ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রের হাতে আটক হন আরও যেসব বিশ্বনেতারা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৯:৪৪ পিএম
বাঁয়ে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, ডানে পানামার ম্যানুয়েল নোরিয়েগা ও মাঝে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ফাইল ছবি

লাতিন আমেরিকার রাজনীতিতে এক দীর্ঘস্থায়ী প্রথার ধারাবাহিকতায় আবারও সরাসরি সামরিক হস্তক্ষেপের পথ বেছে নিল হোয়াইট হাউস। শনিবার (৩ জানুয়ারি) মার্কিন ডেল্টা ফোর্সের এক ঝটিকা অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস আটক হওয়ার পর বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এই ঘটনা কেবল কারাকাস বা ওয়াশিংটনের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে মার্কিন আধিপত্য ও নেতৃত্ব পরিবর্তনের পুরনো কৌশলকে আবারও সামনে নিয়ে এসেছে। খবর আল জাজিরার।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী, মাদক পাচার ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মাদুরোকে এখন বিচারের জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হচ্ছে। তবে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই অভিযানকে ‘সশস্ত্র আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছেন এবং মাদুরো দম্পতি জীবিত আছেন কি না, তার প্রমাণ দাবি করেছেন। ইতিহাসের পাতায় চোখ ফেরালে দেখা যায়, মাদুরোর এই পরিণতি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ম্যানুয়েল নোরিয়েগা কিংবা সাদ্দাম হোসেনের মতো শাসকদের সঙ্গে যুক্তরাষ্ট্রের অতীত আচরণেরই এক আধুনিক সংস্করণ।

আরও পড়ুন

এই তালিকার অন্যতম আলোচিত নাম পানামার ম্যানুয়েল নোরিয়েগা, যাকে ১৯৮৯ সালে মাদক পাচারের অভিযোগে ঝটিকা অভিযানে ধরে নিয়ে গিয়েছিল মার্কিন সেনারা। ম্যানুয়েল নোরিয়েগা একসময় সিআইএর ঘনিষ্ঠ মিত্র থাকলেও পরবর্তীতে ওয়াশিংটনের বিরাগভাজন হন। ফলে পানামায় মার্কিন নাগরিকদের নিরাপত্তা ও মাদক দমনের দোহাই দিয়ে দেশটির উপর আক্রমণ করা হয়। ঠিক একইভাবে ২০০৩ সালে ইরাক আক্রমণের পর সাদ্দাম হোসেনকে একটি গোপন সুড়ঙ্গ থেকে আটক করে যুক্তরাষ্ট্র, যদিও পরে তার বিরুদ্ধে আনা গণবিধ্বংসী অস্ত্রের অভিযোগটি মিথ্যা প্রমাণিত হয়েছিল। শেষ পর্যন্ত ইরাকি আদালতে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০০৬ সালে তার ফাঁসি কার্যকর করা হয়।

এছাড়া অতি সম্প্রতি ২০২২ সালে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট জুয়ান অরল্যান্ডো হার্নান্দেজকেও মাদক পাচারের দায়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায় মার্কিন এজেন্টরা। তবে মজার বিষয় হলো, ২০২৫ সালের শেষ দিকে ট্রাম্প তাকে ক্ষমা করে দেন।

