর্তন
আরও পড়ুন
৮ মাসের অন্তঃসত্ত্বা হয়েও ৭ ম্যারাথন সম্পন্ন, বিশ্বজুড়ে আলোচনায় ডিয়েড্রা কিন
যুক্তরাষ্ট্রে সড়কের নাম ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী যুক্তরাষ্ট্র
চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা!