ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

‘বাংলাদেশি’ সন্দেহে ভারতে ৮ মুসলিমকে বেধড়ক পিটুনি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১০:০৫ পিএম
ছবি: সংগৃহীত

ছত্তিশগড় রাজ্যের সুরজপুরে বজরং দলের স্থানীয় কয়েকজন সদস্য পশ্চিমবঙ্গের ৮ জন সংখ্যালঘু মুসলিম পরিযায়ী শ্রমিককে মাত্র বাংলায় কথা বলার কারণে ‘বাংলাদেশি’ সন্দেহ করে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। আহত শ্রমিকদের মধ্যে চারজন নাবালক।

পুলিশ সূত্রে জানা গেছে, আহতরা পুরুলিয়ার মফস্বল থানার চেপরি ও আরশা গ্রামের বাসিন্দা। তারা সুরজপুরের একটি বেকারিতে কাজ করছিলেন। সোমবার দুপুরে বজরং দলের যুবকরা লাঠিসোঁটা নিয়ে বেকারিতে হামলা চালিয়ে তাদের পরিচয় জানতে চায়। বাংলায় কথা বলায় তাদের ‘বাংলাদেশি’ বলে গালিগালাজ ও মারধর করা হয়। শ্রমিকরা আধার ও ভোটার কার্ড দেখানোর পরও আক্রমণ থামেনি।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে আহত শ্রমিকদের উদ্ধার করে। ৪ জন শ্রমিক ইতোমধ্যে বাড়ি ফিরেছেন, বাকিদের স্থানীয় সেফ হোমে রাখা হয়েছে। পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে সমন্বয় করে তাদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করছে।

আরও পড়ুন

পুরুলিয়ার পুলিশ সুপার বৈভব তেওয়াড়ি বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং আক্রান্ত শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

পরিযায়ী শ্রমিকরা তাদের জীবন নিরাপদ রাখার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে নিরাপদ কর্মসংস্থান এবং ভিন রাজ্যে কাজের জন্য বৈধ কাগজপত্র দেওয়ার আবেদন জানিয়েছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
একইসঙ্গে মসজিদের মাইকও জব্দ করে নিয়ে গেছে পুলিশ। সেইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে এক বিট কনস্টেবলকেও।
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন 
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী।
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা ৩ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রবীণ নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সিনিয়র সিটিজেনস লিগ।
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন আয়সীমা ও সুবিধার নিয়ম কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ আয়োজন নিষিদ্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। সেইসঙ্গে ব্যাতিক্রমী আরেক উদ্যোগও নেওয়া হয়েছে— বিক্ষোভ ও সভা-সমাবেশের জন্য দিল্লিতেই ঠিক করে দেওয়া হয়েছে তিনটি জায়গা।  
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
আরও পড়ুন
এআই দিয়ে ভিডিও তৈরির বিষয়ে মুসলিমদের সতর্ক করলেন মক্কার ইমাম
দাড়ি-টুপি থাকায় মুসলিম শিক্ষার্থীদের কলকাতায় ‘জঙ্গি’ বলে হেনস্তা
ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করল প্রতিবেশীসহ ৩ মুসলিম দেশ
কাজীদের ক্ষমতা শেষ, ভারতে মুসলিমদের বিয়ে নিয়ে নতুন সিদ্ধান্ত!