ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রের হামলায় ৩২ কিউবান নিহত, রাষ্ট্রীয় শোক ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ১০:৪০ এএম
ছবি: সংগৃহীত

সম্প্রতি ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের একটি সামরিক অভিযানের সময় ৩২ জন কিউবান নাগরিক প্রাণ হারিয়েছেন। কিউবা সরকার রোববার তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই অপরাধমূলক হামলার সময় ভেনেজুয়েলার অংশীদার হিসেবে কাজ করা বিপ্লবী সশস্ত্র বাহিনী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যুদ্ধে অংশ নেওয়া ৩২ জন কিউবান নাগরিক নিহত হয়েছেন।

নিহতদের স্মরণে কিউবা সরকার ৫ ও ৬ জানুয়ারি দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। জানাজা ও দাফনের বিস্তারিত কর্মসূচি পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে হাভানা প্রশাসন।

আরও পড়ুন

অপরদিকে, কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (পূর্বের টুইটার) এক পোস্টে যুক্তরাষ্ট্রের এই হামলার কঠোর নিন্দা জানিয়ে এটিকে ‘সাহসী ভেনেজুয়েলার জনগণ ও আমেরিকার বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করেন।

এই ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিউবা ও ভেনেজুয়েলা তাদের অবস্থান আরও দৃঢ় করার সংকল্প ব্যক্ত করেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রের সেরা সরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকায় শীর্ষে ক্যালিফোর্নিয়ার দুই প্রতিষ্ঠান
যুক্তরাষ্ট্রের সেরা সরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকায় যৌথভাবে শীর্ষস্থান অর্জন করেছে ক্যালিফোর্নিয়ার দুটি বিশ্ববিদ্যালয়।
যুক্তরাষ্ট্রের সেরা সরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকায় শীর্ষে ক্যালিফোর্নিয়ার দুই প্রতিষ্ঠান
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ গেল ৯ জনের
ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে চলন্ত একটি স্লিপার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও আটজন পুরুষ। আগুন থেকে বাঁচতে কয়েকজন যাত্রী চলন্ত বাস থেকে লাফিয়ে পড়েন।
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ গেল ৯ জনের
বাসে জোরে গান বাজালে যে দেশে দিতে হবে ৫০০ ডলার জরিমানা
সিঙ্গাপুরে গণপরিবহনে উচ্চশব্দে গান বা অডিও বাজানো, সিটে পা তুলে বসাসহ বিভিন্ন আচরণের জন্য যাত্রীদের সর্বোচ্চ ৫০০ সিঙ্গাপুর ডলার জরিমানা করা হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৩ হাজার টাকা। বাসে খাবার ও পানীয় গ্রহণ এবং ময়লা ফেলার ক্ষেত্রেও প্রযোজ্য হবে জরিমানা।
বাসে জোরে গান বাজালে যে দেশে দিতে হবে ৫০০ ডলার জরিমানা
পড়াশোনার পাশাপাশি কাজ, ইউরোপের যে ১০ দেশে আয় বেশি
উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে ইউরোপের বিভিন্ন দেশ বেশ জনপ্রিয়। পড়াশোনার পাশাপাশি নির্দিষ্ট শর্তে এসব দেশে খণ্ডকালীন কাজের সুযোগও রয়েছে। তবে দেশভেদে কাজের অনুমতি, সাপ্তাহিক কর্মঘণ্টা ও মজুরির হার ভিন্ন।
পড়াশোনার পাশাপাশি কাজ, ইউরোপের যে ১০ দেশে আয় বেশি
বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
ইরান কূটনৈতিক সমাধানের জন্য প্রস্তুত থাকার ইঙ্গিত দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আগের দিন প্রায় ৪ শতাংশ দাম বাড়ার পর ফের নিম্নমুখী হয়েছে অপরিশোধিত তেলের দর।
বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
আরও পড়ুন
মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ
দক্ষ বিদেশি কর্মী নিয়োগের ভিসায় আবারও বড় পরিবর্তন ট্রাম্পের
নিম্নমানের সড়ক নির্মাণ, খবর সংগ্রহে গেলে সাংবাদিককে বেধড়ক পিটুনি
‘মক্কায় হামলা মহাপাপ’