ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

মা ও দাদা–দাদিকে কুপিয়ে হত্যা, পুলিশের গুলিতে ছেলে নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:৫৫ এএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের পিসকাটাওয়ে টাউনশিপে একটি পারিবারিক বিরোধ ভয়াবহ রূপ নেয়। ধারালো ছুরি দিয়ে নিজের মা ও দাদা–দাদিকে কুপিয়ে হত্যা করে এক যুবক। পরে পুলিশের গুলিতে ওই যুবকও নিহত হন।

সোমবার (৫ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে পিসকাটাওয়ের রিভার রোড এলাকার একটি বাড়িতে ৯১১-এ জরুরি ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুলিশ বাড়িতে ঢুকে তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহতরা হলেন যুবকের মা ও তার দাদা–দাদি।

পুলিশ জানায়, অভিযুক্ত যুবক তখনও একটি ধারালো ছুরি হাতে নিয়ে ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে তাকে অস্ত্র ফেলে দিতে নির্দেশ দেয় এবং টেজার (স্টান গান) ব্যবহার করে। তবে সে নির্দেশ অমান্য করায় শেষ পর্যন্ত পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। ঘটনাস্থলেই অভিযুক্ত যুবকের মৃত্যু হয়।

আরও পড়ুন



পিসকাটাওয়ে টাউনশিপের মেয়র ব্রায়ান ওয়াহলার সংবাদমাধ্যমকে বলেন,এটি এক ভয়াবহ ট্র্যাজেডি। একজন স্বামী আজ তার স্ত্রী ও বাবা-মাকে হারালেন, আর একই সঙ্গে হারালেন নিজের ছেলেকেও।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক প্রতিবেশী জানান, আমি পুলিশ আসার শব্দ শুনেছি। তারা তাকে থামতে বলছিল, অস্ত্র ফেলে দিতে বলছিল। পরিস্থিতি খুব দ্রুত ভয়ংকর হয়ে ওঠে। তারা টেজারও ব্যবহার করেছিল। আমার মনে হয়েছে, পুলিশ যতটা সম্ভব চেষ্টা করেছে পরিস্থিতি শান্ত করার। নিউ জার্সি স্টেট পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশন (PBA) এই ঘটনাকে “ভয়াবহ অপরাধ” হিসেবে বর্ণনা করেছে।

সংগঠনটি জানায়, ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের মানসিক ও শারীরিকভাবে মূল্যায়ন করা হচ্ছে।

নিউ জার্সি অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এই মর্মান্তিক ঘটনায় পুরো পিসকাটাওয়ে এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আবারও আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে তরুণদের সামাজিক-রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি।
আবারও আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি
পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক
পবিত্র মক্কা নগরীসহ সৌদি আরবের একাধিক কৌশলগত অঞ্চলে সম্ভাব্য বিপদের আশঙ্কায় জরুরি ভিত্তিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। 
পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক
ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন: ট্রাম্পকে সিরিয়ার প্রেসিডেন্ট
সিরিয়ার দখলকৃত গোলান মালভূমি ইসরায়েলকে লিখে দেওয়ার চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন তার নিজ দেশের অঙ্গরাজ্য নিউ জার্সি তাদের দিয়ে দেন—এমন এক কৌতুকের স্মৃতিচারণ করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। 
ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন: ট্রাম্পকে সিরিয়ার প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের
আন্তর্জাতিক তেলের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে নিজেদের শর্ত মেনে নিতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে ইরান।
যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের
আফগানিস্তানে আবারও হামলা চালাল পাকিস্তান
আফগানিস্তানের অভ্যন্তরে ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে আবারও বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান।
আফগানিস্তানে আবারও হামলা চালাল পাকিস্তান
আরও পড়ুন
স্বামী পেশাদার পাখি শিকারি, প্রতিবাদে ৩ বছর ধরে বাবার বাড়িতে স্ত্রী
চুরি ঠেকাতে সড়কে ১২ বাঁশকল, পরিদর্শনে পুলিশ সুপার
ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন: ট্রাম্পকে সিরিয়ার প্রেসিডেন্ট
হাত বদলে ১৩ হাজার টাকার ইলিশের দাম যত দাঁড়ায়