মাদুরোর আটক হওয়ার এই ঘটনা ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সামরিক তৎপরতার একটি চূড়ান্ত রূপ। ডেল্টা ফোর্সের এই ঝটিকা অভিযান প্রমাণ করে যে, ল্যাটিন আমেরিকায় নিজেদের প্রভাব অক্ষুণ্ণ রাখতে ওয়াশিংটন যেকোনো সময় সার্বভৌমত্ব লঙ্ঘনের ঝুঁকি নিতে প্রস্তুত। সমালোচকদের মতে, এটি কোনো আইনি পদক্ষেপ নয় বরং একটি ‘রাষ্ট্রীয় অপহরণ’ বা ‘নগ্ন হস্তক্ষেপ’। অন্যদিকে, হোয়াইট হাউসের দাবি—এটি কেবল মাদক সম্রাটদের বিচারের আওতায় আনার একটি বৈশ্বিক প্রচেষ্টা।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কড়া নজর রাখছে ভারত: জয়সওয়াল
পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল পুরো দেশ। আর এই আন্দোলনের সার্বিক পরিস্থিতির ওপর ভারত কড়া নজর রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাক্ষিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের অভ্যন্তরীণ অসন্তোষ ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে করা প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। ভারতীয় বার্তা সংস্থা এএনআই-এর এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বজায় রাখার বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থান স্পষ্ট করেন জয়সওয়াল।  তিনি বলেন, আমরা বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখছি। সেখানে নানা ঘটনাবলি ঘটছে এবং আমরা সেসব ঘটনার অগ্রগতি পর্যবেক্ষণ করে যাচ্ছি। ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আমরা একটি ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্কের অভিমুখে কাজ করতে চাই। বাংলাদেশে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ মঙ্গলবার চতুর্থ দিনে গড়ায়। বিশেষ করে ঢাকার মিরপুর এলাকায় সকালে কিছু কারখানা আংশিক চালু হলে শ্রমিকরা রাস্তায় নেমে এলে নতুন করে উত্তেজনা তৈরি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়। সংবাদ সম্মেলনে গঙ্গা পানি চুক্তিসহ দ্বিপক্ষীয় নদী ব্যবস্থাপনার বিষয়টি উঠে এলে রণধীর জয়সওয়াল জানান, আন্তঃসীমান্ত নদী সংক্রান্ত যেকোনও আলোচনা নির্ধারিত দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমেই পরিচালিত হবে।  তিনি বলেন, আমি আগেও বলেছি, ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ নদী কমিশন রয়েছে। গঙ্গাসহ সব আন্তঃসীমান্ত নদীর বিষয়ে আলোচনার জন্য এটিই আনুষ্ঠানিক ও কাঠামোবদ্ধ মাধ্যম। এ ছাড়া ঢাকা ও নয়া দিল্লির মধ্যে আসন্ন উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগের বিষয়ে মুখপাত্র জানান, বাংলাদেশের নেতৃত্বের কাছে ভারতের পক্ষ থেকে একটি স্থায়ী আমন্ত্রণ রয়েছে।  জয়সওয়াল বলেন, আমরা ইতোমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছি। এই বিষয়ে কোনও নতুন আপডেট থাকলে তা আপনাদের জানানো হবে। আরটিভি/এসআর  
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কড়া নজর রাখছে ভারত: জয়সওয়াল
বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে বেধড়ক পেটাচ্ছে গ্রামবাসী, ভিডিও ভাইরাল
ভারতের ত্রিপুরা রাজ্যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। 
বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে বেধড়ক পেটাচ্ছে গ্রামবাসী, ভিডিও ভাইরাল
ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, প্রাণ হারানো সহপাইলটের বয়স মাত্র ২০
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ২০ বছর বয়সী সহপাইলট নাতালিয়া গাদেলহা ফিলগেইরাসসহ নয়জন আরোহী।
ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, প্রাণ হারানো সহপাইলটের বয়স মাত্র ২০
বাইন্যান্সে ৬০০ কোটি ডলারের অর্থ চুরির অভিযোগে মুখ খুলল উত্তর কোরিয়া
বিশ্বের অন্যতম বড় ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্রতিষ্ঠান বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলারের বেশি অর্থ চুরির অভিযোগ অস্বীকার করেছে উত্তর কোরিয়া।
বাইন্যান্সে ৬০০ কোটি ডলারের অর্থ চুরির অভিযোগে মুখ খুলল উত্তর কোরিয়া
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল কখন জানা যাবে
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট শেষে গণনা শুরু হচ্ছে মঙ্গলবার (৩ নভেম্বর)।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল কখন জানা যাবে
আরও পড়ুন
বাইন্যান্সে ৬০০ কোটি ডলারের অর্থ চুরির অভিযোগে মুখ খুলল উত্তর কোরিয়া
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল কখন জানা যাবে
ব্রাজিল-কিউবার ১৩ নাগরিকের বিরুদ্ধে ভিসা-বিয়ে নিয়ে জালিয়াতির অভিযোগ
শিক্ষা তহবিল ব্যবহারে বড় ছাড় পেল ওহাইও