ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভেনেজুয়েলায় ট্রাম্প কাণ্ডে ক্ষুব্ধ এরদোয়ান, দিলেন কড়া হুঁশিয়ারি!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৯:০২ পিএম

বিশ্ব রাজনীতির মানচিত্রে ভেনেজুয়েলা এখন এক চরম অস্থিরতার নাম। মার্কিন বিশেষ অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার ঘটনায় এবার মুখ খুললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ট্রাম্প প্রশাসনের এই আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে এরদোয়ান জানিয়েছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কোনো দেশের সার্বভৌমত্বে আঘাত করা তুরস্ক কোনোভাবেই সমর্থন করে না। সোমবার(৭ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে দেওয়া এক ভাষণে তিনি এই পরিস্থিতির ভয়াবহতা নিয়ে বিশ্ববাসীকে সতর্ক করেন।

আরও পড়ুন

সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে বলা হয়, এরদোয়ান এই ঘটনাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে অভিহিত করেছেন। তার মতে, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ শুধু আন্তর্জাতিক আইনকে পদদলিত করা নয়, বরং এটি বিশ্বজুড়ে নতুন কোনো বড় জটিলতার জন্ম দিতে পারে। তিনি জোর দিয়ে বলেন, ভেনেজুয়েলার স্থিতিশীলতা বজায় রাখা এখন সময়ের দাবি এবং দেশটিকে কোনোভাবেই অরাজকতার দিকে ঠেলে দেওয়া যাবে না।

মাদুরোকে আটকের পর কয়েক দিন এরদোয়ান চুপ থাকায় বিরোধী দলগুলো সমালোচনা করেছিল যে, তিনি হয়তো ট্রাম্পকে ক্ষুব্ধ করতে চান না। তবে সেই নীরবতা ভেঙে এরদোয়ান জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে তিনি ভেনেজুয়েলা ইস্যুতে তুরস্কের কড়া অবস্থানের কথা জানিয়েছেন। ২০১৬ সালে তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের সময় মাদুরো যেভাবে এরদোয়ানের পাশে দাঁড়িয়েছিলেন, আঙ্কারার নীতিনির্ধারকরা আজও সেই বন্ধুত্বের কথা ভোলেননি।

বক্তব্যের শেষ দিকে এরদোয়ান মাদুরো ও ভেনেজুয়েলার জনগণকে তুরস্কের ‘প্রকৃত বন্ধু’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, তুরস্কের লক্ষ্য একটাই—ভেনেজুয়েলার সাধারণ মানুষের জন্য যা সঠিক, সেই পথে থাকা। সরাসরি নাম না নিলেও মাদুরোকে জবরদস্তি তুলে নেওয়ার ঘটনাকে তিনি অত্যন্ত ‘দুঃখজনক’ বলে আখ্যা দেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোটার তালিকা নিয়ে অসন্তোষ, প্রতিবাদে ধ্রুব রাঠি-প্রকাশ রাজ
ভারতের ভোটার তালিকায় নাম বাদ পড়ার অভিযোগে দেশজুড়ে অসন্তোষ ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। এবার এই আন্দোলনে যোগ দিয়েছেন ইউটিউবার ধ্রুব রাঠি ও অভিনেতা-অ্যাক্টিভিস্ট প্রকাশ রাজ।
ভোটার তালিকা নিয়ে অসন্তোষ, প্রতিবাদে ধ্রুব রাঠি-প্রকাশ রাজ
৪০০ কোটি বছরের রহস্যের সমাধান করলেন দুই বিজ্ঞানী
প্রকৃতিতে একই অণুর দুটি দর্পণ-প্রতিবিম্ব রূপ থাকতে পারে। দেখতে প্রায় একই হলেও একটিকে আরেকটির ওপর পুরোপুরি মেলানো যায় না। রসায়নে এই বৈশিষ্ট্যকে বলা হয় কাইরালিটি।
৪০০ কোটি বছরের রহস্যের সমাধান করলেন দুই বিজ্ঞানী
যুক্তরাষ্ট্রে স্বজনের গ্রিন কার্ডে স্পনসর হতে আয় কত প্রয়োজন, জানুন
যুক্তরাষ্ট্রে বসবাসরত নাগরিক ও বৈধ স্থায়ী বাসিন্দাদের বিদেশে থাকা স্বজনদের গ্রিন কার্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্রে আনতে নির্দিষ্ট আর্থিক সক্ষমতা দেখাতে হয়।
যুক্তরাষ্ট্রে স্বজনের গ্রিন কার্ডে স্পনসর হতে আয় কত প্রয়োজন, জানুন
নিউইয়র্কে একাধিক পদে চাকরির সুযোগ
নিউইয়র্ক সিটিতে সরকারি চাকরি, পাবলিক স্কুল এবং বেসরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে এখনো আবেদন করার সুযোগ রয়েছে। 
নিউইয়র্কে একাধিক পদে চাকরির সুযোগ
বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদরাসা সার্ভিস কমিশন’
ভারতের পশ্চিমবঙ্গে মাদরাসায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড় পরিবর্তন আনা হয়েছে। বিলুপ্ত করা হয়েছে ‘মাদরাসা সার্ভিস কমিশন’। এখন থেকে সরকারি ও অনুদানপ্রাপ্ত মাদরাসায় শিক্ষক নিয়োগের দায়িত্ব পালন করবে একমাত্র স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)।
বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদরাসা সার্ভিস কমিশন’
আরও পড়ুন
নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য আমি, দেবে কিনা জানি না: ট্রাম্প
গুলি করে সেনাবাহিনীর মেজরের মৃত্যুদণ্ড কার্যকরে অনুমোদন ট্রাম্পের
করমুক্ত ডিজেল ব্যবহারের সুযোগ দিতে ট্রাম্পের নির্বাহী আদেশ
সমালোচনার মুখে নিজের প্রশংসার টেলিভিশন বিজ্ঞাপনে সরকারি অর্থ ব্যয় বন্ধ করলেন ট্রাম্প