ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে নেওয়া হয়েছে মাহাথির মোহাম্মদকে, ঘটনা কী

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০১:২৯ পিএম
হাসপাতালে নেওয়া হয়েছে মাহাথির মোহাম্মদকে, ঘটনা কী। ছবি: সংগৃহীত

ঘরের মধ্যে হঠাৎ পড়ে যাওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে মালয়েশিয়ার ১০০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। মঙ্গলবার (৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন বার্তাসংস্থা এএফপি।

সুফি ইউসুফ নামে মাহাথিরের ওই সহযোগী এএফপিকে জানিয়েছে, ঘরের মধ্যে পড়ে যাওয়ার পর তাকে জাতীয় হার্ট ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। তার জ্ঞান আছে। আমি জানি না এ মুহূর্তে তাকে হাসপাতালে ভর্তি করা হবে কি না। এ বিষয়ে এখনই বলা যাচ্ছে না।

আরও পড়ুন

সুফি ইউসুফ বলেছেন, বারান্দার এক অংশ থেকে শোবার ঘরে যাওয়ার সময় তিনি পড়ে যান। তবে বর্তমানে মাহাথিরের অবস্থা কেমন সেটি স্পষ্ট করেননি তিনি। হার্টের সমস্যার কারণে আগেই মাহাথিরের হার্টের বাইপাস সার্জারি করা হয়েছিল।

গত কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত ও বিভিন্ন রোগে আক্রান্ত মাহাথির। গত জুলাইয়ে ১০০ বছর বয়স হওয়া উপলক্ষ্যে আয়োজিত একটি পিকনিকে জ্ঞান হারান তিনি। ওই সময় তাকে হাসপাতালে নেওয়া হয়।

AFP__20260106__89QB7CQ__v1__HighRes__FilesMalaysiaMahathirPolitics

মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ায় বেশ সম্মানিত একজন ব্যক্তি। তিনি তার স্বপ্ন ও নেতৃত্বের জন্য সমাদৃত। মালয়েশিয়াকে কয়েক দশক নেতৃত্ব দিয়ে উন্নতির দিকে নিয়ে গেছেন। একই সঙ্গে ধরে রেখেছেন নিজের জনপ্রিয়তা এবং প্রভাব।

তিনি ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত; এরপর ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। দ্বিতীয় দফায় তিনি যখন প্রধানমন্ত্রী হন তখন তার বয়স ছিল ৯৪ বছর। এতে করে ওই সময় তিনি বিশ্বের সবচেয়ে প্রবীণ নির্বাচিত নেতায় পরিণত হন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে সোনার দাম কমেছে ৯২ হাজার টাকা!
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতির ইঙ্গিত এবং শক্তিশালী ডলারের চাপে সোনার দাম এখন নিম্নমুখী।
ভারতে সোনার দাম কমেছে ৯২ হাজার টাকা!
ভারতে সোনার দামে রেকর্ড দরপতন, ১০ লাখে লোকসান ৩ লাখ!
ভারতে চলতি বছরের জানুয়ারিতে সর্বোচ্চ দামে পৌঁছানোর পর বড় দরপতনের মুখে পড়েছে সোনা ও রুপা।
ভারতে সোনার দামে রেকর্ড দরপতন, ১০ লাখে লোকসান ৩ লাখ!
কংগ্রেস নেতাদের ইনস্টাগ্রাম বন্ধ, ভারতে হামলার শিকার মেটার অফিস
ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দলীয় নেতাদের অ্যাকাউন্ট বন্ধের প্রতিবাদে মেটার কার্যালয়ে হামলা চালিয়েছেন কংগ্রেসের যুব সংগঠনের কর্মীরা।
কংগ্রেস নেতাদের ইনস্টাগ্রাম বন্ধ, ভারতে হামলার শিকার মেটার অফিস
বিশেষভাবে তৈরি মশায় ডেঙ্গু-চিকুনগুনিয়ার সংক্রমণ কমেছে ৬৯ শতাংশ: গবেষণা
ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রমণ ঠেকাতে বিশেষভাবে তৈরি মশা (কৃত্রিম মশা) ব্যবহারে মিলেছে বড় সাফল্য।
বিশেষভাবে তৈরি মশায় ডেঙ্গু-চিকুনগুনিয়ার সংক্রমণ কমেছে ৬৯ শতাংশ: গবেষণা
জরায়ুমুখের ক্যানসার পরীক্ষায় আসছে বড় পরিবর্তন
জরায়ুমুখের ক্যানসার শনাক্তে প্রচলিত প্যাপ পরীক্ষার বদলে এইচপিভি পরীক্ষাকে বেশি গুরুত্ব দেওয়ার সুপারিশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের একটি প্রভাবশালী স্বাস্থ্য প্যানেল।
জরায়ুমুখের ক্যানসার পরীক্ষায় আসছে বড় পরিবর্তন
আরও পড়ুন
ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট
মালয়েশিয়া যাওয়ার স্বপ্নে ট্রলারে যাত্রা, কক্সবাজারের লাবণী সৈকত পয়েন্টে উদ্ধার ২৮
১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসন করবে মালয়েশিয়া
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় মানতে হবে ১১ নির্দেশনা