ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

এবার মুম্বাইয়ে বাংলাদেশের পতাকা ছিঁড়লো উগ্র হিন্দুত্ববাদীরা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০২:৪৫ পিএম
সংগৃহীত ছবি

দিল্লি ও কলকাতার পর এবার ভারতের মুম্বাইয়ে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে ন্যাক্কারজনক বিক্ষোভ করেছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে দেড় শতাধিক উগ্রবাদী হঠাৎ মিশনের সামনে জড়ো হয়ে বাংলাদেশবিরোধী সহিংস তাণ্ডব চালায়। এ সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকা ছিন্নভিন্ন করে এবং ‘বাংলাদেশ মুর্দাবাদ’সহ বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেয়। মুম্বাইয়ের একাধিক কূটনৈতিক সূত্র এই ন্যাক্কারজনক ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

আরও পড়ুন

বিক্ষোভকারীরা মিশনের ভেতরে ঢোকার চেষ্টা করলে স্থানীয় নিরাপত্তা বাহিনী তাদের বাধা দেয়। শেষ পর্যন্ত মিশনের কোনো বড় ধরনের ক্ষতি না হলেও কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে মিশনের কর্মীরা নিরাপদ আছেন বলে জানা গেছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বানোয়াট অভিযোগ তুলে গত কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশ মিশনে ধারাবাহিকভাবে এমন হামলা ও তাণ্ডব চালানো হচ্ছে।

সম্প্রতি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ইস্যুতে বাংলাদেশের কড়া অবস্থানের পর ভারতীয় উগ্রবাদীরা আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠেছে। এর আগে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল এবং একটি ভিসা সেন্টার জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। এমনকি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পুড়িয়ে উগ্র হিন্দুত্ববাদীরা তাদের চরম অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে।

নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে কলকাতার বাংলাদেশ মিশন গতকাল থেকে ভারতীয়দের জন্য পর্যটন ভিসা প্রদান বন্ধ করে দিয়েছে। এর আগে দিল্লি ও আগরতলা মিশনে এই পরিষেবা আগেই স্থগিত করা হয়েছিল। তবে ঢাকা ও কলকাতার কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, কর্মসূত্রে ও ব্যবসায়িক প্রয়োজনে বাংলাদেশে যাওয়ার ভিসা প্রক্রিয়া এখনো চালু রয়েছে। কারণ এই বিশেষ ক্যাটাগরির ভিসাগুলো অনেক স্তরের যাচাই-বাছাইয়ের পর প্রদান করা হয়। ভারতের মাটিতে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক জাতীয় পতাকার এমন অবমাননা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে বড় ধরনের ফাটল ধরাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি গলফ মাঠে শত শত গাছ কেটে ফেলার ঘটনায় দেশটির বিচার বিভাগের আইনজীবীদের তীব্র ভর্ৎসনা করেছেন এক ফেডারেল বিচারক।
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের বাড়তি দামে চাপে পড়েছে সাধারণ মানুষের সংসার খরচ। আয় দিয়ে ব্যয় সামলাতে না পেরে বাড়ছে ঋণনির্ভরতা।
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান ক্যাথলিক ধর্মীয় নেতা আর্চবিশপ (খ্রিস্টধর্মের উচ্চপদস্থ ও প্রধান একজন ধর্মযাজক) টিমোথি ব্রগলিও ফোর্ট হুডে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডিত সাবেক সেনা চিকিৎসক নাসির আবদুল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনার সমালোচনা করেছেন।
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ, বাঁচার পরও জরুরি চিকিৎসায় দেরি!
যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পরও জরুরি চিকিৎসা পেতে দেরি হয়েছে ক্রিস্টা পাইকের।
মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ, বাঁচার পরও জরুরি চিকিৎসায় দেরি!
আরও পড়ুন
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলেছে দূতাবাস
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
শেষ দিনে বাংলাদেশের দরকার ৭ উইকেট, ড্রয়ের আশায় আফগানিস্তান