ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইরানে চূড়ান্ত লড়াইয়ের ডাক রেজা পাহলভির, শহর দখলে নেওয়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৮:১৯ পিএম
ইরানের শেষ শাহের ছেলে রেজা পাহলভি। ছবি সংগৃহীত

ইরানের রাজপথে চলমান গণবিক্ষোভ এখন এক ভয়ংকর রক্তক্ষয়ী মোড় নিয়েছে। কয়েক দশক নির্বাসনে থাকা ইরানের শেষ শাহের ছেলে রেজা পাহলভি এক জরুরি ভিডিও বার্তায় আন্দোলনকারীদের প্রতি সরাসরি শহর দখলের আহ্বান জানিয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) প্রচারিত এই বার্তায় তিনি বলেন, আমাদের লক্ষ্য এখন আর শুধু রাস্তায় নামা নয়, লক্ষ্য হলো শহরের কেন্দ্রগুলো দখল ও ধরে রাখা।

রেজা পাহলভি তার বার্তায় আগামী দুই দিন দেশজুড়ে আরও কঠোর আন্দোলনের নির্দেশ দিয়েছেন। শুক্রবারের বিক্ষোভে বিপুল জনসমাগমের প্রশংসা করে তিনি জানান, তিনি নিজেও এখন ইরানে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে তার বাবা মোহাম্মদ রেজা পাহলভি ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম পাহলভি পরিবার থেকে এমন সরাসরি ও আক্রমণাত্মক বার্তা এল।

আরও পড়ুন

নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর গুলিতে এখন পর্যন্ত অন্তত ৫১ জন নিহত হয়েছেন। যদিও মার্কিন সাময়িকী ‘টাইমস’-এর তথ্যমতে, নিরাপত্তা বাহিনীর গুলিতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২০০ মানুষ।

নোবেলজয়ী শিরিন এবাদি সতর্ক করে বলেছেন, সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়ে বড় ধরনের গণহত্যা চালানোর নীল নকশা করছে। বর্তমান পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে, নিরাপত্তা বাহিনীর মধ্যেও নিহতের খবর পাওয়া যাচ্ছে। ইরান জুড়ে এখন এক থমথমে উত্তেজনা বিরাজ করছে।

এদিকে বিক্ষোভের মুখে এক চুলও নতি স্বীকার না করার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই অস্থিরতার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করে তিনি বলেন, ইরান কোনো অবস্থাতেই পিছু হটবে না। এদিকে মানবাধিকার কর্মীরা আশঙ্কা করছেন, শহর দখলের এই ডাক আন্দোলনকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মানসিক শান্তির খোঁজে ২০ বছরের ডাক্তারি পেশা ছেড়ে খুললেন বান রুটির দোকান
চিকিৎসক হিসেবে ২০ বছরের দীর্ঘ কর্মজীবন। ছিল সম্মান, দায়িত্ব আর মানুষের চিকিৎসার মতো প্রধান কাজ।
মানসিক শান্তির খোঁজে ২০ বছরের ডাক্তারি পেশা ছেড়ে খুললেন বান রুটির দোকান
তারেক রহমানের সঙ্গে প্রথম বৈঠকে যে বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বৈঠক শেষে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। 
তারেক রহমানের সঙ্গে প্রথম বৈঠকে যে বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ
যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য পোডিয়ামে দাঁড়ানোর পরপরই চরম এক নাটকীয় পরিস্থিতির তৈরি হয়। তার বক্তব্য শুরু হওয়ার সাথে সাথেই অধিবেশন কক্ষ ত্যাগ করে দলবেধে বাইরে চলে যান বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ
জাতিসংঘের উচ্চপর্যায়ের সাইড ইভেন্ট / মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে ধাত্রীসেবা জোরদারের তাগিদ প্রধানমন্ত্রীর
প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে দক্ষ ধাত্রীসেবা বা মিডওয়াইফারির কার্যকর সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও কার্যকর পদক্ষেপ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে জাতিসংঘের উচ্চপর্যায়ের এক সাইড ইভেন্টে।
মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে ধাত্রীসেবা জোরদারের তাগিদ প্রধানমন্ত্রীর
বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট
মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের নতুন করে ১১টি বিমান কেনার চুক্তি সই হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বিশেষ পোস্ট দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের
বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক
ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান